পৃথিবীর বয়স বাড়ছে, সে সাথে পৃথিবীর বয়সের সাথে পাল্লা দিয়ে মানুষের মস্তিষ্কেরর বিকাশ নিতান্ত কম নয়। সভ্যতা আজ সর্বোচ্চ চূড়ায়, তথ্য প্রযুক্তিতে পৃথিবীর উন্নত দেশ গুলো আজ যোজন যোজন এগিয়ে। মানবিকতার এই অবক্ষয়ের যুগে অনেক দেশ মানবিকতার উৎকৃষ্ট উদাহরণ আর উন্নতির এই চরম যুগে আমাদের সোনার বাংলার কি অবস্থা সেটা আপনারা নিজেই উপলদ্ধি এবং পর্যবেক্ষণ করুন। স্বাধীনতার তিন যুগ পরেও আমার ডাইনোসর যুগে পড়ে আছি। আমার তো মনে হয় ডাইনোসর যুগের উন্নত দেশ গুলোর অবস্থা বর্তমান বাংলাদেশের চেয়ে অনেক ভাল ছিল। এখানে কোন নিয়ম শৃঙ্খলা নেই, নেই বিধি নিষেধের বলাই শুধু আছে ক্ষমতা প্রদর্শনের মহড়া। কে কার চেয়ে শক্তিধর তা দেখাতেই পদওয়ালা মানুষ গুলো দিন রাত ব্যস্ত। প্রায় মানুষের মানবিক মূল্যবোধ অবক্ষয়েরর পথে তা না হলে রাজন হত্যা, রাকিব হত্যার মত ঘটনা দেখা যেত না কিন্তু দুঃখের বিষয় এই রকম হ্নদয় বিদারক ঘটনা আমাদের দেশে বার বার রিপিট হয়। দুর্নীতিরর কথা একটু বলা যাক, এখানে ঝাড়ুদারের চাকুরির জন্যও টাকা নেওয়া হয়, অন্য পদ গুলোর কথা নাইবা বললাম। গর্ব করে বলতে পারি দুর্নীতিতে আমরা অনেক বার চ্যাম্পিয়ন! আমদের দেশে ঠিকই প্রত্যেক বছর বাজেট হয়, ব্যয় খাত দেখানো হয় কিন্তু বাজেটের টাকা গুলো কতিপয় সোনার মানুষের পকেট থেকে যেন বের হতেই চাই না আর সেই কারণে সোনার মানুষদের পেট ও পকেট দিন দিন যত বড় হচ্ছে ততই আমাদের দেশের অবস্থা হাড্ডিশার হচ্ছে। এ যখন আমাদের অবস্থা, তখন আমাদের সাথে স্বাধীনতা লাভ করা দেশ গুলোর দিকে থাকালে লজ্জায় মাথা নয়ে আসে। আমরা জাতি বটে! আমাদের কি কোন দিন হুশ ফিরবে না? বিশ্বের দরবারে আমরা আর কত বার লজ্জিত হব? এই লজ্জা শুধুই আমার, আপনার নয় এই লজ্জা জাতীয় লজ্জা।
আলোচিত ব্লগ
মতামত পোস্ট: বাহাদুর পাকিদের আসল চেহারা (রিপোস্ট)

‘খুব ভালো জঙ্গ চলছে। একের পর এক নাপাক হিন্দু সেনা হালাক (মৃত্যু) হচ্ছে। রাজাকার আলবদরদের নিয়ে পাকিস্তানের বীর সেনা যুদ্ধ জয়ের দ্বারপ্রান্তে। দুয়েক দিনের মধ্যেই হিন্দুস্থান হাঁটু গেড়ে বসে... ...বাকিটুকু পড়ুন
অধরা বালিকা

লোভনিয়া তুমি এক অধরা বালিকা
ঘুমগুলো কেড়ে নাও ধুম করে তুমি
অথচ আমার জন্য তুমি মরুভূমি
পর ঘরে মহারানি হয়ে থাক চাই।
পরের হৃদয় রাজ্যে থাকবে মালিকা
তেমনটা আশাকরি। তাতেই যে আমি
অনেক প্রশান্তি... ...বাকিটুকু পড়ুন
যেখানে খোদা নেই; সেই ঠিকানার সন্ধানে( একটি দীর্ঘ সুফি দার্শনিক আত্মজিজ্ঞাসা)

প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা “শরাব পিনে দে”
হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।
সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি... ...বাকিটুকু পড়ুন
২৮ বছর পর ঋণের খোঁজে সন্তান বনাম হাজার কোটি টাকার খেলাপি: আমাদের ব্যাংকিং ও শেয়ারবাজারের ট্র্যাজেডি
সংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।
একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন
এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?
পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।