somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মনুষ্যত্বের প্রতিবন্ধীতা

২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হোয়াটস আ্যপএ ,সঙ্গীত শিল্পীদের একটি গ্রুপে এটাচ ছিলাম । যেহেতু সবাই শিল্পী,তাই কে কি গান করছ, রিহার্সেল কোথায় হবে- কে কি গান গাইবে এই সব বিনিময় করে । তারা প্রতিদিন পরস্পরকে শুভসকাল জানায়,মাটির খুড়ীর কাপে চা খাওয়ায় ছবি দিয়ে, থাকে কবিতার নানা উদ্ধৃতি, মন্তব্য, সঙ্গীতের নানা টিপস, ফুল কবিতা ,সুন্দর সুন্দর ছবি আর থাকে নানা ধরণের মেসেজ।
বাংলার লেখার চর্চা কম -তবে অনেকেই রোমান হরফে বাংলা লেখে । এমনই একটা মেসেজ পাঠিয়েছে জনৈক রাজনারায়ন দে । ইংরেজিতেই লেখা ছিল । পড়ে খুব ভাল লাগলো, নীচে অনুবাদ করে দিলাম -

‘সেটি ছিল একটি ক্রীড়া স্টেডিয়াম । আটজন ছেলে দৌড় প্রতিযোগীতার জন্য ট্র্যাকে দাঁড়িয়ে
- রেডি ! স্টেডি ! ব্যাং ! পিস্তল আওয়াজের সাথে সাথে সব ছেলেরা শুরু করলো দৌড় ।
কিন্তু মাত্র দশ- পনের পা যেতে না যেতেই একটি ছেলে পা পিছলে পড়ে গেল, ব্যথায় কঁকিয়ে কাতরাতে থাকে । বাকী সাত ছেলে সেই কাতরানোর আওয়াজ শুনতে পেয়েই সবাই প্রথমে দৌড়নো বন্ধ করে দাঁড়িয়ে গেল। তারপর পেছনে ফিরে দেখেই সবাই তার দিকে এগিয়ে গেল । এরপর সাতজনে মিলে তাকে তুলে দাঁড় করিয়ে নিল, সান্ত্বনা দিল, সবাই সবার হাত একসাথে ধরলো, এবং সবাই একসাথে জয়ের পোষ্টে একযোগে পৌঁছল। আয়োজক অফিসিয়ালরা সবাই হতভম্ব ।অনেকের চোখে জলে ভরে উঠলো ।
ঘটনাটি ঘটেছে ভারতের একটি শহর পুনেতে । দৌড়টি পরিচালনা করছিল একটি 'মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট । প্রতিটা অংশগ্রহণকারীরাই ছিল মানসিক প্রতিবন্ধী। তারা কি শিক্ষা দিল ?
টিমওয়ার্ক,
মানবতা,
স্পোর্টসম্যান স্পিরিট,
ভালবাসা,
তত্ত্বাবধান এবং
সমতা ।।
তবে আমরা ,যারা প্রতিবন্ধী নই, কখনই এটি করতে পারবনা । কারণ-
আমাদের আছে মগজ-
আমাদের আছে অহংকার--
আমাদের আছে কৃত্রিমতা--।
সর্বশেষ এডিট : ২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:৩১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ফাতেহা-ই-ইয়াজদাহম: দাদীর মুষ্টি চালের গন্ধমাখা একটি হারিয়ে যাওয়া শৈশব

লিখেছেন চারাগাছ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৮



ফাতেহা-ই-ইয়াজদাহম: দাদীর মুষ্টি চালের গন্ধমাখা একটি হারিয়ে যাওয়া শৈশব

​ক্যালেন্ডারে নামটা দেখেছেন হয়তো— ফাতেহা-ই-ইয়াজদাহম।
​ছোটবেলায় স্কুলে পড়েছেন যারা, তাদের অনেকের কাছেই নামটা পরিচিত। কারণ, এই নামটার সঙ্গে জড়িয়ে আছে... ...বাকিটুকু পড়ুন

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯


ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা... হৃদয় নিঃসৃত কথোপকথন!

লিখেছেন জুল ভার্ন, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩২

মন কথনিকা... হৃদয় নিঃসৃত কথোপকথন
মন কথনিকা- হৃদয়ের একান্ত গোপন কথোপকথন। কিছু কথা থাকে, যা কাউকে বলা যায় না; কিছু অনুভূতি থাকে, যা ভাষায় প্রকাশ করা যায় না। সেগুলো একান্তই নিজের,... ...বাকিটুকু পড়ুন

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

×