somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সম্বোধন।

১৬ ই জুলাই, ২০১৫ রাত ৮:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চলতে ফিরতে আঙ্কল ডাকটা শুনে শুনে যখন অভ্যস্ত হচ্ছি, তখন শান্তিনিকেতন থেকে সদ্য পাশ করা এক তরুণ শিল্পীর কন্ঠে ‘দাদা’ সম্বোধনটি শুনে ভীষণ প্রীত হয়েছিলাম। মনে হচ্ছিল এখনও আছি তাহলে। ‘এখনও অনেক আছে বাকী’ ভেবে – বেশ ঘোরের মধ্যে ছিলাম।
এর মধ্যে একদিন প্রখ্যাত কবি,লোকগীতির সংগ্রাহক আমার শিক্ষক আশরাফ সিদ্দীকির লেখা শান্তিনিকেতনের উপর একটা স্মৃতিচারণমুলক রচনা পড়ছিলাম। তিনি সেখানে বছর দু’য়েক ছিলেন-। সেখানে তখন স্বল্প সংখ্যক বাঙালি মুসলিমদের মধ্যে তিনি ছিলেন কনিষ্ঠ । মুজতবা আলী তখন পড়াতেন। ছাত্রদের মধ্যে ছিল আব্দুল আহাদ, জসীমুদ্দীন প্রমুখ। প্রথম দিকে তার সমস্যা হচ্ছিল কাকে কি বলে সম্বোধন করবেন । একদিন পথিমধ্যে সস্ত্রীক অনিল চন্দের সাথে দেখা, তাকে ‘স্যার’ বলে সম্বোধন করে কিছু একটা বলতে গেলে তিনি বললেন,-
‘শোন,শান্তিনিকেতনে কোন ‘স্যার’ নাই-এখানে সবাই অগ্রজ । এই যেমন আমি অনিলদা, আমার স্ত্রী হচ্ছেন রাণীদি, আর এইযে-, অধ্যক্ষ বিনয় চক্রবর্তীকে দেখিয়ে বললেন -‘ইনি হচ্ছেন বিনয়দা । তুমিও আমাদের সেভাবেই ডেকো ।’
পড়ে আমিও অবাক হলাম - প্রিন্সিপালও দাদা ! তারপর হঠাৎই মনে হলো- আমার সেই শিল্পী মেয়েটির দাদা ডাকার রহস্য কি তাহলে শান্তিনিকেতনের দাদা ডাকার নিয়মের বা অভ্যাসের প্রতিফলন মাত্র । হতে পারে, আবার নিজেকে সান্ত্বণা দেবার জন্য ভাবলাম- না’ও হতেও পারে । তবু সেটা ভেবে যদিও একটু কষ্ট পেলাম,মন খারাপ হয়েছিল -কিন্তু ব্যপারটা বেশ মনে লাগলো। পরে আমারও মনে পড়লো শান্তিনিকেতনের প্রাক্তনীরা অনেকেই কনিকা বন্দোপাধ্যায়ের স্মৃতিচারণ করতে গিয়ে বলতো- মোহরদি। যেমন তাদের মা বলছেন তেমনি তার মেয়েও বেড়াতে গিয়ে ডাকে - মোহরদি। সত্যজিত রায় ছিলেন অপর্ণা সেনের ‘মানিকদা, আবার পরের প্রজন্মের কঙ্কনা সেনেরও ।
ভাবছিলাম আমরাও যদি বড়দের সবাইকে দাদা বা দিদি বলে ডাকতাম তাহলে হয়তো আন্কেল-আন্টি ডাক শোনার কষ্টকর অভিজ্ঞতা থেকে থেকে রেহাই পেতাম । পশ্চিমে বড়দের সবাই নাম ধরেই ডাকে –তা সে যত বড়ই হোক বা বুড়োই হোক-তারা চিরকালই মিস্টার বা মিস -কদাচিৎ আঙ্কেল । এখানেও তেমনটি হলে ভালোই হতো । বুড়োরা নিজেকে সব সময় বুড়ো ভাবতো না, এতে প্রাণশক্তিও বাড়ত,মন প্রফুল্ল থাকত। হয়ত আরও দীর্ঘ হতো আরও আমাদের এই নশ্বর ভালবাসাময় জীবন-যৌবন। রবীন্দ্রনাথের প্রায় ষাটের কাছাকাছি বয়সকালে ১৪ বছরের রানুর ‘রবিবাবু’ ডাকবার সেই প্রেরণার আমরা কে না জানি ।
সর্বশেষ এডিট : ১৬ ই জুলাই, ২০১৫ রাত ৮:৩৪
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিয়োগের রূপকথা

লিখেছেন ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩



মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি  বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু  আমাদের... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

কঠিনতম সব চ্যালেঞ্জের মুখে বিএনপির ভবিষ্যৎ কি অন্ধকার??

লিখেছেন শেহজাদ আমান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:১০



বিএনপির সামনে অনেক কঠিন সব চ্যালেঞ্জ...

তাদের মোকাবেলা করতে হচ্ছে দ্বিমুখী বিরোধী-দলীয় রাজনীতি বা কর্মকাণ্ড (যেটা কিনা বাংলাদেশের রাজনীতিতে আগে কখনো দেখা যায়নি)।

জামাত-এনসিপি যতই লীগের ফিরে আসার বিরুদ্ধে বিএনপির... ...বাকিটুকু পড়ুন

আমার নানা মরহুম শাহাবুদদীন মাহমুদ জায়গীরদার

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:২৫



আমার আম্মার সেঝ চাচা’র লেখা ‘My life is not mine’ বইটি পড়ছি। বইটিতে ‘মাইজম ভাই’ নামের একটি অধ্যায় আছে। এতে সেঝ নানা আমার নানার বিভিন্ন সত্য... ...বাকিটুকু পড়ুন

মৃত্যু পেরিয়ে আবার ব্লগে------

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৬




প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।


গত... ...বাকিটুকু পড়ুন

×