
আজ হৃদয় চিরে উড়িয়ে দিয়েছি কষ্ট পাখী ,
উড়ে যায় কষ্ট পাখী দূর অজানায় ...
দীর্ঘশ্বাসে বায়বীয় হয় নীল কষ্ট ,
ভেসে ভেসে যায় সুদূর নীলিমায় মেঘর সাথে ।
আজ অনেক রঙে রাঙিয়ে দিলাম জীবনটাকে ,
জীবন তো নয় শুধু সাদা আর কালোর একঘেঁয়েমি
অথবা নিদারুণ নীল কষ্টের পরিবেষ্টন ,
জীবন - সে তো রংধনু !! রং আর রং এর মেলা ,
আর উজাড় করে বিলিয়ে দেয়া ।
কখনো বৃষ্টি ; কখনোবা রোদ ,
কখনো শৈত্যপ্রবাহ ; কখনোবা প্রলয় ঝর ,
জীবন তো এমনই হয় জীবনেরই মত ।
কি যেন এক পরশ পাথর ছুঁয়ে গেছে সহস্র ঘৃণার অন্তঃপুরে আজ !
ভালোবাসায় পরিপূর্ণ হলো এ জীবন নদী ।
দু'হাত স্ফীত করে বাড়িয়ে দিলাম জীবনীশক্তি
অতঃপর , অস্তিত্বের পরিচয় হয় আলোর সাথে ।
ঠিক তখনি জেনেছি আমি আছি ,
আমি আছি , আমি আছি !
আমি আজও নিঃশ্বাস নেই , এই ধরাতলে ।
ছবি সূত্রঃ গুগোল ইমেজ
সর্বশেষ এডিট : ২৮ শে মার্চ, ২০১৭ দুপুর ২:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



