somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিশ্বের কাছে মুসলিমদেরকে কারা নিচে নামাচ্ছে এবং বর্বর জাতি হিসেবে পরিচিত করছে? ইহুদি নাসারা মুভিমেকাররা নাকি মুসলিমরা?

২৩ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ১০:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মানুষ সহজ বাপার কেন বুঝে না? আপনারা ইসলামের নবীকে ভালবাসেন কিন্তু আমেরিকানরা তো আর তাকে ভালবাসে না এবং ভালবাসতে বাধ্য না. আপনাদের দেশে আপনারা সারাদিন নবীর স্তুতি গাইতে পারেন কিনবা নবীর অসম্মান এর বিরুধ্যে আইন করতে পারেন, আমেরিকানরা বাধা দিতে আসবে না. কিন্তু তাদের দেশে তারা কি আইন করবে, কোনটা সহ্য করবে আর কোনটা কবে না, তা আপনাদের কথা মত করবে তা আপনারা মুসলিমরা কিভাবে আশা করেন?

একটা সহজ উদাহরণ দেই. বাংলাদেশে প্রতি বছর ঈদ উল আজহা তে হাজার হাজার গরু জবাই করা হয়. আপনারা জানেন গরু অনেক হিন্দু দের কাছেই পূজনীয়. এখন ভারতীয় হিন্দু লোকজন যদি বলে উঠে বাংলাদেশের যে গরু জবাই করা হচ্ছে তা তাদের ধর্মানুভূতিতে আঘাত করছে, এবং দাবি করা শুরু করে যে বাংলাদেশে আইন করে গরু জবাই নিষিদ্ধ করা হোক. আপনারা কি সেটা মেনে নেবেন? আপনাদের সরকার যদি সেই দাবি মানার চেষ্টা করে সেই সরকার কে কি আপনারা ক্ষমতায় থাকতে দিবেন? তারপরে যদি দেখেন ভারতীয় হিন্দু রা বাংলাদেশের গরু জবাই এর প্রতিবাদে ভারতে অবস্থিত বাংলাদেশী দুতাবাসে আক্রমন করে বাংলাদেশী দূত সহ চার জন বাংলাদেশীকে মেরেই ফেলেছে এবং অন্যান্য ভারতীয়রা ওই মেরে ফেলাটার নিন্দা না করে বাংলাদেশে কেন এখনো গরু জবাই নিষিদ্ধ করা হচ্ছে না তা নিয়ে লিখে যাচ্ছে আর আন্দোলন করে যাচ্ছে, তাহলে আপনারা এই হিন্দু গুলো কে বর্বর ছাড়া আর কি বলবেন? তাদের বাপারে আপনাদের কি ধারণা হবে? মুসলিমদের কার্যকলাপে আজ বাকি পৃথিবীর সেইরকমই ধারণা হচ্ছে মুসলিমদের সম্পর্কে. কোনো মানুষের জীবনের চেয়ে কারো ধর্মানুভূতি বড় হতে পারে না. আপনার ধর্মানুভূতিতে আঘাত লাগলে আপনার হয়ত খারাপ লাগবে, মরে তো যাবেন না.

অনেকেই বলেছেন মা কে নিয়ে কেউ বাজে কথা বললে কেমন লাগত? অবশ্শই খারাপ লাগত. কিন্তু কোথাও আমার মা কে নিয়ে কেউ খারাপ বলেছে শুনলে আমি বড়জোর তাকে বা তার মাকে নিয়ে খারাপ কথা বলব. দা কুড়াল নিয়ে তার উপর ঝাপিয়ে পড়ব না. যদি পড়ি তবে আমি অবশ্শই একজন বর্বর হিসেবেই বিবেচিত হব এবং সেক্ষেত্রে শীঘ্রই দেখা যাবে বাকিরাও আমাকে আর আমার মা কে নিয়ে খারাপ কথা বলছে. কজনকে আমি কোপাবো? মুসলিমদের ক্ষেত্রেও এখন সেটাই দেখা যাচ্ছে. ফ্রান্স জার্মানি সবাই নবীর ব্যাঙ্গত্মক কার্টুন বের করা শুরু করেছে. আপনাদের ধর্মানুভূতি যে বাকিরা শেয়ার করতে বাধ্য না তা দয়া করে বুঝুন.

অনেকে বলছেন মুভিটা ban করে দিলেই তো লেঠা চুকে যায়. উপরের উদাহরণটার আলোকে একবার ভাবুন, ভারতীয় হিন্দুরা বলল গরু জবাই নিষেধ করে দিলেই তো লেঠা চুকে যায়. আপনারা কি সেক্ষেত্রে লেঠা চুকাবার জন্য দেশে গরু জবাই নিষেধ করাটা মেনে নেবেন? অবশ্শি মানবেন না. কারণ ওটাই আপনাদের way of life. কারো ধর্মানুভূতির জন্য আপনারা সেটা কেন পরিবর্তন করবেন? তেমনি ধর্মীয় (এবং অন্যান্য বিভিন্ন) বিষয়ে total and complete freedom of speech হচ্ছে তাদের way of life. আপনাদের ধর্মানুভূতির কারণে তারা সেটা কেন পরিবর্তন করবে?
সর্বশেষ এডিট : ২৩ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ১০:২০
১৫টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভাষা

লিখেছেন আহমেদ রুহুল আমিন, ২১ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৭:৪১

কাক এর ভাষা 'কাআ-কাআ'
কোকিল এর তা কুঁউ কুঁউ -
মোরগের ডাক কুকরু-কুক
ঘুঘু'র ভাষা 'ঘুউ-ঘুউ' ।

শিয়ালের ডাক 'হুককা-হুয়া'
কুকুরের তা 'ঘেউ ঘেউ',
গরুর ভাষা 'হাম্বা' ডাকে
তফাত বুঝে কেউ কেউ ।

হাতি-ঘোড়ার'ও আছে ভাষা
ছাগলের ডাক 'চিৎকারে',
ব্যাঙের... ...বাকিটুকু পড়ুন

ভাষা আন্দোলনের ইতিকথা, স্বাধীনতার বীজ বপন

লিখেছেন ডঃ এম এ আলী, ২১ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:০৪


বাংলা ভাষা আন্দোলনের ইতিকথা
ইতিহাসের পাতায় লেখা এক দিন
উনিশশো আটচল্লিশের মার্চের সকালে
জেগে উঠেছিল সময়ের রঙিন প্রাণ।

৪৮ এর এগারোই মার্চ, সভার ভেতর
করাচির গণপরিষদের প্রাঙ্গণ জুড়ে
একটি প্রস্তাব ধ্বনিত হলো দৃঢ় কণ্ঠে
নতুন রাষ্ট্রের... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ প্রমোশন

লিখেছেন সামিয়া, ২১ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৫৫


একই ডিপার্টমেন্টে কাজ করতো দু’জন সায়ন চৌধুরী আর ঈশিতা রহমান। ঈশিতা এসেছিল সায়নের আগে। তাই শুরু থেকেই কাজের বেশিরভাগ দায়িত্ব ছিল তার হাতে। প্রেজেন্টেশন, ক্লায়েন্ট ব্রিফ, স্টোর রুমের... ...বাকিটুকু পড়ুন

জামায়াতে ইসলামী ভাষা আন্দোলনের বিপক্ষে ছিল না

লিখেছেন সৈয়দ কুতুব, ২১ শে ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:০২


জামায়াতে ইসলামীকে আমি এখন নতুন চোখে দেখি। মানুষ ভুল করতেই পারে, ইতিহাসে ছোটখাটো কিছু ভুল তো সবারই থাকে। যেমন ধরুন, একটা দেশের জন্মের বিরোধিতা করা, সেটাকে ভেঙে দিতে চাওয়া, বা... ...বাকিটুকু পড়ুন

যুক্তরাজ্যের ভিসা পাওয়া এতো কঠিন কেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:২৪

আমার বড় মেয়ে মারিয়ার সাথে আজ কথা হলো। সে যুক্তরাজ্যে পড়ালেখা করে। এখন ৭ম শ্রেণীতে। মারিয়ার নানাবাড়ি ইংল্যান্ডে হওয়ায় সেখানে থেকে পড়ালেখা করাটা একটু সহজ হয়ে গিয়েছে। আমার সাথে ফোনে... ...বাকিটুকু পড়ুন

×