somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ক্রিকেট কড়চা- প্রসঙ্গ অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ক্রিকেট

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রথমবারের মতো যুব চ্যাম্পিয়ান হবার পথে একটাই কলংক... মানকড়। ক্রিকেটীয় আইন বিচারে তোমরা না হারলেও নৈতিকতার বিচারে জিম্বাবুয়ের সাথে গ্রুপ পর্বের সেই ম্যাচটিতে তোমরা নিশ্চয় হেরেছ। জিতেও তাই শুনতে হয়েছে বিশেষজ্ঞসহ ক্রিকেটপ্রেমীদের তীব্র সমালোচনা। তথাপি এবং অবশ্যই জীবনের মতোই ক্রিকেটও সুযোগ আসে। বিজয়ী তারাই যারা এই সুযোগ শুধু গ্রহণ করে এবং এর সর্বোচ্চ প্রয়োগ ঘটায়। অভিনন্দন ওয়েস্ট ইন্ডিজ। সমালোচনার জবাব তো এভাবেই দিতে হয়।
ক্রিকেট পণ্ডিতদের কাছে ওয়েস্ট ইন্ডিজের স্বর্ণ যুগের ক্রিকেটের গল্প শুনে বড় হয়েছি। জানিনা, এই তরুণ তুর্কিরা কতোদূর যেতে পারবে বা তাঁদের স্বর্ণযুগ ফিরবে কিনা? এই আশংকার পিছনে কারন দু'টি। প্রথমত, বৈশ্বিক ক্রিকেট যে দেশগুলো ক্রিকেট খেলে আসছে তাদের ক্রিকেট বোর্ডের শক্তিমত্তা তাদের দলগত ক্রিকেটের শক্তিমত্তার উপর প্রচ্ছন্নভাবে হলেও প্রভাব ফেলে। উদাহরণ- ভারত, অস্ট্রেলিয়া। অস্বীকার করার উপায় নেই, ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট বোর্ড আর্থিকভাবে সবল তো নয়ই, তাদের খেলোয়াররাও বোর্ডের কাছে কোন ব্যাপারে জবাবদিহিতা দিতে বাধ্য নয়। এর উদাহরণ অতীতে অনেকবারই দেখা গিয়েছে। সাম্প্রতিক উদাহরণ- ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের ক্রিকেটারদের বিশ্বকাপ টি-২০ বর্জনের হুমকি!
দ্বিতীয়ত, ভালো না শোনালেও এটাই সত্য দ্বীপ দেশরাষ্ট্রগুলো নিয়ে গঠিত ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের খেলোয়াড়দের মাঝে ওয়েস্ট ইন্ডিজ দ্বীপঅঞ্চলগুলোর প্রতিনিধিত্ব করা নিয়ে আলাদা কোন গর্ব কাজ করে না। গেইল, লারা কিংবা স্বর্ণযুগের ভিভিয়ান রিচার্ডসরা একক খেলোয়াড়ী নৈপুণ্যে টেনে এনেছেন এই দল'কে। এখনো এই একক নৈপুণ্যগুলোই টেনে নিচ্ছে এদের। সাথে যুক্ত হল ক্রিকেটীয় শিষ্টাচারহীন কাজ- এই 'মানকড়'! ৯০ দশক থেকে খেলা দেখতে শুরু করা এই আমি আমার সময়ের আন্ডারডগ এবং পোড় খেতে থাকা ওয়েস্ট ইন্ডিজ দলটির একঅর্থে সমর্থক ছিলাম। কিন্তু ভবিষ্যতের এই ওয়েস্ট ইন্ডিজকে সমর্থন করবো কিনা তা ভাববার বিষয়!
পরিশেষে, ভারতীয় ক্ষুদে ক্রিকেটারদেরকেও অভিনন্দন। আদতে ফাইনালের আগপর্যন্ত কোনধরণের প্রতিদন্ধীতার মধ্যেই যেতে হয়নি দলটিকে।
টুর্নামেন্টের চমক নির্দ্বিধায় নেপাল।
আর টুর্নামেন্টের প্রাণ ছিল বাংলাদেশ।

মিরাজরাই ছড়ি ঘুরাবে ভবিষ্যতের ক্রিকেটবিশ্ব। এটা বিশ্বাস করি, এটা বিশ্বাস করতে চাই।
সর্বশেষ এডিট : ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৬
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=পাতার ছাতা মাথায় দিয়ে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৫ শে এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:২৯


মনে আছে ছেলেবেলায়
ঝুমঝুমিয়ে বৃষ্টি এলে,
পাতার ছাতা মাথায় দিয়ে
হাঁটতাম পথে এলেবেলে।

অতীত দিনের বৃষ্টির কথা
কার কার দেখি আছে মনে?
শুকনো উঠোন ভিজতো যখন
খেলতে কে বলো - আনমনে?

ঝুপুর ঝাপুর ডুব দিতে কী
পুকুর জলে... ...বাকিটুকু পড়ুন

তালেবান ঢাকায়, রাষ্ট্র ঘুমায়

লিখেছেন মেহেদি হাসান শান্ত, ২৫ শে এপ্রিল, ২০২৬ রাত ৮:৩২

জুলাই অভ্যুত্থানের পরে বাংলাদেশে অনেক কিছু নতুন হইছে। নতুন সরকার, নতুন মুখ, নতুন বুলি। কিন্তু একটা জিনিস খুব চুপচাপ, খুব সাবধানে নতুন হইতেছে, যেইটা নিয়া কেউ গলা ফাটাইতেছে না। তালেবানের... ...বাকিটুকু পড়ুন

মেড ইন বাংলাদেশ ।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে এপ্রিল, ২০২৬ রাত ২:২২


দেশপ্রেমের সংজ্ঞাটা আমাদের দেশে ঋতুভেদে বদলায়। তবে ২০২৪-এর জুলাই পরবর্তী সময়ে আমরা এক নতুন ধরনের সিজনাল দেশপ্রেম দেখলাম। একে বলা যেতে পারে "রিটার্ন টিকিট দেশপ্রেম"। যারা দেশে বিদেশে আরাম-আয়েশে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের কৃষি আধুনিকায়ন রোডম্যাপ: একটি পূর্ণাঙ্গ নীতিপত্র রূপরেখা : পর্ব -১ ও ২

লিখেছেন ডঃ এম এ আলী, ২৬ শে এপ্রিল, ২০২৬ সকাল ১০:১১


প্রস্তাবিত রূপরেখা: কৃষিকে জীবিকানির্ভর খাত থেকে প্রযুক্তিনির্ভর, জলবায়ু-সহনশীল
ও বৈশ্বিক বাজারমুখী বাণিজ্যিক শিল্পে রূপান্তরের জাতীয় কৌশল প্রস্তাবনা ।

বাংলার মাঠে প্রথম আলোয়
যে ছবি আসে ভেসে
কাঁধে লাঙল, ঘামে ভেজা মুখ
কৃষক দাঁড়ায় হেসে।

সবুজ... ...বাকিটুকু পড়ুন

আপনি ধার্মিক না মানুষ?

লিখেছেন রাজীব নুর, ২৬ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৩:০৮

ধার্মিক হওয়া কোনো কাজের কথা নয়।
ধার্মিক হওয়া সহজ। বিজ্ঞানী হওয়া সহজ কথা নয়। পিএইচডি করা সহজ কথা নয়। সেই তুলনায় কোরআন মূখস্ত করা সহজ। জন্মগত ভাবে আমি বাপ মায়ের... ...বাকিটুকু পড়ুন

×