somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধর্মের উৎসব না উৎসবের ধর্ম ?

৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ধর্মীয় উৎসবে ‘ধর্ম’ থেকে ‘উৎসবের’ গীত কেনো বেশি গাওয়া হয় তা নিয়ে ভাবনার কিছু আছে বইকি । এর পিছনে রয়েছে অনেককাল ধরে বয়ে চলা একটা চক্র । ধর্মীয় অনুশাসনের বিধিবিধানে পড়ে মনুষ্যজাতিকে একটা ভদ্রস্ত ও শালীন রূপ দেয়ার চেষ্টা । ধর্মীয় অনুভূতি কখনো কোন কালেই গাঢ় ছিল না যদিও এইটাতেই আঘাত লাগলে ক্ষেপে উঠি আমরা ! এবং এই ক্ষ্যাপাটা লোক দেখানো , যেমন করে ধর্মীয় অনুষ্ঠানাদিও লোক দেখানো । যে জিনিসটা সত্যিকার অর্থে পালিত হয় তা হল ‘উৎসব’ । ডিসিপ্লিন ওয়ে ওফ লাইফের বাণী নিয়ে শুরু হওয়া আমাদের সমাজজীবনে ধর্মের পথচলা শুরু । এবং এক অদ্ভুত বা যে কারনেই হোক তা আমাদেরকে ডিসিপ্লিন করতে পারছে না আদৌ । যেটা করতে পারে তা হল, একটা পর্যায়ে নিয়ে যাওয়া যেখানে আমাদের আদিমতা , আমাদের পশুত্ব কিছু বিধিনিষেদের জাঁতাকলে পড়ে স্তিমিত থাকে । কিন্তু আদৌ ধর্ম পালন হচ্ছে না , পালন হচ্ছে উৎসব । আমরা যতদিন পর্যন্ত নিষ্পাপ ততদিন পর্যন্ত এই থিওরি গেলানো সম্ভব । ছোটবেলায় পুজোর প্যান্ডেলে প্রসাদ নিয়ে যে প্রণামটা দিতাম দুর্গামাকে তা নিতান্তই পারিবারিক শিক্ষার ফসল । আর এখন যে প্রণামটা দেই তা সামাজিক শিক্ষার ফসল । এবং দুই জায়গায়তেই যে ভক্তির লেশমাত্র ছিল না –তা বলাই বাহুল্য । আমার মতে , এটা শুধু আমার কথা তা নয় ... এটাই সবার কথা । তবে সবাই বলতে চায় না । যে মা জ্ঞানে যাকে পুজা দেয়া হয় সেই মামূর্তিরাই (আমাদের পরিবারের) অধিকারের প্রশ্নে , অবহেলার যাতনায় নিগৃহীত প্রতিটি ঘরে ঘরে, ছোট বড় অনেকরকম ভাবে । ধর্মীয় উৎসবগুলোর আগে সংযমের নামে অসংযমের মহোৎসব , ত্যাগের নামে ভোগের চর্চা ইত্যাদি বিষয়গুলো আমাদের ‘ধর্মীয় উৎসব ‘ থেকে ‘ধর্ম’ কে খুব সহজেই বিচ্ছিন্ন করে দেয় । আগেও তাই হত , তবে তখন অভিনয়টা খুব শক্ত আর কাটখোট্টা ছিলো । ব্যাকরণের বাইরে যাওয়ার উপায় ছিল না । আর এখন আমাদের অভিনয়টা যুগের সাথে তাল মিলিয়ে খুবই ক্যাজুয়াল । আমরা সবাই বুঝতে পারি যে আমরা অভিনয় করছি কিন্তু মানতে চাচ্ছি না । সে হিসেবে আগের সময় থেকে আমরা ভণ্ডতরতে পরিনত হয়েছি । ধর্মীয় শিক্ষা কখনো আমাদের শিক্ষিত করতে পারেনি । অভিনেতা তৈরি করেছে মূলত । কেউ নিষ্পাপ অভিনেতা , কেউ সামাজিক অভিনেতা । পারিবারিক ভাবে প্রাপ্ত আমার ধর্মীয় পরিচয়টাও আমাকে সেভাবে শিক্ষিত করতে পারেনি । কিন্তু এতোকিছুর পরেও আমি নাস্তিক্যবাদে বিশ্বাসী না এখন পর্যন্ত । আমি একেশ্বরবাদ বা একটা ইউনিভার্সাল স্পিরিটে বিশ্বাস করি । সে কোন রূপে, কোন রঙ্গে আমার উপর বিরাজ করে কিংবা করে কিনা তা প্রশ্নসাপেক্ষ ব্যাপার । কিন্তু আমার অনুভূতি এর উপস্থিতি টের পায় । এখন এই বড় বড় অভিনেতাদের ব্রহ্মান্ডে আমার অভিনয়টা স্বাতন্ত্রিক এইকারনে যে আমি আমার বিশ্বাসকে , পারিবারিক বিশ্বাসের সাথে মিশিয়ে সামাজিকতাটা পালন করে ফেলি । তাতে আমার ধর্ম রক্ষা পায় , পরিবারের ধর্ম রক্ষা পায় এবং সর্বোপরি ভণ্ডামি রক্ষা পায় !
দুর্গাপূজার এই উৎসবে যারা ধর্ম পালন করতে চান , তারা ধর্ম পালন করুণ । আমি কিন্তু উৎসবটাই পালন করি । সবাইকে দুর্গাপূজার শুভেচ্ছা ।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মানবতা, সাম্য ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে জাতীয় কবি নজরুলের চিরন্তন আহ্বান

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:০৪

বাংলা সাহিত্য-সংস্কৃতির ইতিহাসে কাজী নজরুল ইসলাম এমন এক বিরল ব্যক্তিত্ব, যিনি একই সঙ্গে কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগীতজ্ঞ, দার্শনিক ও সমাজসংস্কারক। তাঁকে শুধু “বিদ্রোহী কবি” বললে তাঁর পরিচয় সম্পূর্ণ হয় না;... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

×