বন্ধু তোমার বিষন্নতার আঙ্গিনায় আমি হবো খুশির ঘাসফুল
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
প্রেম সে,তো চাইলেই পারি; আছে প্রকৃতির ভূবনে;
আছে চারপাশে হাওয়ার মতো; আছে উত্তাল তরঙ্গ হয়ে।
আমি নিরাশার ঘুড়ি আকাশে উড়িয়ে বসে আছি নিরবে;
আমি নিঃশব্দে আঁকি নিজের জমে থাকা কথা।
আমি বন্ধু হতে চেয়েছি
আমি প্রেমী হতে চাইনি; আমি প্রেম চাইনি; তোর সঙ্গ চেয়েছি।
প্রেম তুলিনি শূন্য মনের ঝুড়িতে;
আমি ভাসতাম না এইভাবে শূন্যের তেপান্তরে।
যখন তোর মনটা থাকতো বিষন্নতার আঙ্গিনা; আমি হতাম তখন খুশির ঘাসফুল;
আমি দেয়াল হতাম নোনা জলের; তোর কষ্ট সেথায় কাটতো সাতার।
প্রেম আসতো পরির মতো,কখনও বা ভোরের আকাশের তারা;
সূর্য উঠলেই যার সারা।
আমি বন্ধু হতে চেয়েছি পেয়েছি তোর প্রেম;
আমি তো প্রেম চাইনি; চাইনি হতে আবেগের রঙ্গিন ফুল।
হেরেছি আমি জীবন খেলায় একটু একটু করে;
হয়ে আছি ভাস্কর্য।
পারিনি অনেক কিছুই, হয়তো পারতামও না, আমার আকুলতা ছিলো সামান্যতায়;
কারো বন্ধু হবো; সকাল আর সন্ধ্যের দুরত্বে নয় পুরো সময় আমার থাকবে তাকে ঘিরে।
কিন্তু হায় আমি নিরালায়; আমি দু’হাত তুলে ডাকি তোকে
বন্ধুত্বের যোগ-বিয়োগের খাতা খুলে তুই প্রেমের অংক কষতে চাস আমার গায়।
তুই বন্ধুর পথে প্রেম নিয়ে আছিস বসে; আমি তাই থমকে যাই
খুজে ফিরি সেই মানুষকে আমি হাতরাই সেই সুর আমার আকুলতা বলে,
দাড়াও পথিক তোমার আঁচলে একটু বন্ধুত্ব হবে কি ?
নাহ ;প্রেম চাইনা।
প্রেমের নীড়ে ডাকে তাদের দু’হাত পাশ কাটে যখন এক পক্ষকাল।
আবার ফিরে এসে দাঁড়াই সেই পথের ধারে;
যে পথে তোর স্পর্শ আছে;
তোর সামনে দাড়াবো হাতে রাখবো হাত।
তোর চোখ চাইনা;
আমি চলবো এক পথে তোর সাথে;
যে পথে থাকবে না বিরহ; থাকবে শুধু তোর আর তোর কথা
প্রেম নেবোনা বন্ধু তোর আকুলতা হোক সন্ধ্যে রাতের অনুভূতি;
থাকবো আমি তাতেই মিশে।
সময় করে কখনোবা মন খারাপ হলে পড়ে নিস রেখে দেয়া সেই চিঠিটা;
আমি প্রেমপত্র লিখতে পারিনি; হয়তো জানিনা ;
তাই সরল করে লেখা বন্ধুত্বের নদীতে ভাসা এক তরীর গল্প।
আমি আবেগের নদীতে সাম্পান ভাসিয়েছি, তবে সে আবেগ হার মানেনি ভালোবাসার স্রোতে।
আমি প্রেমের সাগরে বন্ধুত্বের জাহাজে তোকে নিয়ে ভাসবো।
আমি প্রেম চাইনা; তাই ডাকিস আমায় যখন নোনা জলের ভূবন থাকবে তোর চারপাশে
যখন বিরহী হতে চায় তোর মন বিষন্নতার নীল নদীতে।
না পারার দলে গিয়েছি ভীড়ে তাই থাকবো না তোকে ভূলে;
তুই তো গিয়েছিস প্রেমের সাগরে চলে।
আমি তবুও বসে আছি নিয়ে অনুভূতির তিক্ত আকাশ,
হয়তো আসবি ফিরে যখন থাকবেনা তোর আবেগের কোন টান।
রাত নামবে সন্ধের আঙ্গিনায়,ব্যাস্ততার শেষ হবে সেই রাতের গায়
যে রাতে আমার অনুভূতি তোকে ভীষন করে ভাবাবে
খুজে ফিরে কাঁদবি; একটা শূণ্যতা তোকে আকুলতা জাগাবে
*******************************ঁঁঁঁঁঁঁঁঁঁঁ***********
কবিতা লেখার চেষ্টা করলাম মাত্র..
এটা কি কবিতা হলো কিনা সেই সংশয়ে আছি/ না হলে কি আর করা ..........সেই ভাঙ্গা টেপ-রেকর্ডারে আবৃত্তি শোনা......
সময় ঃ রাত ১০.০৫ মি.
১ লা ডিসেম্বর-২০১০
৩৬টি মন্তব্য ৩৫টি উত্তর
আলোচিত ব্লগ
"জাগো বাহে কোনঠে সবাই"....

ফেসবুক মেমোরিঃ
৩২ জুলাই এই পোস্ট লিখেছিলাম.....
"জাগো বাহে কোনঠে সবাই"....
ভালো থাকার চেষ্টা সবসময় করি, বেঁচে থাকার উপাদান খুঁজে নিতে চেষ্টা করি- পুঞ্জিভূত ক্ষোভ আর কিছু করতে না পারার আফসোস... ...বাকিটুকু পড়ুন
সিনেমা সীমানা পেরিয়ে - বালির দাগে রাজনীতি

১৯৭০ সালের ১২ নভেম্বর রাতে পৃথিবীর ইতিহাসে রেকর্ড হওয়া সবচেয়ে প্রাণঘাতী ঘূর্ণিঝড় আঘাত হানে। ভোলা সাইক্লোন। দশ মিটার উঁচু জলোচ্ছ্বাস উঠে আসে ব-দ্বীপের নিচু চরে। মৃতের সংখ্যা তিন থেকে পাঁচ... ...বাকিটুকু পড়ুন
কথার বুলেট ছুড়ি

ভাবতে তোমার দোষটা কোথায়?
ভেবে দেখো পাপ করোছো নাকি
সংসারে কেনো জাহান্নামে পুড়ো-
ভাবতে তোমার দোষটা কোথায়?
দোষটা তোমার নিজের ভুলগাড়ি
কেমনে চালাও ব্রেক ফেল হয় আড়ি
অহমিকার ভুলটা তোমার নয় কি
দোষটা তোমার নিজের ভুলগাড়ি।
এক্সিডেন্ট... ...বাকিটুকু পড়ুন
আজকের ডায়েরি - ১৯৫

আজ সকালে হোটেলে নাস্তা করেছি।
ইচ্ছা ছিলো ঘুম থেকে উঠবো ১২ টায়। কিন্তু এক ছাগলে অকারণে ফোন করে ঘুমটা নষ্ট করে দিয়েছে। রাতে যে মোবাইলের সাউন্ড বন্ধ করে... ...বাকিটুকু পড়ুন
দেশ ভ্রমনঃ মেহেন্দীগঞ্জ উলানিয়া_জমিদার বাড়ি
আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।