

'ইন্দুবালা ভাতের হোটেল' এ গরুর মাংস পাওয়া যায় শুনে আমি একটু অবাক হলাম। নিশ্চিত হওয়ার জন্য গাড়ি থেকে নেমে তাদের মেনু চেক করতে গেলাম। ঘটনা সত্যি।
অফিসের কাজে আমি এখন পাবনা। গতদিন ঢাকাতে বৃষ্টি ছিল। এখানেও এসে দেখছি বৃষ্টি আমাদের ছাড়ছে না। প্রকৃতিতে এখন বিকেল কিন্তু আমরা খাচ্ছি দুপুরের খাবার। কথা হল পাতে আসার আগে আমার বিশ্বাসই হচ্ছে না যে ইন্দুবালায় গরুর মাংস খেতে পারব। আপনারাও বিশ্বাস করবেন না জানি সেজন্য খাবারের মেনুর ছবি আমি এখানে সংযুক্ত করেছি। আপনি চাইলে ওদের ফেসবুক পেইজও চেক করে আসতে পারেন।
অর্ডার অনুযায়ী খাবার আসল। সব খাবার এমনকি গ্লাসও দেয়া হয়েছে স্টেইনলেস স্টিলের পাত্রে। একটি বড় থালে ভাত আর ছোট ছোট বাটিতে বাকি তরকারি দেয়া হয়েছে। ইলিশ মাছের পাতুরিটা ছিল কলাপাতায় মোড়ানো। প্রমাণ সাইজের গরুর মাংস ছিল এক পিস, সাথে ঝোল। এখন এটা কি গরু না অন্য কিছুর মাংস মুখে দেওয়ার আগ পর্যন্ত বুঝা যাচ্ছে না। অবশ্য গরুর মাংস না হলে হোটেল তো দূরের কথা ইন্দুবালার ই এর অস্তিত্ব থাকতো কিনা সন্দেহ।
নাহ, এটা গরুর মাংসই, কোন সন্দেহ নেই। স্বাদও অপূর্ব। ইলিশ পাতুরি এবং অন্যান্য তরকারি গুলোও ভালো হয়েছে। লাল পাড়ের সাদা শাড়ি পরা দুজন সেবিকার খাবার পরিবেশনাও ভালো ছিল।
আপনারা আবার অন্য কিছু মনে করবেন না। ইন্দুবালা গরুর মাংস রান্না করতে পারবেন না এমন কোন আইন এ দেশে নাই।
সর্বশেষ এডিট : ২৩ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


