somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শুভ বিজয়া দশমী

১৭ ই অক্টোবর, ২০১০ দুপুর ১২:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ শারদীয় দুর্গোৎসবের শেষ দিন, শুভ বিজয়া দশমী। প্রতি বৎসরের ন্যায় আজও সারা দেশে দিনটি যথাযথ মর্যাদা ও আনন্দোৎসবের মধ্য দিয়া পালিত হইবে। মা দুর্গা আজ বিদায় বিসর্জনে যাইবেন। বিসর্জনের দিনটিতে একদিকে বিদায়ের শোক ও বেদনা, অন্যদিকে দুর্গতিনাশিনী ও কল্যাণময়ী মা যে এবারও পিতৃগৃহে আসিয়াছিলেন সেই আনন্দের রেশ। অবশ্য মমতাময়ী মায়ের বিসর্জন রূপক অর্থে ব্যবহূত। ৫ দিনের পূজা শেষে তিনি আমাদের অনত্দর মন্দিরে চলিয়া যান। সেখানে নিত্য বিরাজ করেন।

দুর্গাপূজা মূলত: বাঙ্গালি হিন্দু সমাজের প্রধান পূজা ও ধর্মীয় উৎসব হিসাবে অভিহিত। তবে উপমহাদেশের হিন্দু জনগোষ্ঠীর মধ্যে কালীপূজার ব্যাপ্তিই সর্বাধিক। প্রতি বৎসর দুর্গাপূজার পরই অমাবস্যা তিথিতে আসে এই পূজা। যাহা হউক, দুর্গা হইতেছেন শক্তির প্রতীক। তিনি হিংসা, নাশকতা ও সকল অন্যায়-অপকর্মের প্রতীক অসুরের নিধন সাধন করিয়া মানব সমাজে শানত্দি, শৃঙ্খলা ও স্বসত্দি আনয়ন করেন। মানুষকে দীৰিত করেন অভয়মন্ত্রে। হিন্দু পুরাণ অনুযায়ী মা দুর্গা দেবাদিদেব মহাদেবের পত্নী। তাহাদের দুই কন্যা ও দুই পুত্র। লক্ষ্মী, সরস্বতী, গণেশ ও কার্তিক। এই চার সনত্দানের সঙ্গে দুর্গার মহাশক্তির চারবর্গ তথা ধর্ম, অর্থ, কাম ও মোৰ সংশিস্নষ্ট। মহাদেবের বাসগৃহ কৈলাস পর্বত হইতে মা দুর্গা প্রতি বৎসর সনত্দানদেরকে সঙ্গে করিয়া পিত্রালয় মত্যর্ে বেড়াইতে আসেন। আসেন প্রতিবৎসর আশ্বিন মাসের পঞ্চম তিথিতে। পাঁচ দিন কাটাইয়া যান এইখানে। এবার দেশব্যাপী শানত্দি ও সৌহার্দ্যমূলক পরিবেশেই অনুষ্ঠিত হইতেছে এই পবিত্র ধর্মীয় উৎসব।

মহাভারতের ভাষ্য মতে, কুরম্নৰেত্র যুদ্ধে জয় ত্বরান্বিত করিতে অর্জুনকে দেবী দুর্গার সত্দব করিতে উপদেশ দিয়াছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। ইহাছাড়া সম্রাট আকবরের শাসনামলে রাজশাহীর তাহিরপুরের রাজা কংসনারায়ণ বঙ্গভূমিতে সর্বপ্রথম এই পূজা প্রচলন করেন বলিয়া জানা যায়। দেবী দুর্গা যেহেতু অসুরদের দলপতি মহিষাসুরকে বধ করিয়া দেবকুলকে রৰা করিয়াছিলেন, তাই তিনি সত্য, শুভ ও ন্যায়ের পৰে সংগ্রামকারীদের আজও আদর্শ ও অনুপ্রেরণা দানকারী। দুর্গা অর্থই যিনি দুর্গতি নাশ করেন। এজন্য তাঁহার আগমনে আমাদের সমাজ এত আলোড়িত হয়। ধর্মে-কর্মে, সৃজনে, ব্যবসা-বাণিজ্যে, শিল্প-সাহিত্যে সর্বত্র আসে গতিময়তা। মা দুর্গা আসেন দেবলোক প্রতিষ্ঠার নিমিত্ত। ইহাছাড়া সমাজের উন্নতি সম্ভব নহে। মায়ের আরেক নাম দশভুজা-মহিষমর্দিনী। সাধারণত: কালো মহিষ গোয়ার্তুমির জন্য প্রসিদ্ধ। সুতরাং মহিষাসুর বধ সংক্রানত্দ আচার-অনুষ্ঠানের মর্মকথা হইল, নিজের অহমিকা ও পশুত্বকে বলি দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত থাকা।

এবারের পূজা উপলৰে আমাদের প্রার্থনা, সকলের দুর্গতি ও দুর্ভাবনা নাশ হউক। মন্ত্রের ভাষায়_ 'সর্বে ভবনত্দ সুখিন'। আমাদের আকাশ-বাতাস তৃণলোক মধুময় হউক। মধুময় হউক আমাদের গৃহসমূহ। সবাইকে জানাই শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা।
সর্বশেষ এডিট : ১৭ ই অক্টোবর, ২০১০ দুপুর ১২:৩৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নস্টালজিক

লিখেছেন সামিয়া, ১৬ ই মার্চ, ২০২৬ রাত ৩:৩৩



আমার ঘরটা এখন আর আগের মতো লাগে না। দরজার লক নষ্ট, বন্ধ করলেও পুরোপুরি বন্ধ হয় না, আধখোলা হয়ে থাকে। বুকশেলফে ধুলো জমে আছে, ড্রেসিং টেবিলের পর্দাটা এলোমেলোভাবে ঝুলে... ...বাকিটুকু পড়ুন

স্বপ্ন যখন মাঝপথে থেমে যায়: ঢাকার জলপথ ও এক থমকে যাওয়া সম্ভাবনার গল্প

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৬ ই মার্চ, ২০২৬ সকাল ৮:২৫

ঢাকার যানজট নিয়ে আমরা অভিযোগ করি না এমন দিন বোধহয় ক্যালেন্ডারে খুঁজে পাওয়া যাবে না। অথচ এই যানজট নিরসনের চাবিকাঠি আমাদের হাতের নাগালেই ছিল—আমাদের নদীগুলো। সম্প্রতি বিআইডব্লিউটিএ ঘোষণা করেছে যে,... ...বাকিটুকু পড়ুন

কেন আমি ইরানের বিরুদ্ধে-২

লিখেছেন অর্ক, ১৬ ই মার্চ, ২০২৬ দুপুর ১:১৪



ইরান বিশ্বসভ্যতার জন্য এক অভিশাপ, এক কলঙ্ক। কাঠমোল্লারা ক্ষমতা পেলে একটি রাষ্ট্রের যে কি পরিণতি হয়, তার জ্বাজ্জল্যমান উদাহরণ ইরান। সম্পূর্ণরূপে অসভ্য বর্বর অসুস্থ রাষ্ট্র গড়ে উঠেছে সেখানে। যেখানে... ...বাকিটুকু পড়ুন

ভাগাভাগি

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৬ ই মার্চ, ২০২৬ বিকাল ৩:৩৭

ভাগাভাগি
সাইফুল ইসলাম সাঈফ

এলাকায় এক ইফতার মাহফিল-এ
দাওয়াত পাই আর যথাসময় চলে যাই।
অনেক মানুষ পড়ছে দোয়া দুরুদ
ঘনিয়ে আসছে রোজা ভাঙার সময়।

তখন সবার সামনে বিলিয়ে দিচ্ছে বিরিয়ানি
আমার ভাবনা- হয়ত কেউ ভাবছে
যদি একসাথে খাওয়া... ...বাকিটুকু পড়ুন

২০২৩ এ ওয়াকআউট করেছিলেন, ২০২৬ এ তিনিই ঢাবির ভিসি ।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:২২


২০২৩ সাল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সভা চলছে। একজন শিক্ষক দাঁড়িয়ে বললেন, হলগুলোতে ছাত্রলীগের গেস্টরুম নির্যাতন বন্ধ করতে হবে। কথাটা শেষ হতে না হতেই তৎকালীন ভিসি জবাব দিলেন, "গেস্টরুম কালচার... ...বাকিটুকু পড়ুন

×