এতকাল কাক সত্য জেনে
করেছি বেলুন ফেরি শরীর সুতায় বেঁধে
উড়ে গেলে মায়া শূন্য কোঠরে
এ কেমন নিরেট পাথর নড়ে-চড়ে উঠে
যে কোনো দেয়াল থেকে পেছনে তাকালে
চারিদিকে গোলার স্বপ্ন এমন চমকে উঠে
যেনবা কৃষাণী দেখছে মৃত
শুয়ে আছে বিশাল ইঁদুর ছায়ার প্রান্ত ছুঁয়ে
সব রোদ অন্ধ আলো নিয়ে
বুনছে অলীক ফসল শহরে, শহরে
এ যেন আরেক পৃথিবী থেকে
দেখছি অনেক কাক সমবেত ভোজে
কেমন জুড়েছে তর্ক খাদ্যরুচি নিয়ে
সরাসরি উপরে তাকালে
বিশুদ্ধ ফানুশ থেমে যায় আকাশের বুকে
চিরকাল জেনেছি কি ভুল তবে
চোখের অসুখ হলে
মানুষ গন্ধ পায় মাটির বুকের গভীরে
০১.১০.১৩
ঢাকা, বাংলাদেশ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




