নির্বাচন সুষ্ঠ হয়েছে, সরকারের নৈতিক বিজয় হয়েছে, প্রমান হয়েছে দলীয় সরকারের অধিনে সুষ্ঠ নির্বাচন সম্ভব....ব্লা..ব্লা...ব্লা..
বলে বলে সান্তনা খোঁজা সুষ্ঠতার ডিলারেরা আসেন অংক করি-
প্রশ্ন এক.- গাজীপুরের মোট ভোটার ছিল ১০ লাখ ২৬ হাজার ৯৬৪ জন। ইসি'র দেয়া তথ্যমতে, ভোট কাস্টের হার ৬০% হলে, মোট কাস্টকৃত ভোটের পরিমান কত?
সমাধান-
১০০ জনে কাস্ট হয় ৬০ ভোট
১ জনে কাস্ট হয় ৬০/১০০ =০.৬ ভোট
১০২৬৯৬৪ জনে কাস্ট হয় ৬০*১০২৬৯৬৪/১০০ = ৬১৬১৭৮ ভোট(প্রায়)
উত্তর- মোট কাস্টকৃত ভোটের পরিমান ৬১৬১৭৮ ভোট(প্রায়)।
প্রশ্ন দুই.- মান্নান পেয়েছেন ৪,৬৮০০০ ভোট ও আজমত পেয়েছেন ৩,১২০০০ ভোট। তাহলে মান্নান ও আজমতের মিলিত ভোট কত?
সমাধান-
মান্নানের ভোট+ আজমতের ভোট= ৪,৬৮০০০+৩,১২০০ =৭৮০০০০ ভোট।
উত্তর- প্রধান দুই প্রার্থীর মিলিত ভোট ৭,৮০০০০।
প্রশ্ন তিন.- ইসির তথ্যানুযায়ি কাস্টকৃত ভোট ৬১৬১৭৮, অথচ প্রধান দুই প্রার্থীর মিলিত ভোট ৭,৮০০০০! এখানে অতিরিক্ত ভোট কত?
সমাধান-
দুই প্রার্থীর মিলিত ভোট - কাস্টকৃত ভোট = ৭,৮০০০০ - ৬১৬১৭৮ = ১,৬৩৮২২ ভোট।
উত্তর- অতিরিক্ত ভোট- ১,৬৩৮২২।(+নষ্ট ভোট)!!
এইবার কন ভাই, সুষ্ঠ নির্বাচন নিয়া কি যেন কইতে লাগছিলেন???

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


