আবার শুদ্ধ হাতে
ফিরে এলাম কাকের পরিবেশে
পরতে পরতে ছড়িয়ে পড়ছে আঁধার
ভুল মায়া, বিষাক্ত ঘুমে ডুবে
পাখি ও সাপের দিন ফুরালে
ভারী হয় বুক পাতার শব্দ শুনে
বহুযুগ পর কেউ ফিরে এলে মনে
নিজেরই রক্তে জ্বলে উঠে আগুন
ছায়া ও মুদ্রার নিষিক্ত আলাপে
আমাকে প্রশ্ন করে আমারই ঋতু
‘কেন তুমি এমন বিশ্বাসী হলে’
চারিদিকে রাতের বিরূপ আলো
পোড়া হাত নেমে আসে কাকের আদরে
যতদূর চোখ যায় অনন্ত শরীর
জেগে থাকে কাকের মোহাবেশে
অরণ্য
০৩.০৯.১৩
সর্বশেষ এডিট : ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



