somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

♣____ রঙে রাঙানো রঙকাব্য ____♣

০৯ ই আগস্ট, ২০১৪ রাত ৯:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




♣____
প্রত্যেকটা মানুষের জীবনেই রঙ আছে। আমাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য রঙের মানুষ। “রঙ হীন” মানুষের জীবন হতে পারেনা। শৈশবে দুধের মতো সাদা রঙে আমাদের জীবন শুরু হয়। মায়ের চোখের জলের স্বচ্ছ কাঁচ রঙে আমরা প্রথম মায়া অনুভব করতে শিখি। বাবার মুখের সোনালী হাসিতে প্রথম বুঝতে শিখি উচ্ছাস!


♣____♣____
রঙের হাওয়ায় আমাদের কৈশর শুরু হয়। আমরা তখন সবুজে অবুঝ হয়ে ফরিঙের মতো উড়ি। সবুজের কাছ থেকে প্রথম দেখি প্রকৃতির নিজস্ব রঙ আছে। অপরিসীম সৌন্দর্য আমাদের চোখে ধরা দেয় আকাশী রঙা আকাশ হয়ে, যে রঙের কোন শেষ নেই। দুরন্ত বয়সে আমরা ঘুড়ির মতো উড়ি বনে-বাতাসে-নদীর ধারে। আমাদের চোখে তখন রঙ-বেরঙ এর মার্বেল বসত করে। অনেক ডোরাকাটা মার্বেল।


♣____♣____♣____
লাল-কালোয় সংমিশ্রণে শুরু হয় আমাদের তারুণ্য। শব্দকথায়, সুরের ভুবনে, ইচ্ছের প্রজাপ্রতি সবকিছুতেই তখন কল্পনার সব রঙ নিয়ে এসে চোখের সামনে খুলে দেয় আপন জানালা। আমরা ভাসি আনন্দে-ব্যাথা-সংশয়ে। আমরা বুঝতে পারি সব অনুভূতিরই রঙ আছে। গোলাপী রঙা আবেগ আমাদের ভাবতে শেখায়, মনখারাপ করতে শেখায়। অযথাই উড়তে শেখায়। কিউপিডের প্রেম তীর আমাদের প্রেমী করে তোলে। প্রদীপের হলুদসোনা রঙে আমরা নিজেকে সঁপে দেই প্রেমের কাছে। তারুণ্যের সেই সব দিন-রাত্রীতে নিঃ সঙ্গের কালো রঙের সাথে আমরা সখ্যতা গড়ে তুলি অজানা বোকামির কমলা রঙে আর কান্নার কাঁচ রঙে আমরা পুনরায় রাঙ্গিয়ে নেই নিজেকে।


♣____♣____♣____♣____
রঙের দুর্বার আন্দোলন আসে মধ্য বয়সে। মধ্য গগনের সুর্যের মতো কখনো তেজী, কখনো আবেগী। কাজের চাপে তখন বেগুনি রঙে কখনোবা ছেঁয়ে যাই আমরা। দাম্পত্য কলহের খয়েরী রঙে আমরা শাপ-শাপান্ত করি নিজেকে ও অন্যকে। এভাবেই ক্যালেন্ডারের রঙ পাল্টায় অনেক নাম না জানা রঙে দিনমান ঘটমান ঘটে চলে ভবিষ্যত। আমরা ভাসি এবং ডুবি বাদামী রঙে।
বার্ধক্যে আমাদের রঙের অভাব ক্রমশই ঝড় তোলে মনের আয়না। কত কিছু ফেলে আসা। কত কিছু ভুলে যাওয়া। কত কিছুর জন্য আফসোস। এসব ভাবনার রঙ নিজেকে বোকা মানুষের তালিকায় জুড়ে নেয়। প্রিয় মানুষের মুখের রুপালী হাসির রঙে কখনোবা সেসব ভুলে একটি দিনের জন্য বেঁচে থাকাটাই তখন ছাই রঙ মনে হয়। মৃত্যুতে শেষ দিনে আবার সেই জন্মের দুধ সাদা রঙেই নিজেকে করি সমর্পণ।

♣____♣____♣____♣____♣____
এই মানব জীবনের প্রতিটা মানুষের রঙ মিলে যায় তখন, যখন আমরা লজ্জায় লাল হই। বেদনায় হই নীল। শোকে কালো আর দু:খে ধূসর হই ।




________=♣=[]=♣=[]=♣=[]=♣=[]=♣=________
রচনাকাল
নয়ই আগষ্ট দুই হাজার চৌদ্দ খ্রিষ্টাব্দ
উইলকিংসন রোড, সুসং নগর
২১টি মন্তব্য ১৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোথায় পাই পাগলের শ্বশুর

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৪৮


পাগলের পাতা ছাগলে খায়,
দাঁতের দোষটা হাতেই যে কয়;
দেয় রে দোষটা দেয় চোখের,
মনটা যে ধোয়া তুলসীপাতা,
কেউ দেখে না রে মুখের।

মুখের কথা ঠোঁটে কয়,
ছাগল ডাকে রে ভাই, ব্যাঁ-ব্যাঁ;
পাগলের কাজ পাগল করে সই,
সাধু... ...বাকিটুকু পড়ুন

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

×