এক রাজার দুই পুত্র ছিলো। তো রাজা মৃত্যু পথযাত্রী।তিনি তার সম্পত্তি যথারীতি তাদেরকে সমানভাবে ভাগ করে দিতে চাইলেন। কিন্তু তার দুই ছেলে খুবই লোভী ছিলো।তারা ঠিক করেছিলো যে, যেকোনো একজনকে তার সম্পুর্ণ সম্পত্তি বুঝিয়ে দিতে হবে।
রাজা অনেক ভেবে চিন্তে বল্লেন, ওরে হতভাগা যাও আমার ঘোড়াশাল থেকে দুজন দুটা ঘোড়া নিয়ে পাশের গ্রামে যাও আর সেখান থেকে যার ঘোড়া আমার রাজ দরবারে পরে আসবে তাকেই সম্পুর্ণ সম্পত্তি দিয়ে দেয়া হবে।
তো দুই ছেলে ঘোড়া নিয়ে পাশের গ্রামে গেলো কিন্তু কেউই আসার জন্য রওনা দিছ্ছিলো না।কারন রাজার শর্ত ছিলো, যার ঘোড়া তার রাজ দরবারে পরে আসবে তাকেই সম্পুর্ণ সম্পত্তি দিয়ে দেয়া হবে।
তো এই নিয়ে পথে তাদের মধ্যে বিরাট ঝগড়া বেধেঁ গেলো।তখন সেই পথ দিয়ে এক পন্ডিত যাছ্ছিলো।পন্ডিত তাদের দুজনের ঝগড়ার কারন জেনে দুজনকে বুদ্ধি দিলো।এতে দুজনই রাজি হলো।
দুজনই ঘোড়া নিয়ে রওনা দিলো।সেকি দুজনের ঘোড়ার দৌড়।তো যথারীতি একজন আগে পরে রাজ দরবারে পৌছালো এবং এক ছেলে সম্পুর্ণ সম্পত্তি পেলো আরেক ছেলে কিছুই পেলো না।
আছ্ছা, এবার আপনারা বলেন তো পন্ডিত তাদেরকে কি বুদ্ধি দিয়েছিলো???
পোস্টের মন্তব্যে উত্তর দিন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



