somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশ ফান্ড অনুমোদন

১৮ ই এপ্রিল, ২০১১ রাত ১০:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পুঁজিবাজার চাঙ্গা করতে ৫ হাজার কোটি টাকার বাংলাদেশ ফান্ড অনুমোদন করেছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।

সোমবার এসইসির সভায় এ অনুমোদন দেওয়া হয় বলে সাংবাদিকদের জানিয়েছেন পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থার মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান।

তিনি বলেন, "সভায় আইসিবির প্রস্তাবিত বাংলাদেশ ফান্ডের ট্রাস্ট ডিড ও ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট এগ্রিমেন্ট অনুমোদন দেওয়া হয়েছে।"

ট্রাস্টি চুক্তি নিবন্ধন করে এসইসিতে জমা দেওয়ার পর ফান্ডটি বাজারে আসবে বলে জানান তিনি।

এই ফান্ডের 'ট্রাস্টি ও কাস্টডিয়ান' হিসাবে রয়েছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড। ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড।

সাইফুর রহমান সাংবাদিকদের জানান, বাজারে আসা প্রতিটি নতুন আইপিওর ১০ ভাগ বাংলাদেশ ফান্ডের জন্যে রাখার প্রস্তাব করেছিল আইসিবি। কিন্তু এসইসি তা অনুমোদন করেনি। এছাড়া নিবন্ধন চার্জ ও বার্ষিক নবায়ন ফি'র ক্ষেত্রে কিছুটা ছাড় চাওয়া হয়েছিল। এসইসি তাতেও রাজি হয়নি। এক্ষেত্রে বিধি অনুযায়ী ফি দেওয়ার নির্দেশ দিয়েছে এসইসি।

ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) গত ২৯ মার্চ বাংলাদেশ ফান্ড অনুমোদনের জন্য এসইসিতে আবেদন করে।

আইসিবির ব্যবস্থাপনা পরিচালক মো. ফায়েকুজ্জামান সেদিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ ফান্ড গঠনের জন্য আইসিবি ও সহ-উদ্যোক্তাদের অনুমোদন পাওয়া গেছে।"

পুঁজিবাজারে অব্যাহত দরপতনের প্রেক্ষাপটে বাজারের স্থিতিশীলতা বাড়াতে বাংলাদেশ ফান্ড নামের পাঁচ হাজার কোটি টাকার এই 'ওপেন এন্ডেড মিউচ্যুয়াল ফান্ড' গঠনের সিদ্ধান্ত নেয় আইসিবি।

ফায়েকুজ্জামান জানান, ফান্ডের প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য হবে ১০০ টাকা। মার্কেট লট হবে ১০০০ ইউনিটের। এই ফান্ডের ৫০ শতাংশ পুঁজিবাজারে, বাকি অর্ধেক মুদ্রাবাজারে বিনিয়োগ করা হবে। তবে পরিস্থিতির বিবেচনায় এই হার কম বেশি হতে পারে।

সাইফুর রহমান জানান, বিধি অনুযায়ী যে কোনো মিউচ্যুয়াল ফান্ডের ৭৫ শতাংশ পুঁজিবাজারে বিনিয়োগ করতে হয়। এ কারণে বাংলাদেশ ফান্ডের ক্ষেত্রেও ৭৫ শতাংশ পুঁজিবাজারে বিনিয়োগের অনুমোদন দিয়েছে এসইসি। বাকি ২৫ শতাংশ যে কোনো খাতে বিনিয়োগ করা যাবে।

মূল 'স্পন্সর' হিসেবে আইসিবি প্রাথমিকভাবে এই ফান্ডে ৫০০ কোটি টাকার যোগান দেবে। এ ছাড়া সহ উদ্যোক্তা হিসাবে সোনালী ব্যাংক ২০০ কোটি, জনতা ব্যাংক ২০০ কোটি, রূপালী ব্যাংক ১০০ কোটি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক ১০০ কোটি, সাধারণ বীমা কর্পোরেশন ১০০ কোটি, অগ্রণী ব্যাংক ও জীবন বীমা কর্পোরেশন মিলে ৩০০ কোটি টাকার তহবিল যোগাবে।

বাকি অর্থ পরবর্তীতে ওপেন মার্কেটের মাধ্যমে (আইপিও নয়) সংগ্রহ করা হবে। এ কারণে বেসরকারি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান বা ব্যক্তি উদ্যোক্তা ও প্রবাসীদের এই ফান্ডে অংশগ্রহণের সুযোগ রাখা হয়েছে। খবর: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুন, ২০২৬ রাত ১:১৭


সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন

মাননীয় প্রধানমন্ত্রী, ক্রাউড ফান্ডিং-এর সুযোগ তৈরি করে সরকারী লাভজনক প্রজেক্টে জনগণের বিনিয়োগ নিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১২ ই জুন, ২০২৬ রাত ১:৩১

বাংলাদেশের বর্তমান সরকার বিনিয়োগ পরিস্থিতি নিয়ে চিন্তিত, তা বুঝা যাচ্ছে। নাহলে, খোদ প্রধানমন্ত্রী দেশে বিনিয়োগ নিয়ে আসতে জনগণকে অনুরোধ করতেন না। আমার মন হয়, দেশের মানুষের কাছেই অনেক সম্পদ আছে... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

×