এবছরের ডিসেম্বরে বাকৃবিতে অ্যালামনাই এসোসিয়েশন
২৫ শে জুলাই, ২০১২ সকাল ১০:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ৫০ বছর পূর্তি উপলক্ষে চলতি বছরের ডিসেম্বর মাসে অ্যালামনাই এসোসিয়েশনের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। অ্যালামনাই এসোসিয়েশনের সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকার জন্য সম্মতি জ্ঞাপন করেছেন বলে বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা কার্যালয় সূত্রে জানা গেছে।
গত সোমবার এ উপলক্ষ্যে খাদ্যমন্ত্রী কৃষিবিদ ড. আব্দুর রাজ্জাকের ঢাকাস্থ বাসভবনে এক সভা অনুষ্ঠিত হয়েছে। ওই সভায় বাকৃবির ভিসি প্রফেসর ড. মো. রফিকুল হকসহ দেশের ৯ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি, কৃষিবিদ, সংসদ সদস্য, কৃষিবিদ ইনস্টিটিউশনের নেতৃবন্দ এবং বাকৃবির নেতৃস্থানীয় শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সম্মেলন সফল করার লক্ষ্যে বিস্ত্মারিত আলোচনা করা হয় এবং এ উপলক্ষ্যে ২১টি উপ-কমিটিও গঠন করা হয়। উল্লেখ্য, গত বছরের ১৮ আগস্ট বাকৃবি ৫০ বছর পূর্ণ করে। বিশ্ববিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যেই মূলত বাকৃবি থেকে পাশকৃত গ্রাজুয়েটদের নিয়ে অ্যালামনাই এসোসিয়েশনের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ডিসেম্বরের শেষ সপ্তাহে অনুষ্ঠিতব্য অ্যালামনাই এসোসিয়েশনে ১০ হাজারেরও বেশি গ্রাজুয়েট অংশগ্রহণ করবে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ইতোমধ্যে সকল ধরনে প্রস্তুতি নেয়া হয়েছে। খুব শীঘ্রই রেজিস্ট্রেশন কার্যক্রম চালু হবে বলে জানা গেছে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন