জাবির গণজাগরণ মঞ্চের কর্মীদের হাতে দু’সাংবাদিক লাঞ্ছিত
০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ডেস্ক রিপোট: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গণজাগরণ মঞ্চের অবরোধ কর্মসূচির খবর সংগ্রহ করতে গিয়ে বেসরকারি টেলিভিশনের সাভারের দুই সাংবাদিক লাঞ্ছিত হয়েছেন। শনিবার সকালে গণজাগরণ মঞ্চের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের সময় এ ঘটনা ঘটে।
বাংলা মেইল প্রত্যক্ষদর্শীরা জানান, হেফাজতে ইসলামের ডাকা লংমার্চ ঠেকাতে গণজাগরণ মঞ্চের ঘোষিত রেল, নৌ ও সড়কপথ অবরোধ কর্মসূচির অংশ হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণজাগরণ মঞ্চের শতাধিক নেতাকর্মীর নেতৃত্বে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রেখেছে। এ সময় হেফাজতে ইসলামের নেতাকর্মীদের লংমার্চ অংশগ্রহণ না করতে দেওয়ার ছবি সংগ্রহ করতে গেলে একুশে টেলিভিশনের সাভার প্রতিনিধি নাজমুল হুদা ও বৈশাখী টেলিভিশনের সাভার প্রতিনিধি আব্দুল হালিমকে লাঞ্ছিত করে গণজাগরণ মঞ্চের কর্মীরা। পরে একুশে টেলিভিশনের ক্যামেরা ছিনিয়ে নেয় তারা। এ ঘটনার বিচারের দাবিতে সাভারের সাংবাদিকরা ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান ধর্মঘট পালন করে। এ সময় তারা ক্যামেরা ছিনিয়ে নেয়ার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে জড়িতদের শাস্তি দাবি করেন। পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেনের আশ্বাসে সাংবাদিকরা মহাসড়ক থেকে অবরোধ তুলে নেন। এ সময় উপাচার্য বলেন, ‘গণজাগরণ মঞ্চের কর্মীরা ক্যামেরা ছিনিয়ে নিয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের কাউকে ছাড় দেয়া হবে না।’ তবে এদিকে সাংবাদিক লাঞ্ছিত হওয়ার ঘটনার কথা অস্বীকার করেন গণজাগরণ মঞ্চের নেতা তন্ময় ধর। তিনি বলেন, ‘এমন কোনো ঘটনা ঘটেনি।’
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭
অভিমান যখন ঝরে যায়.........
আপনারা যারা 'বসন্ত বিলাপ' সিনেমাটা দেখেছেন তাদের কি শেষ দৃশ্যটা মনে আছে? যেখানে সৌমিত্র চট্টোপাধ্যায়কে দেখে অপর্ণা সেন জিজ্ঞেস করছে, "আপনি যান নি?"
সৌমিত্র একগাল হেসে বলছে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
নাহল তরকারি, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:০০

শান্তির ঠিকানা—পরিবারভালো থাকার জন্য অনেক কিছুই প্রয়োজন—অর্থ, সফলতা, সম্মান, স্বাচ্ছন্দ্য। কিন্তু এসবের মাঝেও যদি ঘরে শান্তি না থাকে, তবে মনের ভেতর কোথাও যেন একটা শূন্যতা থেকেই যায়।
বাইরের পৃথিবী যতই...
...বাকিটুকু পড়ুনআমাকে বাংলাদেশের এক ল্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি তাদের সেলসে সহায়তা করার অনুরোধ করেছে। কোম্পানি ভালো, বাজে কোন রেকর্ড নেই। আমার কাজ হচ্ছে, আমার পরিচিত মানুষদের সাথে তাদের মার্কেটিং টিমের যোগাযোগ করায়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে
ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি কেনা ও নির্মাণের টাকা কোথা থেকে এসেছিল-এই প্রশ্নটা মাঝেমধ্যেই অনলাইনে ঘুরেফিরে আসে। উত্তরটা আসলে লুকিয়ে নেই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মাথা পাগলা, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪

জামাতকে সংগঠন হিসেবে নিখুঁত বলা যায়, আলেম হতে হলে দীর্ঘদিন পড়াশোনা ও প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয় - মানে নেতা হবার আগে অবশ্যই পড়াশোনা করতে হবে, বিএনপি-লীগের এমন কোন...
...বাকিটুকু পড়ুন