somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি কেন ভোট দেবো না!

৩১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

৯ম জাতীয় সংসদ নির্বাচনে, আমি তরুন ভোটার হিসেবে কিম্বা নতুন ভোটার হিসেবে প্রথম ভোট দিয়ে ছিলাম।
এ দেশে নির্বাচন একটি সার্বজনীন উৎসবের মতো। ৯ম জাতীয় সংসদ নির্বাচনে আমি সে উৎসবে শামিল হয়ে ছিলাম। একজন তরুনের জন্য প্রথমবারের মতো এ উৎসবে শামিল হওয়াটা কয়েকটি দিক থেকে বিশেষায়িত-

প্রথমত. ভোট প্রদান শুধু প্রাপ্ত বয়স্করাই করতে পারে। অর্থাৎ কৈশোর থেকে যৌবনে পর্দাপন করা তরুনের জন্য এটি একটি রাষ্ট্রীয় স্বীকৃতি যে, তুমি বড় হয়ে গেছো, বোঝা শিখেছো, এবং মতামত দিতে পারছো।

দ্বিতীয়ত. ভোটাধিকার একটি ক্ষমতা। যে ক্ষমতা প্রয়োগ করে তুমি একটি রাষ্ট্রীয় ক্ষমতা পরিবর্তন করতে পারো।

এ জন্যই তরুন ভোটারেরা তাদের প্রথম ভোট নিয়ে অন্যরকম পুলক অনুভব করে। যে অনুভুতি আমাকে আচ্ছন্ন করে ছিলো ৯ম জাতীয় সংসদ নির্বাচনে । যে নির্বাচনে আমি উৎসবের আমেজে ভোট দিয়েছিলাম এবং ভোট কেন্দ্র থেকে বেরিয়ে সবাইকে আমার বৃদ্ধাঙ্গুলীতে লাগানো অমোচনীয় কালী দেখিয়েছিলাম, পরোক্ষভাবে বুঝিয়েছিলাম- দেখ, আমি ম্যাটিউড এবং পাওয়ার ফুল, আর এটাই যার রাষ্ট্রীয় স্বীকৃতি। সত্যিই সেদিন আমি খুব আনন্দিত এবং গর্বিত ছিলাম।

ইতিমধ্যেই ৫ টি বছর পেরিয়ে গেছে এবং আরেকটি জাতীয় নির্বাচন এগিয়ে এসেছে। এ ৫ বছরে আমার বয়স আরো ৫ বছর বেড়ে গেছে। অর্থাৎ ৯ম জাতীয় সংসদ নির্বাচনের সেই তরুন ভোটার ১০ম জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে আরো বড় হয়েছে, আরো বোঝা শিখেছে, মতামত প্রকাশে কিম্বা ক্ষমতা প্রয়োগে আরো শানিত হয়েছে।

কিন্ত হায়! করুন পরিহাস.....
১০ম জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে আমাকে ভাবতে হচ্ছে, এ নির্বাচনে আমি ভোট দেবো কিনা!
কিন্তু কেন?
৯ম সংসদ নির্বাচনের সেই কৈশোর পেরুনো উন্মাদনা কেন এ যৌবনের ১০ম সংসদ নির্বাচনে মিলিয়ে গেলো?
বর্তমান ক্ষমতাসীন আওয়ামীলীগের মনোনীত এক সাংসদের একটি আলোচিত গান আছে- “যৌবন একটি লাল টমেটো, টিপ্পা দিলে গইলা যাইবো, রস গইলা পইরা যাইরো.....”।
গানটি হয়তো কুরুচিপূর্ণ। তবে এর শ্রোতাও নিশ্চয়ই আছে। এবং এর বড় শ্রোতা সম্ভবত. শেখ হাসিনা ও আওয়ামীলীগ। ফলে তারা এই লাল টমেটোওয়ালি মমতাজকে সংরক্ষিত আসনে এমপি বানিয়েছে, এবং লাল টমেটো প্রীতিতেই নির্বাচনকে লাল টমেটো বানিয়ে ফেলেছে। “নির্বাচন এখন লাল টমেটো, আওয়ামীলীগের টিপ্পুনিতে যেটা গলে যাচ্ছে এবং রস গুলো পড়ে যাচ্ছে।”
পঞ্চদশ সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকারের মতো সুন্দর এবং মীমাংসিত পদ্ধতি বাতিল করে একতরফা এবং একগুয়েমির যে নির্বাচন হতে যাচ্ছে, যেখানে ১৫৪ আসনে প্রার্থীরা ভোট বিহীনভাবে নির্বাচিত হয়ে গেছে! প্রায় ৬০% ভোটের তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত হচ্ছে। সে নির্বাচনকে লাল টমেটো ছাড়া আর কি বলবো? এ নির্বাচনে আমি ভোট কেনই বা দেবো? আওয়ামীলীগের স্বৈরাচারী টিপা খেয়ে রস ঝরে যাওয়া টমেটোকে আপেল বানানোর জন্য!
ভোট এবং ভোটাধিকারকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে নির্বাচন নিয়ে যে ছেলেখেলায় আওয়ামীলীগ মেতেছে, সেখানে জনগণ এবং জনমতকে তারা শিশুজ্ঞান করছে!
শিশুদের আবার ভোট কি? তাই একজন প্রাপ্ত বয়স্ক তরুন হিসেবে এ শিশুতোষ নির্বাচনে আমি ভোট দেবো না।

আমার ভোটে যদি আমার ইচ্ছার প্রতিফলন না ঘটে, কারো নোংড়া গেম বাস্তবায়ন করে, তবে আমার ভোট দেবার দরকার কি! যে নির্বাচনে আমি পরিবর্তনের জন্য ভোট দিতে পারবো না। আমার ভোটটা আমার মতামতের প্রতিফলন হবে না, শুধু একটি অন্যায় নির্বাচনকে বৈধ করবে, সে নির্বাচনে আমি ভোট দেবো না।
সবচেয়ে বড় কথা, ভোট দিলে আঙ্গুলে অমোচনীয় নামের যে কালি লাগিয়ে দেবে, তা হয়তো একদিন পরেই মুছে যাবে। কিন্তু একটি একতরফা এবং অগ্রহণযোগ্য নির্বাচনে যদি আমি ভোট দেই, আমার বিবেকে যে অমোচনীয় কালি লেগে যাবে তা কখনোই মুছবে না। তা আমার কলংকিত বিবেককে প্রতিনিয়ম দংশন করবে।
এ দেশের তরুন সমাজ কোনো পোষা বাদর নয়! তারা স্বৈরাচারের টিপা খাওয়া লাল টমেটোকে আপেল বানানোর প্রচেষ্টায় শামিল হবে না, এ নির্বাচনে ভোট দেবে না। যেমন এ তারুণ্যের অংশ হিসেবে এ নির্বাচনে ভোট দেবো না আমি.....
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×