মনে করো যেন আমি এক কয়লা কুমার
বুকের ভেতর স্মৃতির অগ্নিচুল্লী!
মুখের ভেতর কথার বারুদ উস্খুস্
চোখের মাঝে যন্ত্রনার উত্তাপ!
হাতের তালুতে পাপের ছ্যাঁকা দাগ
পিঠের উঠোনে অহংকার এক মাঠ
পায়ের গোড়ালীতে জড়ানো নেশার শিকল
কেমন হবে তবে? যদি দেখা মেলে এমন এক কয়লা কুমারের?
যদি সে ছড়িয়ে ছিটিয়ে দেয় তার জমানো সব
কেমন হবে তবে?
।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।
রচনাকাল:
মধ্যরাত -১ লা জানুয়ারী-২০১৪ খ্রিঃ
আত্রাখালি প্রেস
সুসং নগর
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::কবিতা হলোনা আবেগ দিলাম
সর্বশেষ এডিট : ২৫ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



