
তোমার চোখে আমি আমার আকাশ দেখি
তারা ভরা জোনাক আলোয় স্বপ্ন লেখি
ভালোবাসি তোমায় আমি বেহিসাবী
তোমার প্রেমে প্রতি পলে খাচ্ছি খাবি
তোমার কথা ভেবে অলস দুপুর কাটে
পাখির সাথে উড়ে বেড়াই বনে মাঠে
ছোট্ট মনে যখন তোমার ছবি হাসে
মীন হয়ে সে প্রেমের নদে উথাল ভাসে
আনমনা হই যখন তুমি কথা বলো
দুষ্টু করো ন্যাকা করো ছলোছলো
কিশোরীও হার মেনে যায় তোমার দৌড়ে
লাগাম ছেঁড়া পাগলা ঘোড়া উল্টো ওড়ে
যতই বলি ভয় করিনা তোমায় আমি
তোমার ভয়েই কাটে আমার দিবসযামী
পাশাপাশি যখন থাকি শুধু দু'জন
চুমুর সাথে যায় ছুঁয়ে যায় আবেগী মন
তুমিই থাকো তুমিই আঁকো তুমিই উড়ো
তুমিই আমার কাতুকুতু সুড়সুড়ো
ভালোবাসি ভালোবাসো ধীরে ধীরে
যত্নে রেখো আগলে রেখো প্রেমের নীড়ে
সর্বশেষ এডিট : ১২ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



