somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শ্যামদেশের 'জয় বাংলা-

১৯ শে জুলাই, ২০১৭ দুপুর ২:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত ঈদের ছুটিতে শ্যামদেশে( থাইল্যান্ড ) গিয়েছিলাম । সে দেশে ভ্রমনবিলাসীদের একটি প্রিয় দ্বীপ 'ফুকেত।আমাদের গন্তব্য ছিল সেখানেও - প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি হলেও অনেকেরই মূল আকর্ষণ নানা ধরণের আদিম বিনোদন।
আর সেজন্য এখানে জনপ্রিয় জায়গার একটি হলো 'পাতং বীচ' সংলগ্ন রাস্তা - 'সোয় বাংলা' - SOI BANGLA (জয় বাংলার অপভ্রংশ কি ?)। রাস্তাটির এই বাংলা নামকরণ কিভাবে হলো তার কোন সদুত্তর পাইনি- তবে 'সোয়' অর্থ রোড বা সরণী, সে হিসেবে বাংলা রোড । অবাক হয়েছিলাম নামটা দেখে। হয়ত পুরো থাইল্যান্ড জুড়েই প্রাচীন কাল থেকে যে ভারতীয় সংলগ্নতা বা প্রভাব - তারই ধারাবাহিকতায় 'বাংলা' নামটিও কখনও এসে থাকবে।
বাংলা রোডের দুইধারেই নৈশ-প্রমোদের নানান আয়োজন। সুর্য ডোবার পরই সেসব শুরু হয়,-প্রায় সারারাতই খোলা- বড় বড় পানশালা, ডিসকো, লাইভ শো সহ নানা কিছুুর আমোদের এক মহাযজ্ঞ। রেস্তোঁরা আছে বড় বড়। রাস্তার পাশেই সারি সারি বসার জায়গা-সেখানে গান-নাচেরও সুব্যবস্থা- আর আছে পথের পাশে ভাসমান হোটেল ।রন্ধনশালাসহ দোকান।কাঁচা জিনিষ সাজান আছে-পছন্দ করলেই রেঁধে পরিবেশন করছে।
তার কয়েকটায় আবার 'হালাল ফুড' সাইনবোর্ড লাগান । অবাক হলাম, কেননা ধর্মমতে প্রায় শতভাগ এইসব 'হারাম' জায়গায় কে আবার 'হালাল' খাবার খুঁজতে আসে । হারাম কাজের চেয়েও হালাল খাওয়াটা জরুরী বোধহয় । তবে শুনেছি তুরস্কে নাকি 'হালাল নাইট ক্লাব' আছে,সাথে হালাল পানীয়ও চলে । তাহলে বাংলা রোডেই বা 'হালাল ফুড' থাকবে না কেন।
আর এও তো ঠিক,যারা আসে তারা সবাই যে 'নন-ভেজ' -তা কে বললো । আমার মত প্রকৃতি-সন্ধানী(!) সাচ্চা ভেজেটেরিনিয়ানও তো আসেন নিশ্চয়ই- তাদের কেউ কেউ হালাল ফুড তো চাইতেও পারে। পথিপার্শ্বের পানশালাগুলো [ Streetside Bar]'এর ছবি বোধগম্য কারণেই আর দিলাম না । কেবল একটি বাংলা রোডের একটি বিজ্ঞাপনের কথা না বললেই নয়। মূল ইংলিশ ব্যানারের ছবিটা দিলাম । বাংলা করলে এরকম-

স্বামীদের ডে কেয়ার সেন্টার (দিবস পরিচর্যা কেন্দ্র)।।
'আপনার কি একটু অবসরের প্রয়োজন,
নিজের জন্য কিছুটা সময় দিতে চান,
বা শপিং এ যেতে হবে ?
কোন চিন্তা নেই । আপনার স্বামীকে আমাদের কাছে নিশ্চিন্তে রেখে যেতে পারেন ।
আমরা আপনার হয়ে তার দেখাশোনার ভার নিজেরাই নেব।
কেবল তার ড্রিন্কস্ এর দামটা দিয়ে গেলেই হবে।'

সর্বশেষ এডিট : ১৯ শে জুলাই, ২০১৭ দুপুর ২:৪১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের "ইসলামী" বই - নমুনা ! আলেমদের দায়িত্ব

লিখেছেন ঢাকার লোক, ১০ ই মে, ২০২৬ সকাল ৮:৪৭

আমাদের দেশের বিখ্যাত চরমোনাইয়ের প্রাক্তন পীর সাহেব, মাওলানা ইসহাক, যিনি বর্তমান পীর রেজাউল করিম সাহেবের দাদা, এর লেখা একটা বই , "ভেদে মারেফাত বা ইয়াদে খোদা"। এ বইটার... ...বাকিটুকু পড়ুন

ধর্ম কর্ম

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১০ ই মে, ২০২৬ বিকাল ৩:১৩



আপনার দিনের পর দিন ধর্মীয় লেখা পোস্ট করার কারণে -
হয়তো, আপনার কম্পিউটারটি স্বর্গে যেতে পারে।
কিন্তু, আপনার নিজে স্বর্গে যেতে হলে -
আপনার নিজের ধর্ম কর্ম করতে হবে।


ঠাকুরমাহমুদ
ঢাকা, বাংলাদেশ



...বাকিটুকু পড়ুন

আমার মা আমার পৃথিবী

লিখেছেন জিনাত নাজিয়া, ১০ ই মে, ২০২৬ বিকাল ৫:৪৬

" আমার মা,আমার পৃথিবী "

মাঝেমধ্যে হঠাৎ করেই মাগো তুমি আমার স্বপ্নে এসে আমার হ্রদয় ছুঁয়ে যাও। সেদিন সারাটাক্ষন আমি আমার মায়ের মাঝে ডুবে থাকি। কোনো কাজে মন বসাতে পারিনা।
কিশের এতো... ...বাকিটুকু পড়ুন

মিমস যুদ্ধ: রাজনীতিতে হাসি-ঠাট্টার কৌশল”

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৩৯

সাম্প্রতিক সময়ের সোশ্যাল মিডিয়া ট্রেন্ডগুলো বেশ মজার। ট্রল আর মিমসের দুনিয়ায় প্রতিদিন নতুন নতুন বিষয় যুক্ত হচ্ছে যা আমাদের বিনোদনের খোরাক জোগায়। ওপরের তালিকার সাথে আরও কিছু চলমান মিমস... ...বাকিটুকু পড়ুন

তোমার কোন এক মুহূর্তের শব্দ শুনি

লিখেছেন সামরিন হক, ১০ ই মে, ২০২৬ রাত ৯:৩১


ছবি- নিজস্ব সংগ্রহ


কেঊ এসে মেরে রেখে যাক তা চাই নি কখনো ।
তবুও সে আসে,মেরে ফেলে চলে যায়।
তখন খুব জোড় করে বেঁচে থাকি,
বলতে পারো জোড় করে বাঁচিয়ে রাখি নিজেকে।

জীবন কোন... ...বাকিটুকু পড়ুন

×