somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্যাটানিক ভার্সেস-শয়তানের ভাষ্য

২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শয়তানের ভাষ্য ।

সাটানিক ভার্সেস’ বললেই সাধারণভাবে সালমান রুশদীর বিতর্কিত বইটির কথা মনে আসবে। কিন্তু ইসলামের ইতিহাসে এইটি প্রফেট মুহাম্মাদের মুখ দিয়ে উচ্চারিত ‘শয়তানের বাক্য’ । বিখ্যাত মুসলিম ঐতিহাসিক তাবারি ঘটনাটির বর্ণনা দিয়েছেন এই ভাবে-

‘রসুলে করীম মক্কায় ইসলাম প্রচারের একসময় দেখলেন, তার নিজের লোকেরাই তার কাজ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন । তিনি আল্লাহর কাছ থেকে যা এনেছেন তার প্রতি তাদের মনোভাব বিরূপ। এসব দেখে শুনে খুব দুঃখ পেতেন তিনি । ভাবতেন এমন কোন ওহি যদি আল্লাহর কাছ থেকে পেতাম, যাতে তার নিজের লোকদের সাথে সম্পর্ক ভাল হয়ে যায়, তাহলে খুব ভাল হত । কাজেই এর উপর তিনি ধ্যান করতে বসলেন। তখন আল্লাহ এরশাদ করেন-‘অস্তগামী নক্ষত্রের শপথ, তোমাদের সঙ্গী বিপথগামীও নয় মনগড়া কথাও বলেনা । এখন থেকে তোমরা কি ভেবে দেখেছ লাত ও উজ্জা এবং তৃতীয় বস্তু মানাত সম্মন্ধে ?’ - আল্লাহর বাণী এই পর্যন্ত বলার পরই শয়তান চলে এল , যে মুহম্মদের এই ধ্যান ও স্বজনদের সঙ্গে আপোসের ব্যপারটা পছন্দ করছিল না । সে তখন কি করলো ,সেই বাক্যের পর তার নিজের বানানো কিছু কথা জুড়ে দিল -‘এরা হল মহান গারনিক [ বড় আকারের পাখি বিশেষ ] যার মধ্যস্থতা অনুমোদিত।’ কুরায়েশরা এই কথা শুনে খুবই আহ্লাদিত হল। তাদের দেবদেবী প্রশংসিত হয়েছে জেনে তারা তার কথা শুনতে মনোযোগী হয়ে উঠলো । তারা মুসলমানদের সাথে সিজদাও দিল । তারা বলতে লাগলো-মুহাম্মদ আমাদের দেবতা সম্পর্কে যা সুন্দর কথা বলেছেন -‘দেবতারা হলেন গারনিক, যার মধ্যস্থতা অনুমোদিত’।
শয়তানের দেয়া শব্দগুলো পৌত্তলিকদের মুখে মুখে ফিরতে লাগলো ।

‘Have you thought on al-Lat and al-Uzza and al-Mannat, the third other? Those are swans exalted ; Their intercession is expected ;Their likes are no neglected.

আবিসিনিয়ায় রসুলের সাহাবাদের কানে গেল সে কথা । তারা শুনলো কুরায়েশরা সব মুসলমান হয়ে গেছে তখন জিবরাঈল এলেন,বললেন- ‘একি করলে তুমি মুহাম্মদ ? তুমি তাদের কাছে এমন কথা বলেছ, যা আমি আল্লাহর কাছ থেকে আনিনি , যা আল্লাহ কোন সময় বলেন নি ।
শুনে রসুলে করীম ভীষণ ব্যথিত হলেন ,আল্লাহর ভয়ে ভীত হলেন । তখন আল্লাহ একটি প্রত্যাদেশ পাঠালেন-‘আমি তোমার পুর্বে যে সব রসুল কিংবা নবী যখনই কিছু আবৃত্তি করেছে তখনই শয়তান আবৃত্তিতে কিছু প্রক্ষিপ্ত করেছে । কিন্তু শয়তান যা প্রক্ষিপ্ত করে, আল্লাহ তা বিদূরিত করেন । তারপর আল্লাহ তাকে সুপ্রতিষ্ঠিত করেন ।২২:৫২

শয়তানের এই প্রক্ষেপ খারিজ করে যখন আল্লাহর নতুন ওহী এল,তখন কুরায়েশরা বললো- ‘মুহাম্মদ আগে যা বলেছিল আল্লাহর সাথে দেবদেবীর অবস্থান সম্পর্কে সে তা বদল করে অন্য কিছু নিয়ে এসেছে ।’ তারা আবার ক্ষুব্ধ হয়ে মারমুখো হয়ে উঠলো ।
‘শয়তানের বাক্যে’র এই ইতিহাস অবশ্য ধর্মীয়ভাবে স্বীকার করা হয় না । এবং কোরানে বর্তমানে এর কোন অস্থিত্বও নাই । তবু এটি ঐতিহাসিক সত্য বলে তাবারির ইতিহাস ও ইবনে ইসহাকের রসুলুল্লাহর জীবনীতে টিকে আছে । সুত্র: সিরাতে রসুলুল্লাহ –ইবনে ইসহাক ।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

×