জীবনের সবকিছুই চলে যায় , চলে যেতে হয় । আগে পরে ... এক এক করে । আধাপাকা স্বপ্নের কাগজে কলমের দু চার ফোটার আঁচর দিয়েই মনে হয় বড় অচেনা ক্যানভাস ! এই যা, লিখতে বসেছি কবিতা আর হাতে ক্যানভাস ! ক্যানভাসে কবিতা লেখা যায় না যে...... আমার দরকার একটা স্বচ্ছ কাগজ । এইটা বুঝতেই যে এতটা সময় লাগলো । আমার তো কাগজ দরকার ছিল... তাহলে কেন ক্যানভাসের পিছনের ছুটলাম ? রুক্ষ ক্যানভাসে আদরের অভাব,স্নেহের অভাব , যন্ত্রনা দিয়ে ভরা ক্যানভাসে অনেক রঙের দরকার ছিল...অনেক অনেক রঙ । আমি পারিনি ফিরে থাকতে ...... যেখান থেকে পারি রঙ নিয়ে এসেছি । এঁকেছি, গেয়েছি , মায়ায় জড়িয়েছি । আমি তো কবিতা লিখতে চেয়েছিলাম... কিন্তু ক্যানভাসে যে কবিতা লিখা যায় না । ক্যানভাসের আলোকচ্ছটায় বর্ণিল চারপাশ, যেন আকাশের সবগুলো নক্ষত্র একসাথে জড়ো হয়েছে আমার ক্যানভাসে । নাহ , ভুল বললাম ...... ''আমার ক্যানভাস'' না । আমি তো কবিতা লিখতে চেয়েছিলাম ........ ক্যানভাসে তাহলে আমি কি করলাম ?? ক্যানভাসে জ্বলজ্বল করা ছবিটি নিলামে একদিন বিক্রি হয়ে যাবে । নিষ্কলঙ্ক সুন্দরের আমি কেউ না , কখনই ছিলাম না । জীবনের এই সুন্দরগুলো এক এক করে চলে যায়, চলে যাবে । কষ্টের থেকেও ভারি এক শুন্যতা, এক হাহাকার ভর করে তখন । আমি বের হয়ে আসি সেখান থেকে......... আমার একটা স্বচ্ছ কাগজ দরকার , আমি কাগজ খুঁজি ...কবিতা লিখবো বলে ।
আলোচিত ব্লগ
৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....
দেখা হবে যুদ্ধ ফুরোলে সন্ধের মাহফিলে;
দেখা হবে ঠিক চেনা রাস্তার অচেনা-অন্ত্যমিলে।
ছড়াব আবার শস্যের দানা দেশ থেকে মহাদেশে
মানুষই জেতে, খুঁজে নেয় আলো অন্ধকারের শেষে...
তোমার গল্পে... ...বাকিটুকু পড়ুন
বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা
প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর
আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন
Sajna

Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন
বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।