.... মুক্তগদ্য: অথবা তিন .....
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১.
কাঁচবৃষ্টি হচ্ছে। সেই সূর্য ডোবার পর থেকেই। চাঁদের গায়ে আজ ঘুমকামারীর রেশমি পর্দা। অগনিত নক্ষত্ররাজগন অযুতকোটি হাত লম্বা রেশমি পর্দা জড়িয়ে মগ্ন হয়ে আছে, কাচ বৃষ্টি দেখবে বলে। কাঁচ বৃষ্টি হচ্ছে। সেই সূর্য ডোবার পর থেকেই। নগরে হুটোপুটি-লুটোপুটি কাঁচবৃষ্টি হবে বলে। পথে থেকে প্রাসাদে অপরাধ জড়িয়ে থাকে, পাপের মুখোশ থাকে প্রতিটি লোমকূপে। কাঁচ বৃষ্টি ধূয়ে নিচ্ছে সব।
২.
ক্রুশ বিদ্ধ যীশু রোজকার মতো ক্যালেন্ডারের পাতায় ঝুলে আছে। যেন আজীবন ঝুলে থাকবার জন্যই জন্মেছিল। হাত উঁচিয়ে আধাঁর চোখ নিয়ে বুদ্ধ বসে আছে সেই কবে থেকে। জানিনা কতকাল রবে। আছে অমর প্রেম যুগল রাধামাধব জানিনা আর কতকাল রবে। আরেকটা অবতার আসুক কিংবা নিরো বাঁশি বাজাক আর একবার।
৩.
এখনো উৎসুক হয় চোখ! চিঠিতে। দুর্নিবার আকর্ষন জাগে। তার গর্ভে কি আছে?
কথাগুলো বর্ণ থেকে শরীরে আসে। বাসা বাঁধে।
মনরোগ।
কি আছে এতে? উৎসুক জনতা, ধর্ষণের পর দুর্নিবার আকর্ষন। কমাকলা কি আছে এতে? উৎসুক পিতা, কি আছে গর্ভে? বীজ বপনের একশত আশিদিন পর!
এখনো উৎসুক জনতা! কে মরবে এরপর? একদল মানুষ ধর্মান্ধ অপেক্ষায় রয়েছ যখন খুড়বে কেউ অজানা কবর!
..............................................................................................................
উৎসর্গ: ব্লগঋষি- ইমন জুবায়ের।
রচনাকাল:
মধ্যরাত -২ রা জানুয়ারী-২০১৪ খ্রিঃ
আত্রাখালি প্রেস, সুসং নগর
১২টি মন্তব্য ১১টি উত্তর
আলোচিত ব্লগ
জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন
=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=
আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন
গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন
ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান
ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।
বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ - বন্ধু


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।