কেউ-ই হত্যা করেনি আমাদের কাক
পাখি-বিদ্যা আর কৃষি সমাচার
ধান-লোভী কৃষকের ঘরে পৌঁছালে রোদ
আমাদের বৃক্ষ-চাষ
বাতাসে বয়ে নিয়ে আসে ঘুমের পূর্বাভাস
এমন তো হতেই পারে কুয়াশায়
কাছের মানুষটিও হারিয়ে ফেলেছে রূপ
দিগন্ত অজুহাত
মুখোশ ফিরে আসে, মুখ মিলিয়ে যায়
ইঁদুরের উৎপাতে শুন্য হয় গোলা
মাটির হাড়িতে রাঁধা হয়
সামান্য ভাত
আহা, শীতকাল
বসন্তপ্রেমিদের জিজ্ঞেস করো না
ঘর ও ঘোর
বস্তুত, গুপ্ত-বিদ্যায় পারদর্শী হয়ে উঠলে নারী
পাখি-ভক্ষক আমিও এক
অদৃশ্য কাক
০৫.০২.১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



