somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আল্লাহ মেঘ দে পানি দে উন্মাদনা দে রে।।

২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আল্লাহ মেঘ দে পানি দে উন্মাদনা দে রে আল্লাহ মেঘ দে।। আমাদের কোন মানবিক মূল্যবোধ বা ধর্মীয় অনুভূতি বা চেতনা কিছুই নাই যা আছে তা হল উন্মাদনা। আমরা কখনো ধর্ম উন্মাদ, কখনও প্রগতি উন্মাদ, কখনো রাজনীতি উন্মাদ আবার কখনো উন্নয়ন উন্মাদ কিন্তু সব সময়ই লালসা উন্মাদ! আমরা যা কিছুই করি না কেন তা কোন না কোন ভাবে উন্মাদনাক্রান্ত!!!' একটা অদ্ভুত বৈপরীত্য আমাদের ধর্মীয় চেতনা ও আচরণে। কেউ যখন ইসলামী লেবাস পরে বা ধর্মীয় রেফারেন্সে কথা বলে তখন সবাই সমস্বরে মৌলবাদী মৌলবাদী বলে চিৎকার করতে থাকে, মনে হয় গোটা দেশটিই ধর্ম বিরোধী নাস্তিকের দেশ। আবার যদি কেউ প্রকাশ্যে ইসলামের কোন সমালোচনা করে তখন চারিদিকে ছলকে ওঠে জেহাদী জোস, তখন মনে হয় এটা কট্টর ইসলামী কিন্তু আফগানীস্তানের মত গোঁড়া মোল্লাতান্ত্রিক একটা দেশ। তবে অজ্ঞাত কারণে আমরা আমাদের বৃহত্তম প্রতিবেশী দেশের ধর্মীয় উৎসবকে সর্বান্তকরনে সংস্কৃতির মেলবন্ধন হিসাবে তুলে ধরার বেঢপ প্রচেষ্টা চালাই, আর তাদের সংস্কৃতির মাঝে আমারা বিলিয়ে দিই আত্মবোধের স্বকীয়তা, আর দাদাদের পণ্য ছাড়া তো চলেই না!

আমরা ধার্মিক, অধার্মিক, নাস্তিক বা সেকুলার যাই হই না কেন তাতে কারো কোন সমস্যা নাই, কিন্তু আমাদের বিদ্যমান মহা সমস্যার একটাই কারণ আমাদের ' একই অঙ্গে এত রূপ' এর জন্য। এখন সরকার যদি ইসলামী আইনের ঘোষণা দেয় তাহলে গেল গেল বলে সবাই প্রগতিশীল হয়ে যাবে, আবার যদি রাষ্ট্র কাঠামোতে বিদ্যমান কোন ইসলামী প্রথা তুলে দিতে চায় তাহলে একযোগে সবাই নাঙা তরবারি নিয়ে মুরতাদ কতল না হয় শহীদ হওয়ার জন্য। কেবলমাত্র এই কারণেই ব্যাবসা বাণিজ্যে ক্ষতি সহ আন্তর্জাতিক ক্ষেত্রে বহু প্রতিকূলতা সত্ত্বেও সাপ্তাহিক ছুটি শুক্রবারকে কেউ বদলানোর সাহস করেনি যদিও সবাই একমত যে এটা বদলানো দরকার! কি অদ্ভুত বৈপরীত্য! !! আসলে আমাদের কোন মানবিক মূল্যবোধ বা ধর্মীয় অনুভূতি বা চেতনা কিছুই নাই যা আছে তা হল উন্মাদনা। শাহবাগ উন্মাদনা এখন ফ্লপ, তুঙ্গে আছে ফেসবুকে স্ট্যাটাস উন্মাদনা! তবে জাতী আজ টিকে আছে কিছু খুচরো উন্মাদনাকে কেন্দ্র করে, রাজনৈতিক উন্মাদনা কলেরা আক্রান্ত হওয়ার পুরো জাতি এখন হতাশায় আকাশ পানে চেয়ে আছে দৈব কোন উন্মাদনা বৃষ্টির আশায়! আল্লাহ মেঘ দে পানি দে উন্মাদনা দে রে আল্লাহ মেঘ দে।।
সর্বশেষ এডিট : ২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৪৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

গোল্ডেন সেপিয়া দিগন্ত এবং ভ্যাঞ্জেলিসের অমর সুর: এক কালজয়ী সমুদ্রযাত্রার মহাকাব্য

লিখেছেন চারাগাছ, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:০০




গোল্ডেন সেপিয়া দিগন্ত এবং ভ্যাঞ্জেলিসের অমর সুর: এক কালজয়ী সমুদ্রযাত্রার মহাকাব্য


সময়টা যেন হুট করেই থমকে যায়, যখন ইথারে ভেসে আসে সেই অতিপ্রাকৃত সুরের মূর্ছনা। চোখ বন্ধ করলেই মনের ক্যানভাসে... ...বাকিটুকু পড়ুন

সে আমার এআইনোক্কিও

লিখেছেন শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪


এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:২২



ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে
==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,
তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি... ...বাকিটুকু পড়ুন

×