somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছোটগল্পঃ ধ্রুবতারা

২৫ শে ডিসেম্বর, ২০১৫ ভোর ৬:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মেয়েটা বড্ড বেশি জ্বালাচ্ছে । একটুও কাজ করতে দিচ্ছেনা । সেই তখন থেকে টেবিলের উপর উঠে আপন মনে লাফাচ্ছে তো লাফাচ্ছেই । থামার কোন নাম নেই ।
- মামনি, পড়ে যাবে তো ।
- না বাবা, পলবো না ।

আবার লাফাচ্ছে । কোন কথাই শুনছেনা । বাচ্চা মানুষ করাটা যে ছেলে খেলা না, এবার আরিফ সেটা ভাল করেই বুঝতে পারছে । বিয়ের পর সংসারের সব কাজের সাথে সাথে এ দায়িত্বটাও মেয়েদের ঘাড়েই চাপে । কিন্তু, মিতু মারা যাবার পর এ দায়িত্বটা আরিফকেই নিতে হয়েছে । ভালবেসে বিয়ে করেছিল মিতুকে । একই সালে ভার্সিটি থেকে বেরিয়ে বিয়ে করে নেয় ওরা । আরিফ পড়ত আইন নিয়ে । আর মিতু সমাজবিজ্ঞান । পালিয়ে বিয়ে করলেও, পরে দু’পরিবারেই মেনে নেয় সবকিছু ।

মিতু প্রায়ই বলত আরিফকে, “যদি মরে যাই কখনও আমাদের বাবুটাকে ভাল করে মানুষ করবে তো ?”
এ কথার বিনিময়ে এত্তগুলা বকা শুনতে হতো মিতুকে । তারপর দুজন একজন আরেকজনকে জড়িয়ে ধরে কাঁদতো । তারপর কান্না থামিয়ে আরিফের চোখ মুছে দিত মিতু । মিতুর ভেজা চোখেই চুমু এঁকে দিত আরিফ ।
তারপর একদিন সত্যি সত্যিই আরিফকে ছেড়ে চলে যায় মিতু । যাবার আগে দিয়ে যায় মিষ্টি একটা বাবু । ডাক্তার বলেছিল, মা হতে গেলে মিতুর জীবন সংশয় হতে পারে । কি যেন একটা রোগ আছে ওর । নামটা মনে নেই । কিন্তু, মিতুর খুব ইচ্ছে, আরিফকে একটা বাবু গিফট করবে । আর নাম দেবে “বাটি” । আরিফকে ভালবেসে “বাবুই পাখি” ডাকতো মিতু । আর আরিফ মিতুকে “টিয়া” । দুইয়ে মিলে “বাটি” । নামটা মিতুরই ঠিক করা । খুব হেসেছিল দুজনে সেদিন ।
ফোনে কথা বলছিল একজোড়া পাখি । বাবুই-টিয়া।
- “এ্যাই বাবুই পাখি”
- “জ্বি টিয়া পাখি বলো”
- “আমাদের বাবুটার একটা সুন্দর নাম ঠিক করো তো” ।
- “উমম।। উমম। নাহ্ টিয়া, ভাল নাম মাথায় আসেছেনা তো” !
- “তোমার মাথায় দেখছি হারপিক দিয়ে ঠাসা ! হি হি হি।”
- “পাগলী একটা, তুমিই ঠিক করো না।
- “আমাদের বাবুর নাম হবে “বাটি” ।। বলেই ফিক করে হেসে দেয় মিতু । হাসলে মিতুর গালে টোল পড়ত । ফোনে কথা বলতে বলতেই মুগ্ধ হয়ে শুনতো আরিফ ঐ মিষ্টি হাসিটা । আর হারিয়ে যেতো মিতুর টোল পড়া গালে । কল্পনাতেই ছুয়ে দিতো মিতুকে ।

আরিফ এখন এ মিষ্টি বাবুটার মাঝেই খুঁজে ফেরে মিতুর স্মৃতিগুলোকে । মিতুর মতই দেখতে হয়েছে বাবুটা । ওদের “বাটি” । যে বাটিতে জমা হয়ে আছে আরিফ মিতুর সীমাহীন ভালবাসা ।

টেবিলের উপর লাফিয়েই চলেছে বাবুটা । কচি কচি পায়ের ছাপ লেগে যাচ্ছে টেবিলের গায়ে ।

সন্ধ্যা নেমে আসছে । কালো হয়ে যাচ্ছে চারপাশটা । পরিষ্কার হচ্ছে তারাগুলো ।
- মামনি, ছাদে যাবে ?
- তলো বাবা

সন্ধ্যা নামলেই মেয়েকে নিয়ে ছাদে যায় আরিফ । আকাশের বুকে জেগে ওঠা সবচে বড় তারাটার সন্ধানে ।
ছোট্ট বাবুটা অবাক বিষ্ময় নিয়ে তাকিয়ে থাকে বাবার দিকে । তখনও হয়তো বাবা খুঁজে যাচ্ছে আকাশের সবচে বড় তারাটাকে ।

লেখাঃ আঁধারের আর্তনাদ

সর্বশেষ এডিট : ২৫ শে ডিসেম্বর, ২০১৫ ভোর ৬:২৯
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

মন থেকে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন এখন তাদেরকে আওয়ামী লীগের প্রয়োজন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪০



ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

×