আবারও সেই একই চিত্র একই কথা আমাদের দেশ পরিচালকদের মুখে। বলতে পারেন আমরা কবে মুক্তি পাব,কবে আমরা আমাদের মত করে বাঁচতে পারব। একজন মানুষের মৃত্যুকে ঘিরে আপনাদের কিসের প্রতিযোগিতা । একজন মানুষের লাশকে ঘিরে কেন আপনাদের এই দলীয় দন্দের প্রকাশ পায়। আজ ব্লগার আহমেদ রাজীব হায়দার কে ঘিরে চলছে নানান মতবেদ। বি এন পি বলছেন এভাবে আর কত মায়ের বুক খালি করবেন,আর সরকারি দল বলছেন ( তাদের বরাবরি যে কথায় থামিয়ে রাখেন বাঙ্গালিকে ) এই রক্তের বদলা আমরা নেবই। আমরাও চাই এই হত্যার দৃষ্টান্ত মূলক শাস্তি হোক । বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ , এখানে মত প্রকাশের তথা স্বাধীন ভাবে বেচে থাকার অধিকার সবারই আছে। রাজিব যে দলেরই হোক,যে ধর্মেরই হোকনা কেন তার আসল পরিচয় সে স্বাধীন বাংলার মানুষ। তার মৃত্যুর জন্য আমরা শোকাহত। আপনাদের দলীয় কুন্দলের ধামা চাপায় যেন পরে না যায় এই রাজিবের মৃত্যুর কারন গুলু । বিশ্বাস করতে অনেকটাই কষ্ট হয় কবে নাগাত এর সটীক বিচার আমরা দেখতে পাব,কারন বিগত অনেক ঘটনাই আজ মানুষ ভুলতে বসেছে। সাংবাদিক দম্পত্তি সাগর/রুনি,ইলিয়াস আলী এবং লাইভ খুন বিশ্বজিত এই সব ঘটনা আমরা আজ ভুলেই গেছি প্রায়।এখন প্রতিদিন শুনি কোথাও না কোথাও ধর্ষণের কথা। ৪ বছরের শিশুটিও বাদ পরেনি এই নর পিশাচদের থাবা থেকে।
কেন এমন অবিচার চলছে এই দেশে , এর কি কোন প্রতিকার নাই। কেন আপনারা নিরব আছেন,নিরব থেকে এইসব পশুদের কে আরও সাহস বারিয়ে দিচ্ছেন। আপনাদের কি মনে হয়না এই পশুগুলা রাজাকারদের মতই অপরাধি। রাজাকাররা যা করেছিল ১৯৭১ সালে এখন তা করছে এই সকল খুনি আর অমানুষ গুলা ।
দয়া করে আপনাদের হিংসা প্রতিহিংসা বন্ধ করুন দেশের মানুষ গুলার কথা একটু ভাবুন,অন্যতায় আরও একটি সাহাবাগ তৈরি করতে বাধ্য হবে হয়ত বাংলার মানুষ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



