হেফাজতে ইসলামের দাবি পূরণে সরকার আন্তরিক
০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
হেফাজতে ইসলামের দাবি পূরণে সরকার আন্তরিকবলে জানিয়েছেন বন ও পরিবেশমন্ত্রী ড. হাছান মাহমুদ। তাদের অনেক দাবিই সরকার ইতিমধ্যে পূরণ করেছে বলে জানিয়েছেন তিনি। গতকাল সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, হেফাজতের যে সমস্ত দাবি যৌক্তিক সেসব দাবির বিষয়ে সরকার আন্তরিক।
ইসলাম ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে যেন কেউ অবমাননা করতে না পারে এ বিষয়ে ইতিমধ্যে সরকার অনেকগুলো পদক্ষেপ নিয়েছে। ফেসবুক ও ব্লগে আপত্তিকর মন্তব্যকারীদের বিষয়ে ব্যবস্থা নিতে কমিটি করা হয়েছে এবং দাবির প্রেক্ষিতে দুই জন আলেমকে এ কমিটিতে নেয়া হয়েছে। ইতিমধ্যে কয়েকজন ব্লগারকে গ্রেপ্তারও করা হয়েছে। হেফাজতে ইসলামের দাবি অনুযায়ী পাঠ্যবইয়ের ভুল সংশোধন করা হয়েছে। ইসলাম ও মহানবী (সা.)-কে অবমাননা করলে কোন কোন আইনে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা যায় সে ব্যাপারে আইনমন্ত্রী সংবাদ সম্মেলনে জানিয়েছেন উল্লেখ করে পরিবেশমন্ত্রী বলেন, এসব আইন সংশোধনেরও ঘোষণা দেয়া হয়েছে। শান্তিপূর্ণভাবে মহাসমাবেশ করার জন্য হেফাজতে ইসলামকে ধন্যবাদও জানান ক্ষমতাসীন দলের প্রচার সম্পাদক। তিনি বলেন, শান্তিপূর্ণভাবে সমাবেশ করার জন্য আমি হেফাজতে ইসলামকে ধন্যবাদ জানাই।
Click This Link
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭
অভিমান যখন ঝরে যায়.........
আপনারা যারা 'বসন্ত বিলাপ' সিনেমাটা দেখেছেন তাদের কি শেষ দৃশ্যটা মনে আছে? যেখানে সৌমিত্র চট্টোপাধ্যায়কে দেখে অপর্ণা সেন জিজ্ঞেস করছে, "আপনি যান নি?"
সৌমিত্র একগাল হেসে বলছে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
নাহল তরকারি, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:০০

শান্তির ঠিকানা—পরিবারভালো থাকার জন্য অনেক কিছুই প্রয়োজন—অর্থ, সফলতা, সম্মান, স্বাচ্ছন্দ্য। কিন্তু এসবের মাঝেও যদি ঘরে শান্তি না থাকে, তবে মনের ভেতর কোথাও যেন একটা শূন্যতা থেকেই যায়।
বাইরের পৃথিবী যতই...
...বাকিটুকু পড়ুনআমাকে বাংলাদেশের এক ল্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি তাদের সেলসে সহায়তা করার অনুরোধ করেছে। কোম্পানি ভালো, বাজে কোন রেকর্ড নেই। আমার কাজ হচ্ছে, আমার পরিচিত মানুষদের সাথে তাদের মার্কেটিং টিমের যোগাযোগ করায়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে
ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি কেনা ও নির্মাণের টাকা কোথা থেকে এসেছিল-এই প্রশ্নটা মাঝেমধ্যেই অনলাইনে ঘুরেফিরে আসে। উত্তরটা আসলে লুকিয়ে নেই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মাথা পাগলা, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪

জামাতকে সংগঠন হিসেবে নিখুঁত বলা যায়, আলেম হতে হলে দীর্ঘদিন পড়াশোনা ও প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয় - মানে নেতা হবার আগে অবশ্যই পড়াশোনা করতে হবে, বিএনপি-লীগের এমন কোন...
...বাকিটুকু পড়ুন