somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মিচিকো - আমি ফিরছি তোমারই দিকে

০৭ ই মে, ২০১৪ রাত ১১:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

To Masaki Kobayashi - the great director of the epic masterpiece trilogy - The Human Condition (1959-1961)


ঘুম, ঘুম তুষারপাতের নিচে
নিজেরই ক্লান্ত ছায়ার পাশে নিশ্চুপ দাঁড়িয়ে
আরেকটু জিরিয়ে নিচ্ছি আমি, এত দীর্ঘ পথ পাড়ি দেবার স্বপ্ন বাঁচাতে
মিচিকো, আরেকটু অপেক্ষা করো
দ্যাখো, এখনও হাঁটছি আমি তোমারই পথ ধরে
ভীত আমি, ক্রমশঃ ভারী হয়ে উঠা পা, মাংস অত্যাচারে
একটু একটু প্রতিদিন জমে উঠা মৃত্যুর স্বাদ
মিচিকো, রোদের মতো প্রখর তোমার মরিচীকা দূরে-অদূরে
আরেকটু অপেক্ষা তুমি করো সময়ের তীরে
আমি টলোমলো পায়ে, এখনও ফিরছি কেবল তোমারই দিকে
দীর্ঘ সময় আর জীবন পথ ধরে

যতবার নিজেকে করতে চেয়েছি খুন ক্ষুধার আঁধারে
টুকরো টুকরো স্বপ্ন খেয়েছি নিজেকে বাঁচাতে
দ্বন্দ্বরত কুকুর আর মাংসাশী পশুর দল
আমাকে শাসিয়েছে অনেক
তবুও সাহস নিয়ে ঢুকে পড়েছি অরণ্য গভীরে
মিচিকো, তুমি ও চাঁদের আলো একসাথে
পকেটে রয়ে যাওয়া শেষ খাদ্য টুকরোর মতো
একটু একটু ধুয়ে নিয়ে গেছো শরীরে জমে উঠা রক্তের দাগ
মিচিকো, তুমিও কি করবে ঘৃণা, এমন
প্রিয় সব মৃত্যুর পাশে যেমন, নষ্ট আমিকে দিয়েছি ফাঁসির আদেশ
মিচিকো, ঝাপসা দৃষ্টি দিয়ে কত যে কঠিন পথ খুঁজে চলা
দূর যত বাড়ে তোমার সমীপে
নিজেকে বলি, যদি হয়ে যায় দেরি আচমকা ঢলে পড়া ঘুমে
তুমি ডেকো আরেকটু এগিয়ে এসে
দেখবে, আবারও হাঁটছি আমি তোমারই দিকে
ঘুম, ঘুম মৃত্যু অথবা জীবন্ত ঘুমে

রোজ রাতে দুর্গন্ধে ভরে উঠে প্রাণ
‌আচমকা ধেয়ে আসা চিন্তার স্রোতে
নিজেকে মনে হয়ে অনিষ্টকারী পোকা
নির্বিকার খেয়ে চলেছে নিজেরই ফসলের ক্ষেত
মিচিকো, আমার সন্তানেরা কখনও জাগলে বলো
যারা ঘুমিয়ে আছে তোমার উদরে
যে কোনো যুদ্ধের শেষে, তাদের পিতাও দেখেছে মানুষের প্রাচীন ক্ষত
নিরীহ রক্ত নয়, লোভনীয় সতেজ মাংসের মতো
চারিদিকে জাগিয়ে তোলা সুষম আগুনে
মানুষ নির্মম জ্বালিয়েছে মানুষের মুখ, হত্যা ও ঘৃণা ভালবেসে

মিচিকো, তুমি কি বেঁচে আছো আমার পৃথিবীতে
এত এত মৃত্যু চারিদিকে
অসংখ্য নারীরা শান্তিপ্রিয় মাটি ও নিরাপদ দেয়াল আগলে রেখে
নিজেকে করে তুলেছে পণ্য নিজেরই মাতৃত্ব শোকে
মিচিকো, জেগে আছো তুমি আমার স্মৃতিতে
ঘরে ফিরে রোজ দেখেছি যেমন তোমার উষ্ণ আলো
দোহায়, তুমি আরেকটু অপেক্ষা করো
শত শত গোরস্থান,অনাবাদি জমি আর ক্ষুধার সীমানা পেরিয়ে
এই দেখো, শেষ খাদ্যটুকু তোমার জন্য বাঁচিয়ে, আমি ফিরছি
আমি ফিরছি তোমরাই দিকে, তোমার পথ ধরে

হয়ত কেটে যাবে সব রাত সময়ের স্রাতে
আবার ভাসবে নৌকা সাদা পাল তুলে
মিচিকো, কেবল শুদ্ধ নদী এক রয়ে যাবে আমাদের তীরে
অগুনিত লাশ আর শিশুর মৃত্যু নিয়ে
তুমি আরেকটু অপেক্ষা করো, আমারই দিকে
ক্রমশঃ জাপটে ধরা প্রবল এই শীতে, হীম হয়ে আসা হাড়ের আকুতি নিয়ে
নিজেকে শেষবার মানুষ বলে জেনে
জমাট বাধা রক্ত সমেত আমিও ফিরছি তোমারই দিকে
উষ্ণতা নয়, রক্তপাপ থেকে রক্ত বাঁচাতে
মিচিকো, তুমি আরেকটু এগিয়ে এসো আমার পথের দিকে
যে পথ তোমার পথের সাথে, চিরকাল মিশেছে মানুষের প্রবাহে
অক্ষত জনপদ আর জন্ম মুক্তি পেতে

মিচিকো, সমস্ত উপায়ে তুমি কান্না চেপে রেখে
বারবার আমাকে বলতে থাকো
‘প্রিয়তমা, যত দূরেই যাও না কেন, যে পথেই থাকো
আমিও চলব তোমার সাথে সাথে
যদি হঠাৎ পিছিয়ে পড়ি ক্লান্তি আবেশে
তুমি শুধু একটু থেমো, আমাকে তোমার সাথে নিতে’
মিচিকো, দূর, বহুদূর দেশে
এমন বার্তা যদি ফিরে ফিরে আসে
যতই ক্ষয়ে যাক না কেন ইতিহাসের পাতা
মানুষ চিরকাল ফিরবে তোমার পথ ধরে
মৃত্যু উপত্যকা অথবা জীবন পেরিয়ে
তোমার মতো তীব্র কোনো স্বপ্ন বাঁচাতে
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২০


৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

দেখা হবে যুদ্ধ ফুরোলে সন্ধের মাহফিলে;
দেখা হবে ঠিক চেনা রাস্তার অচেনা-অন্ত্যমিলে।
ছড়াব আবার শস্যের দানা দেশ থেকে মহাদেশে
মানুষই জেতে, খুঁজে নেয় আলো অন্ধকারের শেষে...

তোমার গল্পে... ...বাকিটুকু পড়ুন

বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

লিখেছেন অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬



গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

×