
শীতল বাতাস ; ঝরা পাতা
নিষ্প্রভ দিনের আলো
দূর দৃষ্টিতে বিছানো এক জোড়া গভীর চোখ।
সেঁটে যাওয়া দৃষ্টি খুঁজে নেয় ব্যথিত প্রাণ ,
অনুভব করে অতৃপ্ত আত্মার আহাজারি
অপলক দৃষ্টিপাতে ।
গভীরে এক গোপন থিয়েটারে টেলিকাস্ট চলে,
আহত আত্মার করুন সুর ধ্বনিত হয় বারে বারে ।
ধর্ষিতা নারীর নীরব চিৎকারে চৌচির সবদিক ,
এসিডদগ্ধার ঝলসানো মুখ আর আর্ত চিৎকারে
প্রকম্পিত আকাশ বাতাস ,
হাজার জোড়া চোখ
দেখে যায়
সয়ে যায়
এ যেন বহুকালের প্রথাগত নিপীড়ন ,
স্বয়ং সর্বশক্তিমানও যেন নিষ্ফল এই শক্তিশালী প্রথার কাছে ।
সাময়িক অশ্রু ঝরিয়ে সিক্ত হয় অক্ষত প্রাণ ,
বিস্মৃত হয় কালক্রমে
অস্থায়ী এই শোকগাথা ।
শীতল বাতাস ; ঝরা পাতা
নিষ্প্রভ দিনের আলোয়
অনুভূত হয় অতৃপ্ত আত্মার আহাজারি ।
উৎসর্গঃ সকল নিপীড়িত নারীকে ।
ছবিঃ ইন্টারনেট
সর্বশেষ এডিট : ২৮ শে মার্চ, ২০১৭ দুপুর ২:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



