আমাদের দেশের টিভি গুলার প্রতিদিনের জমকালো অনুষ্টান "টক শো" দেশের সব বুদ্ধিজীবীগন রাত পার করেদেন।অনেকটা হিন্দি সিরিয়াল এর মত মনে হয়। এত সমস্যার সমাধান কি গল্প আর তর্ক করে হয়।কোন দল কি তাদের কথাগুলা আমলে নেয়।দেশ উন্নতিকামী করার কোন ভাবনা আমাদের মাঝে নাই।দেশ এখন চিন্তায় আছে দুই নেত্রির ফোন আলাপ নিয়া।কেন আমরা এত পিছে পরে আছি,সে দিকে কাহারো লক্ষ্য নাই।আমরা শুধু কথায় বড়,কাজে নয়।সহজ বিষয়গুলু খুব কঠিন হয়ে পরে আমাদের নিজেদের স্বার্থ লাভের জন্য।একটু সহানুভূতি কেউ কারো প্রতি নাই।নিজেদের ছুট বড় ভাবতে ভাবতেই সময় পার।সবাই দেশের উন্নতি করেছেন দাবিদার কিন্তু আজও ৬৪ জেলার মানুষের দু:খ দুর হয়েছে কি?।আজও দেশের সরকারি কাজগুলো টাকা ছাড়া হয়না।এমপি মন্ত্রিদের লোকের কথায় প্রশাসন উঠে বসে।কি হয়েছে ৭১এর পর।আমাদের ছুট এই দেশটাকে আজও আমরা গড়তে পারিনি। আজও রাজাকার কথা কয় তেজস্বী সুরে।মুখ লোকায়ে রাখে ভোয়া দলিল দিয়ে,ক্ষমতাশালীর হাত ধরে । আর যাদের রক্তে গড়া বাংলাদেশ তারা মরে অনাহারে।সত্যিই অবাক লাগে, আমরা কেমন মানুষ কেমন বাঙ্গালি। আমার কথাগুলাও তো টক শো এর মতই।যে কথার ভিত্তি নাই।শুধুই বাতাস ভারী করা।আমার চোখের সামনেই তো এক মুক্তিযোদ্ধা চা বিক্রি করে। সরকারি ভাতা পায় ঠিক। কিন্তু তার সেই আত্মত্যাগ কি এই?।বাতাস ভারি করার চাইতে সুচিন্তা করার প্রয়োজন অনেক।ভাল লাগে আমাদের মহামান্য রাস্ট্রপতির ব্যবহার,চিন্তা আর দেশ ও দেশের মানুষের ভাবনার কথা।ভাল লাগে যখন দেখেছি যোগাযোগ মন্ত্রীর দায়িত্ববোধ প্রকাশ পাওয়া,ছুটে চলা সমস্যার স্থানে।তখনি ভাবতে ভাল লাগে প্রতিটি রাজনিতিবিদ এমন হবে।ভাল লাগে সোহেল তাজ,আন্দালিব পার্থ,মাহি বি চৌধুরীর মত তরুন নেতাদের কথা।জাতীয় সংগীত শুধু মুখস্থ করেছি আমরা,সংগীতের কথার সাথে কাজ করব, এমনটা না হওয়া ছাড়া আর কোন উপায় আছে কি? দেশকে সারা পৃথিবীর সাথে মাতা উচু করে দাড়ানোর প্রচেষ্টায় নিজেদের বিলিয়ে দিব,তবেই হবে সব সমস্যার সঠিক সমাধান। হরতাল ভাংচুর করে কার ক্ষতি করছি আমরা,আমাদের দেশ মা ও মাটির।সারা দেশে শুরু হতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় ভর্তি পরিক্ষা।দেশের লাখো ছাত্র/ছাত্রী পরিক্ষার প্রস্তুতিপর্ব শেষ করেছে অনেক টাকা খরচ করে।করেছে অনেক পরিশ্রম। একটা মাত্র আশায় ভাল বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাবে বলে।নিজেদের দেশ জাতীর কল্যাণকর করে গড়ে তুলবে।কিন্তু আমরা কি করছি হরতাল নামক ধংস লিলায় নিজেদের কে বিলিয়ে দিয়ে জাতীর মেরুদণ্ড ভেংঘে দিচ্ছি।কেন হরতাল করে আর কোন দেশ তার রাজনৈতিক পরিস্থিতি বদলে ফেলে কি না আমার জানা নাই।
আলোচিত ব্লগ
৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....
দেখা হবে যুদ্ধ ফুরোলে সন্ধের মাহফিলে;
দেখা হবে ঠিক চেনা রাস্তার অচেনা-অন্ত্যমিলে।
ছড়াব আবার শস্যের দানা দেশ থেকে মহাদেশে
মানুষই জেতে, খুঁজে নেয় আলো অন্ধকারের শেষে...
তোমার গল্পে... ...বাকিটুকু পড়ুন
বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা
প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর
আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন
Sajna

Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন
বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।