somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দূরত্ব

০৭ ই এপ্রিল, ২০২০ রাত ১২:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সারা বিশ্ব জুড়ে লক ডাউন চলছে। সব ফ্লাইট বন্ধ। তাই অয়নের বাড়ি ফেরা হয়নি। কবে ফিরবে অনিশ্চিত ।এক মাসের বেশী হয়ে গেছে ওকে দেখি না।কবে দেখা হবে তাও জানি না। সিঙ্গেল পেরেন্টিং আসলেই অনেক কঠিন।

অয়নের সাথে আমার জীবন যখন এক সুতোয় গেঁথে গিয়েছিলো সে দিন ক্ষণের কথা ক্যলেন্ডারে দাগ কেটে রাখিনি। কারন প্রেমটা হয়েছিলো বিনা দর্শনে । তার সম্পর্কে গল্প শুনতে শুনতে আর ভাবতে ভাবতে কখন যে শুরু টেরই পাইনি। ওর সম্পর্কে শুনতে শুনতেই মনের মাঝে নিজের মত করে মূর্তি তৈরি , তারপর ভালবেসে ফেলা। সে দিন তারিখ মনে না থাকলেও সেটা ছিলো কোন এক বৃষ্টির দিনের কথা- এটুকু মনে আছে। একটি বীজ যেমন চোখের অগচরে মাটির ভিতর থেকে চারা হয়ে বেড়ে ওঠে, ঠিক সেরকমই এই সম্পর্কটিও ধীরে ধীরে চারা গাছ থেকে বৃক্ষে পরিনত আজ। এই বৃক্ষ হবার পেছনে যে কত ঝর বৃষ্টি গেছে, সে কথা না হয় নাই বললাম। প্রকৃতির নিজস্ব নিয়মে এ সম্পর্ক বেড়ে উঠেছে। সেখানে ঝর আছে, বৃষ্টি আছে, খরা আছে এবং আছে ঝির ঝির বসন্ত বাতাস।

আজ একটু সময় হলো এই সম্পর্কের দীর্ঘকায় বৃক্ষের দিকে তাকিয়ে দেখার। হাতে এখন প্রচুর সময়, হয়তো তাই খুটিয়ে খুটিয়ে বিচার করার সুযোগ হলো। এই বৃক্ষের ছায়ায় আমারা স্বস্তির নিঃশ্বাস নেই - এ কথাটি আমি ভুলে যাইনি। এটা আসলে ভুলে যাওয়া অথবা মনে রাখার মত বিষয় নয়। এটা মনে রাখা এবং ভুলে যাওয়া বিতর্কের বাইরের জিনিস। প্রতিদিন অক্সিজেন নেয়ার মত।

আমাদের সাংসারিক কথা ছাড়া সেরকম কোন কথা হয় না বহুদিন। ছেলেমেয়ের ভবিষ্যৎ, সংসারের আয় উন্নতি অর্থাৎ ক্যারিয়ার প্রগ্রেস ইত্যাদি ইত্যাদি বিষয়ে কথা বলেই দিন পার হয়ে যায়। তারপর যার যার দৈনন্দিন কাজ কর্ম তো রয়েছেই। ব্যস্ততা ব্যস্ততা! আসলে সেই আগের মত মেটাবোলিজমও হয়তো আর নেই। রোমান্স হয়তো প্রাত্যাহিক বাস্তবতার সঙ্গে সঙ্গতিহীন, অথবা সমৃদ্ধ খাদ্যের মত, যাকে ভোগ করতে হাই মেটাবোলিজম লাগে। এই ব্যস্ততা হয়তো আমাদের এই অতি প্রয়োজনীয় প্রক্রিয়াটি নষ্ট করে দিয়েছে। আর তাই প্রকৃতি বুঝে শুনেই বড় পরিসরে ছুটির আয়োজন করেছে। সব কিছু আবার নতুন করে পুনরুদ্ধার করার জন্য।

আমাদের ফোনে প্রয়োজনীয় কথা ছাড়া তেমন কোন কথা হয় না।আসলে কাছাকাছি থাকলে হয়তো এমনটাই হয়। অনেক বছর পর আজ যখন হাজার হাজারা মাইল দূরে বসে ফোনের স্ক্রিনে দুজন দুজনকে দেখছিলাম, তখন সেই নব্বই দশকের কথা মনে পরে গেলো। পাশাপাশি বাসা আমাদের। সামনাসামনি বারান্দা। আমরা শুধু তাকিয়ে তাকিয়ে দেখতাম। কথা বলতাম না। সেটা ছিল মৌন কথোপকথন। দূরত্ব ছিলো কয়েক মিটার, কিন্তু মনের দূরত্ব একেবারেই ছিলো না। আজকের এই দূরত্ব সেই পুরনো দূরত্বকে মনে করিয়ে দিলো। কাছাকাছি থাকতে থাকতে হিসেবের খাতা নিয়েই বসা হয়নি কোনদিন , অথবা মনের বাড়ি ঘুরেই দেখা হয়নি বহুদিন।

আজকের এই দূরত্ব হাজার মাইলের উপরে।
সরকার দুই মিটার সোশ্যাল ডিস্টেন্সিং বজায় রাখতে বলেছে। আর আমরা প্রয়জনের চেয়েও অনেক অনেক বেশী বজায় রাখছি, দুজন দুপ্রান্তে।
সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০২০ রাত ১২:৩৯
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কারখানা বাঁচাতে পারিনি, তাই মানুষকে অটো চালাতে হচ্ছে

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩৪


বাংলাদেশে এখন এমন এক অদ্ভুত অর্থনৈতিক সংকট চলছে, যেখানে একজন শ্রমিক কারখানায় বিদ্যুৎ না পেয়ে চাকরি হারিয়ে অটো রিকশা চালাচ্ছেন। সেই অটো আবার চার্জ দিতে বিদ্যুৎ খাচ্ছে। যে বিদ্যুৎ... ...বাকিটুকু পড়ুন

হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

লিখেছেন অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২



২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

খারাপটা কোথায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৪


বিশ্বখাতায় নাম লিখিলাম পাগল
কবিতারা হেসেই মাঠে হয়ে যায় ছাগল;
ঘাস খাওয়া আনন্দটা অন্যরকম
তবু পাগল বলে কথা, পূর্ণিমায় যুগল;
আজ কাল হাঁটবাজারে হিংসাটা
কম মূ্ল্যেই বিক্রয় হচ্ছে! যোগোপযোগি
সময়টা পাগল ছাড়া চলেই না
লেখার খাতার দামটাও... ...বাকিটুকু পড়ুন

আম্লিগ যদি আসে তাহলে ....... :(

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৬



বিএনপি। আপনারা ১৭ বছর ঘরে থাকতে পারেন নাই কিন্তু এখন যদি আবার আম্লিগ ফিরে আনেন তাহলে আপনারা তো দূরের কথা আপনার বাড়ির মাটিও থাকবে না। আপনার ঘর-দরজা থাকবেনা। শুধু... ...বাকিটুকু পড়ুন

মাঝে মাঝে তব দেখা পাই, চিরকাল কেন পাই না?

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫২

বিল গেটস এর নামে একটা কথা প্রচলতি আছে; জানি না কথাটা বিল বলেছে কি না, তবে আমার কাছে মাঝে মাঝে কথাটা সত্য মনে হয়। কথাটা এমনঃ আমি কোন কাজ করবার... ...বাকিটুকু পড়ুন

×