somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অপেক্ষা.........

০৭ ই মার্চ, ২০১৪ রাত ১:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সেদিন ক্লাসে বসে ছিলাম... ক্লাস ভাল লাগে না... বোরিং ক্যামেস্ট্রি ক্লাস... জানালা দিয়ে বাইরে তাকিয়ে কি যেন ভাবতে লাগলাম... তখনি ওকে দেখতে পাই... :)

আমার ক্লাসরুম চার তলায়... ওদের পাঁচ তলায়... আমার রুম থেকে ওদেরটা ভালই দেখা যায়... আমি আনমনে যে ওর দিকে তাকিয়ে ছিলাম, ঠিক বুঝে উঠতে পারিনি... হটাত তাকিয়ে দেখি ও আর ওর এক বান্ধবী আমার দিকে তাকিয়ে হাসছে... আমিও হাসি দিলাম... :)

সেদিন আর পরেরদিন চোখা-চোখি করেই কাটল... পরের দিন শুক্রবার, কলেজ বন্ধ... শনিবার ছিল আমাদের parents day… খাতা দেখানো হল, আর রেজাল্ট দিল... তাই সেদিন আর ক্লাস হয়নি, তাকে দেখতেও পারিনি... রবিবার এসে দেখি ওদের ক্লাসরুম বদলে অন্য রুমে নিয়ে গিয়েছে... এতটা হতাশ হলাম, যে সেদিন ক্লাসই করতে পারলাম না... /:)

বেশ কএকদিন কেটে গেল... ওর কথা প্রায় ভুলে গেলাম... হটাত একদিন মাঝরাতে খুব ইচ্ছা হল ওকে দেখার... কিন্তু ওর ছবি নাই, নাম জানি না, আমি বাংলা মিডিয়ামে, ও ইংলিশ ভার্সনে... কোন উপায় নাই ওকে দেখার... কিন্তু আমিও হাল ছাড়ার ছেলে না, ফেসবুকে বসলাম... ইংলিশ ভার্সনের ফ্রেন্ডদের ফেসবুক ফ্রেন্ডলিস্ট ঘাটাঘাটি করা শুরু করলাম... রাত যায়, তাকে আর খুঁজে পাই না... অবশেষে একজনের ফ্রেন্ডলিস্ট থেকে পেলাম... ;)

কি কিউট! এত কিউট একটা মেয়ে! আমার ক্লাসমেট, কিন্তু আগে দেখি নাই... ওর আবার বয়ফ্রেন্ড নাই তো? খুব কিউট মেয়েদের আবার 50/50 চান্স থাকে, হয় থাকবে, নাহয় থাকবে না... ফ্রেন্ডলিস্ট দেখে বুঝলাম ফ্রেন্ডলিস্টের সব ক্লাসমেট, মেয়ে খুব রিজার্ভ টাইপের... আমি কিছু না বুঝেই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিলাম... দেখি কি হয়! একসেপ্ট করলে ভাল, নাহলে লাক খারাপ ধরে নিতে হবে! :-/

বলা ভাল যে, আমার ইংলিশ ভার্সনের অনেক ফ্রেন্ড আছে... তাই ওর সেকশনের অনেকেই আমার মিউচুয়াল ফ্রেন্ড ছিল... সেজন্যই মনে হয় আমার রিকোয়েস্ট একসেপ্ট করল! আমি তো পারলে আনন্দে হাওয়ায় ভাসি!! এরপর শুরু করলাম চ্যাট... প্রথম ১ সপ্তাহ একটু একটু চ্যাট করলাম... বুঝলাম, নাহ, এই মেয়ে পটানো মুখের কথা না! খুবই কঠিন, মেয়ে রিজার্ভ টাইপ! :|

হটাত করে এক্সামের সময় ও চ্যাটে নক করল... আমার কাছে সাজেশন আছে কিনা, তাই... আমি দিলাম... তখন থেকে সেই যে চ্যাট করছি, তা গত ৪/৫ মাস ধরে চলছে... ১ দিনও যায়নি, যে আমরা চ্যাট করিনি... হয়ত দেখা গেছে, আমি অনেক সময় চ্যাট শেষ করতে চেয়েছি, কিন্তু ও আবার সেখান থেকেই শুরু করেছে... এভাবেই আমরা একে অন্যের সম্পর্কে জানতে পারি... জানলাম, ওর বয়ফ্রেন্ড নাই... কিন্তু এখন রিলেশনে যেতে চায় না... আমার কথাও জিজ্ঞেশ করে... আমিও বললাম, নিজের মনের মত মেয়ে খুঁজে পাইনি... ;)

আজকে আর মন মানছিল না... কারন, আমি ইন-শা-আল্লাহ কলেজ শেষ করে একবারে US/Canada চলে যাব পড়াশোনা করতে... বাসা থেকে সব ঠিক... ওর ও একই ইচ্ছা... হাতে সময় খুব কম... পড়ে আর বলতে পারি কি না, তাই মন খারাপ করে আজকে একটা স্ট্যাটাস দিলাম, যে আমি যাকে পছন্দ করি, তাকে হয়ত কখন জানাতেই পারবনা আমার অনুভূতিগুলোর কথা... আমি রিস্ক নিতে চাই না... হয়ত জানাব, আমি চলে যাওয়ার আগের দিন...

ওর পর থেকেই আমাকে বারবার জিজ্ঞেশ করছে, কে সেই মেয়ে... আমি তাকে বলি না কেন... এখনি আমার বলে দেওয়া উচিত... আমিও ওকে কিছু বলি না... এখনও আমি নিজের পরিচয় দেওয়ার মত কোন পর্যায়ে যেতে পারিনি... তবে বল্ব, যখন কোন ভাল, top ranked university তে admitted হব… অপেক্ষা করি সেই মাহেন্দ্রক্ষণের, যখন আমি ওকে বলতে পারব, আমিই সেই ছেলে, যে তোমাকে ক্লাসের জানালা দিয়ে দেখত! সেদিন স্ট্যাটাসে তোমার কথাই লিখেছিলাম... আমি তোমাকেই ভালবাসি... তোমার হাত ধরেই সারা দুনিয়া ঘুরে বেরাতে চাই!

সময় যেন কাটেনা... আমাদের কথাও শেষ হয়না... রয়ে যায় অপেক্ষা…………..
সর্বশেষ এডিট : ০৭ ই মার্চ, ২০১৪ রাত ১:১৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কি আছে কারবার

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৪৩


ঐ যে হেঁটে যাচ্ছিলাম- দেখলাম
ভণ্ডামি আর প্রলোভন কাণ্ড;
ক্ষমতায় যেনো সব, ভুলে যাচ্ছি অতীত-
জনগণ যে ক্ষেতের সফল ভিত
অবজ্ঞায় অভিনয়ে পাকাপোক্ত লঙ্কা;
চিনলাম কি আর খেলেই ঝাল ঝাল
তবু ভাই চলো যাই, হেঁটে- হেঁটেই... ...বাকিটুকু পড়ুন

=মন বাগানে ফুটে আছে রঙবাহারী ফুল=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:০৫



তুমি তো আর করলে না যাচাই, মন আমার মন্দ কী ভালো,
প্রেম কথনে ভরালে না মন, ভালোবেসে করলে না মনঘর আলো;
মনের শাখে শাখে ঝুলে আছে মধু মঞ্জুরী ফুল,
কী মুগ্ধতা ছড়িয়ে পাপড়ির... ...বাকিটুকু পড়ুন

আজ শবে বরাত!!

লিখেছেন রাজীব নুর, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:২০



ইসলামি বিশ্বাস মতে,
এই রাতে আল্লাহ তার বান্দাদেরকে বিশেষ ভাবে ক্ষমা করেন। ফারসি 'শবে বরাত' শব্দের অর্থ ভাগ্য রজনী। দুই হাত তুলে প্রার্থনা করলে আল্লাহ হয়তো সমস্ত অপরাধ... ...বাকিটুকু পড়ুন

ফেলে আসা শৈশবের দিনগুলি!

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:২১


চট্টগ্রামে আমার ছোটবেলা কেটেছে নানুর বাড়িতে। চট্টগ্রাম হলো সুফি আর অলি-আউলিয়াদের পবিত্র ভূমি। বেরলভী মাওলানাদের জনপ্রিয়তা বেশি এখানে। ওয়াহাবি কিংবা সালাফিদের কালচার যখন আমি চট্টগ্রামে ছিলাম তেমন চোখে পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

“Epstein “ বুঝতে পারেন ! কিন্তু রাজাকার,আলবদর,আলশামস আর আজকের Extension লালবদর বুঝতে পারেন না ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৬:০৮

মূলত এটি একটি ছবি ব্লগ। এক একটি ছবি একটি করে ইতিহাস। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কস্টের অধ্যায়।

এপস্টেইন ফাইল দেখে আপনারা যারা বিচলিত, জেনে রাখুন ভয়াবহ আরেক বর্বরতা ঘটেছিলো ৭১এ এদেশেই, আর... ...বাকিটুকু পড়ুন

×