
পাখি বলে ফুলের কাছে যেতে
ফুলপরীরা সায়র পানে মেতে
সায়র বলে তাকাও আকাশ পানে
আকাশ ভেসে গেল জলের গানে
জলের গায়ে জোনাক জ্বলে একা
পথে হলো বন মোরগের দেখা
গভীর বনে আপন মনে চলি
নিজের সাথে নিজেই কথা বলি
হঠাৎ শুনি কিন্নরী আওয়াজে
ওমা একি সাজনা নতুন সাজে!
এসো প্রিয় নির্জনেতে থাকো
পদ্য লিখো আমায় ভালোবাসো
চুলে তোমার দিচ্ছি বেণী করে
বৃষ্টি নামে প্রেমের ছোট্ট ঘরে
যা আছে সব ঝেড়ে ফেল সবই
আমি পাগল তুমি আমার কবি
জমবে আলাপ চুটিয়ে সারাদিন
ঝিরির মাঝে নাচবো দুজন তা ধিন
মহাকাশে চলো চরণ বুনি
তারার আলোয় চাঁদের কথা শুনি।
সর্বশেষ এডিট : ১২ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



