somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কাদের কাওালঃ আমি বাংলায় গান গাই

২৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

‘যদি আমাকে শরিয়ত অনুমতি দিত তাহলে আমি খসরুকে আমার সাথে একই কবরে সমাহিত করতে বলতাম’।‘ কেউ যদি আমার রউজা (কবর) জিয়ারত করতে আসে, তাহলে সে যেন প্রথমে আমীর খসরুর রাউজা আগে জিয়ারত করে’। এ কথা গুলো ভক্ত হযরতআমীরখসরু ( রাঃ) কে উদ্দেশ্য করে বলেছেন তার গুরু হযরত নিযামউদ্দিন আউলিয়া।এমনই আশেক ছিলেন হযরত আমীর খোসরু ( রাঃ) তার গুরুর প্রতি। গুরু ভক্তি এবং সাধনার কালোত্তীর্ণ কিংবদিন্তি নিদর্শন। ভারতীয় গুরু ভজনকে আরেক নতুন উচ্চতায় নিয়ে যান হযরত আমীর খাসরু ( রাঃ) । স্রষ্টা প্রেম মাসগুল হয়ে গুরু বন্দনা তার সৃষ্টির এক বড় প্রেরনা। এতটা প্রতিভাবান আসেক আর দুনিয়াতে আসেনি।আমীর খাসরুর হাতে তুর্কি পারশ্য সঙ্গীত ধারার সঙ্গে ভারতীয় ধারার মিলনে নতুন এক অমৃত সুধা বর্ষণ হয়ে ভারত তথা বিশ্ব সঙ্গীতকে উর্বর করে যায় । নানা বাদ্য যন্ত্র তার হাতে নতুন প্রান পেয়েছে, নতুন রাগ রাগিণী সৃষ্টি হয়েছে। খোদা আর তার রাসুল প্রেমে মশগুল হয়ে কতো শত হাজার সায়ের তিনি রচনা করেছে তার আর হয়তো আজ সব হিসাবও নাই। অন্তরে কতটা প্রেম রস আর কতোটা ছন্দ থাকেলে এমন কবিতা রচনা করা যায় তা এক বিস্ময় !! খোদা আর তার রাসুলের প্রতি প্রেম কতো হাজারো দৃষ্টি ভঙ্গিতে, কতো শত ভিন্ন আঙ্গিকে উপস্থাপনা করা যায় হযরতআমীরখাসরু ( রাঃ)এরপ্রতিটিকবিতাতার বিস্ময়কর উদহরন। সে আধ্যাত্মিক প্রেম কবিতার মায়া জালে ঘুরতে ঘুরতে কখনো মানবিক প্রেমেও বিলিন হয়ে একাকার হয়ে গেছে। কবিতায় সুর ছুঁইয়ে তৈরি করেছেন আর এক মায়ার জগত নাম তার কাওয়ালী। ভীষণ সতন্ত্র এবং প্রভাবক একটি ধারা। পুরো ভারতবর্ষ মজে আছে তার পরবর্তী পরিবর্তিত ছোঁয়ায়। দিল্লী তে যে কাওয়ালীর বেড়ে উঠা সুদুর বাংলাতেও তার পথ চলা দেখা যায়। কিছু উৎসাহী শ্রোতার সঙ্গীত সুধা মেটানোর জন্য কাওয়ালী গান ফার্সি উর্দু ভাষা ছেড়ে আজ বাংলায়ও শোনা যায়। শ্রোতাদের এইসুধা ছড়িয়ে দিচ্ছেন যারা তাদেরই একজন কাদের কাওয়াল।
কাদের কাওয়ালের গান বাল্যকাল অনেক শুনেছি। শুনেছি বলতে, কখনই ক্যাসেট কিনে শোনা হয়নি কিন্তু রাস্তা ঘাটে অনেক শুনা যেত আগে। বাসস্ট্যান্ডের হোটেল কিংবা সিনামা হলের পাশের পানের দোকানে প্রচুর বাজত। গানগুলো কেমন যেন লাগত। ভাঙ্গা এবং কিছুটা ফ্যাস ফ্যাসে কণ্ঠ চড়া গলায় যা গাইত ছোটবেলায় সেটা হয়তো খুব একটা ভালো লাগত না কিন্তু ভীষণ ভাবে আকর্ষণ করত, হয়তো এই বাতিক্রমি গায়কীর জন্য। পথ ঘাট থেকে তার গান গুলো হারিয়ে গেলো। হয়তো হিন্দি গানের দাপটে কিংবা অন্য কোন কারনে।ধীরে ধীরে গান গুলো হারিয়ে গেলো সচেতন মন থেকেও। ইউটিউব মহাশয়ের কল্যাণে বুঝলাম কিছুই হারিয়ে যায় না।কোন একজন যত্ন করে গান গুলো আপলোড করেছে আর আমাদের মতো ইউটিউব অভিযাত্রীরা সেটা খুঁজে বের করেছে। হটাত অনেকদিন পর শুনে পুরনো দিনের রাস্তায় ঘোরা ঘুরির কথা মনেপড়ে গেলো। এই গায়ক সম্বন্ধে বলতে গেলে কিছুই জানি না। নেটে অনেক ঘুরেও তেমন কিছুই পেলাম না। তার একটা গানের লিঙ্ক দিলাম। হয়তো তাকে নিয়ে কেউ একদিন একটা বিস্তর লিখা লিখবে এবং আমরা অনেক অজানা, মজার কিছু ইতিহাস জানবো।
https://www.youtube.com/watch?v=c_RIvtlFI9Y
সর্বশেষ এডিট : ০৭ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:০৬
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই সমাজ- ৭২

লিখেছেন রাজীব নুর, ২৮ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৩



দেশের সরকার অযোগ্য অদক্ষ হলে, জনগনের শান্তি থাকে না।
দেশের জনগন সারাদিন কাম কাজ করে। অফিসে নানান রকম যন্ত্রনা পোহায়। নানান জক্কি ঝামেলা পোহাতে হয়। অফিসে থাকে না... ...বাকিটুকু পড়ুন

তেল গ‍্যাস অনুসন্ধান আর বিদ্যুৎ প্রকল্প নিয়ে, সুদি মহাজন আর খাম্বা/কার্ড সরকারের মিথ্যাচারের জবাব॥

লিখেছেন ক্লোন রাফা, ২৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮



২০০৮-২০২৪ এই ১৬ বছরকে বিশেষজ্ঞরা বলছেন "chronicle of shoddy gas exploration" - মানে গ্যাস অনুসন্ধানের ধীরগতির ইতিহাস।

২০০৮-২০২৪ এর মূল চিত্র

< Between 2008 and 2024, bureaucratic interference... ...বাকিটুকু পড়ুন

মূল ইশরাত মঞ্জিল ধ্বংসের আসল খলনায়ক কে?

লিখেছেন মৌন পাঠক, ২৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:১১

কথায় কথায় বামপন্থী, সেক্যুলারদের গালি দেয়া হচ্ছে ইশারাত মঞ্জিলের ইতিহাস মুছে ফেলার জন্য।

কিন্তু দালিলিক ইতিহাস হলো— ১৯৫১-৫২ সালে মূল ইশারাত মঞ্জিল বিল্ডিংয়ে কোনো হিন্দু, বামপন্থী বা আওয়ামী লীগার বুলডোজার চালায়নি!

তাহলে... ...বাকিটুকু পড়ুন

জীবননগর

লিখেছেন রাজীব নুর, ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪১



গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:২৬

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।



বাংলাদেশে যদি একটি শক্তিশালী ভূমিকম্প বা বড় ধরনের নগর দুর্যোগ আঘাত হানে, তাহলে দেশটি নেপালের অভিজ্ঞতার চেয়েও বহুগুণ ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।... ...বাকিটুকু পড়ুন

×