প্রথমেই আপনার দরকার হবে---
১।প্রচন্ড ধৈর্য্য ( এটা ছাড়া সফল হতে পারবেন না )।
২।শেয়ার বাজারে যেসব কোম্পানির fundamental ভালো শুধু তাদের শেয়ার কিনুন।fundamental বলতে শুধু ব্যাংকের শেয়ারকেই বুঝায় না অর্থ্যাত যেসব কোম্পানির EPS (Earning Per Share) ভালো তাদেরকেই বুঝায়।
৩।যেসব কোম্পানির শেয়ার কিনবেন আগে তাদের আর্থিক রির্পোটটি দেখুন,প্রতি বছর তারা AGM বা বার্ষিক সাধারণ সভা করে কিনা, প্রতি বছর Dividend বা লভ্যাংশ প্রদান করে কিনা, Dividend দিলেও দেয়ার পরিসংখ্যানটা ভালো কিনা ?
৪।মনে রাখবেন,সব সময় পড়তি মার্কেট বা fall মার্কেট বা Bearish মার্কেট থেকে শেয়ার কিনবেন।তাহলে, profit অতি শীঘ্রই আপনার হাতে ধরা দিবে।
৫।উঠতি মার্কেট বা Bullish মার্কেট থেকে শেয়ার কম কেনাই ভালো।কিন্তু শেয়ার বাজার য্খন বেশি Bullish হয়ে যায় তখন শেয়ার কিনা পরিহার করুন হোক অন্যেরা লাভবান সেদিকে লক্ষ্য কম করাই ভালো কারন মার্কেট যেকোনো সময় fall করতে পারে।
৬।শেয়ার কিনলেন এখন মার্কেট fall করলো -আতংকিত হবেন না ,ধৈর্য্য ধরুন শেয়ারের দাম বাড়াটা যেমন স্বাভাবিক শেয়ারের দাম কমাটাও স্বাভাবিক।মার্কেট আবার ঠিক হয়ে যাবে ইন্শাল্লাহ্ !
৭।কোম্পানির price graph দেখে শেয়ার buy বা কেনা ভালো কারন সেই graph -টাই আপনাকে বলে দিবে যে, শেয়ারটা কি আপনার কেনা ঠিক হবে নাকি ঠিক হবে না।এর জন্য বিভিন্ন ওয়েব সাইট ব্রাউজ করতে পারেন যেমন-www.dsebd.org , bdstock.com , stockbangladesh.com , মোবাইলের জন্য bdstock.mobi , stockbangladesh.mobi .
৮।আপনার কোনো শেয়ার profit-এ থাকলে বেশি লোভ না করে শেয়ারটা বিক্রি করে profit টেইক্ করে ফেলুন কারন বেশি লোভ করলেন তো কম লাভ করলেন।
৯।প্রথম প্রথম নতুন থাকা অবস্থায় কখনও বন্ধু বা অন্যের কথায় সাথে সাথে শেয়ার কিনবেন না।আগে ধৈর্য্য সহকারে বাজারটা পর্যবেক্ষণ করুন,বাজারের ধারাটা বোঝার চেষ্টা করুন।
১০।নিয়মিত শেয়ার বাজারের খবর রাখুন।খবরের কাগজ পড়ুন,শেয়ারের বাজারের খবর রাখুন।আপনি যে কোম্পানির শেয়ারটা কিনেছেন তার সম্পর্কে কোনো খবর আছে কিনা জানুন।খবর জানার মাধ্যমে আপনি নিজেই নির্ধারণ করতে পারবেন যে, আপনার শেয়ারটা বিক্রি করতে হবে নাকি রেখে দিতে হবে বা সেই শেয়ারটি আরও কিনলে লাভবান হওয়া যাবে কিনা ।
এভাবে নিয়ম অনুসরণ করার মাধ্যমে আপনি নিয়মিত শেয়ার ব্যবসা করলে নিশ্চয়ই শেয়ার বাজার থেকে লাভবান হয়ে সফল একজন শেয়ার ব্যবসায়ী হতে পারবেন ইন্শাল্লাহ্! এভাবে এগিয়ে যাওয়ার মাধ্যমে আপনি নিজেই নিজের শেয়ার ব্যবসা করতে পারবেন, তখন শেয়ার buy বা sell জন্য অন্যের কারও information লাগবেনা।মানুষ তখন আপনার কাছে থেকে information নিবে।
সর্বশেষ এডিট : ০৩ রা এপ্রিল, ২০১১ দুপুর ১:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



