পরীক্ষার তারিখ পরিবর্তন চাই
২৪ শে অক্টোবর, ২০১০ রাত ৩:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
একজন বেকারের কাছে একটি চাকরি যেন সোনার হরিণ। এই সোনার হরিণ ধরার জন্য একজন বেকারকে প্রাণপণ চেষ্টা করতে হয়। কোনো সরকারি চাকরির বিজ্ঞাপন প্রকাশিত হলে হাজার হাজার বেকার আবেদন করে, সঙ্গে চাওয়া হয় কমপক্ষে ২০০ টাকা থেকে ৫০০ টাকা পর্যন্ত ব্যাংক ড্রাফট কিংবা পে-অর্ডার, সঙ্গে আনুষঙ্গিক কাগজপত্র,ছবি,ডাকটিকিট, ফেরতখাম ইত্যাদি।
আনুষঙ্গিক জিনিসপত্র এবং ব্যাংক ড্রাফট কিংবা পে-অর্ডারের কমিশন মিলিয়ে আরও ১০০ টাকা খরচ হয়। তারপর কাগজপত্র সত্যায়িত করার ঝামেলাতো থাকেই। অথচ এতকিছু পূরণ করে একটি আবেদন করার পর যদি একই দিনে দুইটি পরীক্ষা হয় তখন একজন বেকারের যে কি অবস্থা হয় তা একমাত্র ভুক্তভোগীই জানেন। আগামী ২৯ অক্টোবর সকাল ১০টায় বাংলাদেশ কৃষি ব্যাংকের 'পরিদর্শক(সুপারভাইজার)' এবং সমবায় অধিদফতরের 'পরিদর্শক' দুটি পদের পরীক্ষাই একই দিনে একই সময়ে। আমরা লাখ লাখ বেকার প্রতিটি পদেই আবেদন করেছি। অথচ সরকারের এই সিদ্ধান্তের কারণে এত কষ্ট করে আবেদন করার পরও আমরা সব পরীক্ষায় অংশগ্রহণ করতে পারব না। তাই সরকার তথা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছে বিনীত অনুরোধ যে কোন একটি পরীক্ষার তারিখ পরিবর্তন করে লাখ লাখ বেকারের কষ্ট লাগব করুন ।ভাই বোনেরা সবাই দুআ কইরেন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।
অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়...
...বাকিটুকু পড়ুন
আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বলতে গেলে সব মিডিয়াতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ উঠেছে। উহা দুবাইয়ে ৪ হাজার ৫০০ কোটি টাকা, সিঙ্গাপুরে...
...বাকিটুকু পড়ুনকক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাবব১৯৭১, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৯
ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?
যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলনের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যে বাংলাদেশ রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের ডাকসু... ...বাকিটুকু পড়ুন