জাগতিক দুনিয়ার ঝড় ঝঞ্ঝা বিশ্রাম পায় কল্পনায় আবার কল্পনার কালিতে লিখা যায় কঠিন সব জাগতিক বাস্তবতা। অনেকটা আমি তোমার তুমি আমার! আইন্সটাইন তো আর এমনি এমনি বলে যাননি যে, 'Imagination is more important than knowledge'. কিন্তু আমাদের কল্পনা কি এমন কোন রঙ নিয়ে খেলতে পারে যা আমরা অনুভব করিনি? উত্তর হচ্ছে-না। আমাদের কল্পনা আমাদের ঔরসজাত বলেই এর আবেগ, অনুভূতি জাগতিক বাস্তবতার প্রতিচ্ছবি না হোক অন্তত কিছু একটা হয়েই ঘুরাফেরা করে। লেখকরা লেখায় কল্পনার দ্যুতি ছড়ায়, গবেষকরা কাল্পনিক সম্ভাব্যতার উপর নির্ভর করে গবেষণা এগিয়ে নেয়, ব্যবসায়ীরা ভবিতব্য বাজার অবস্থা বিবেচনা করে কাল্পনিক বানিজ্যনীতি তৈরি করে, রাজনীতিবিদরা মেধা আর জনসমর্থন নিয়ে মাঝেমধ্যে কাল্পনিক জুয়ার চাল মারেন। প্রেমিকারা পঙ্খিরাজ ঘোড়ায় চেপে আসা রাজপুত্রের ছবি কল্পনা করে, প্রেমিকরা কল্পনা করে অপরূপ সিগ্ধা রূপসীর। পেশা, অবস্থান ও সময় ভেদে আমাদের কল্পনাগুলো তাই ভিন্ন ভিন্ন হয়ে থাকে। কিন্তু এর মৌলিক ব্যাপার ও বৈশিষ্ট্যগুলো কিন্তু এক। আবার একজন রাজনীতিবিদের কল্পনা একজন লেখকের কল্পনা থেকে প্রখর ও গাঢ় হতেই পারে। বঙ্গবন্ধুর কল্পনা জিন্নাহর কল্পনা থেকে গাঢ় ছিল। নষ্ট ভ্রষ্ট কল্পনা মার খায় শ্রেয়তর কল্পনার কাছে। কল্পনা ও কল্পনা সংশ্লিষ্ট এতোসব কথা বেড়িয়ে আসার মুলে এক বৈজ্ঞানিক কল্পকাহিনী নির্ভর সিনেমা! 'স্টার ওয়ার্স- দ্যা ফোর্স এওয়াকেন্স' । বিশ্বের সবচেয়ে বেশি বিক্রি হওয়া সিনেমা ফ্রাঞ্চাইজ এবং পৃথিবীর সবচেয়ে বেশি আয় করা সিনেমা হবার পথে চলতে থাকা এই সিনেমাটি নিয়ে আপাতঅর্থে আমার কোন আগ্রহ ছিল না। আমি হচ্ছি উপমহাদেশীয় ধুম ধারাক্কা গানবাজনার সিনেমা দেখা লোক। হলিউডের সাইফাই মুভিগুলোর প্রতি আমার বরাবরের ভয়! আমি কোনভাবেই এই সিনেমাগুলোর সাথে নিজের সংযোগ ঘটাতে পারি না। হয়ত এটাই হলিউডের সফলতা- নিজেকে দূরে রাখা, একদম ধরা ছোঁয়ার বাইরে। তবে একটি বিষয় ছিল সিনেমাটি দেখার আগে - সেটা হল কৌতূহল। আবারো আইনস্টাইনের কথা চলে আসে- 'কৌতূহলের পিছনে ছোটো'। এই কৌতূহলের পিছনেই ছুটতে ছুটতে একটি কঠিন সত্য উপলব্ধি হল। এই লেখার প্রথমদিকে বলা কথাটির মতোই- আমাদের কল্পনা আমাদের আবেগ অনুভূতির বাইরে গিয়ে এখনো খেলতে পারেনি। হলিউডের এইসব সাইফাই মুভিগুলো হাতিঘোড়া কিছু নয়। সেই একই সুত্র – ভালো শক্তি আর মন্দ শক্তির যুদ্ধ। তারমধ্যে দুই ছটাক কাহিনী, তিন ছটাক প্রযুক্তি, পাঁচ ছটাক কল্পনা আর আমার আম্রিকা জিন্দাবাদ! কাল্পনিক এক গ্যালাক্সিতে সেই দুইপক্ষের (আসলে আম্রিকা আর রাশিয়া) লড়াই। ঐ যে যা বরাবরই বলি, পৃথিবীর বাজার ধরতে হলে আগে ক্ষমতা আর টাকায় পরিপূর্ণ করো নিজেকে। তারপর দুনিয়া তোমার। কল্পনাও তোমার!
কল্পনার দৌড়
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
সর্বশেষ এডিট : ১১ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৯
২টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
মানবতা, সাম্য ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে জাতীয় কবি নজরুলের চিরন্তন আহ্বান
বাংলা সাহিত্য-সংস্কৃতির ইতিহাসে কাজী নজরুল ইসলাম এমন এক বিরল ব্যক্তিত্ব, যিনি একই সঙ্গে কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগীতজ্ঞ, দার্শনিক ও সমাজসংস্কারক। তাঁকে শুধু “বিদ্রোহী কবি” বললে তাঁর পরিচয় সম্পূর্ণ হয় না;... ...বাকিটুকু পড়ুন
Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন
আমরা ইতিহাসের ছিন্নপত্র...
আমরা ইতিহাসের ছিন্নপত্র...
২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন
জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।