somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশ, আমি তোমার ওপর বিরক্ত!

২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশ সম্পর্কে হুমায়ন আজাদ বলেছিলেন- "তার ধানক্ষেত এখনো সবুজ, নারীরা এখনো রমনীয়, গাভীরা এখনো দুগ্ধবতী কিন্তু প্রিয়তমা বাঙ্গলাদেশকে আমি এক মুহূর্তও সহ্য করতে পারি না, তার অনেক কারন রয়েছে"।

আমি জানি না, সে অসহ্য কারনগুলো কি কি? তবে মাঝে মাঝে প্রিয়তমা বাংলাদেশ আমার কাছেও অসহ্য হয়ে ওঠে....!

বাংলাদেশের বহুল ব্যবহৃত দুটি গান- "জয় বাংলার বাংলার জয়..." এবং "প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ..."। প্রথমটি আওয়ামীলীগের আর পরেরটি বিএনপির!! আমি অবাক হয়ে ভাবি- গানের আবার দল কি? গানকে কেন দলীয়করন করা হবে?
বাংলাদেশের বহুল ব্যবহৃত শ্লোগান গুলো হলো- 'জয় বাংলা', 'বাংলাদেশ জিন্দাবাদ', 'বাংলাদেশ দীর্ঘজীবি হোক'। এগুলোও কি দলীয়করনের উর্ধে?
মুক্তিযুদ্ধে যে 'জয় বাংলা' শ্লোগানে সারাদেশ উত্তাল হয়ে উঠতো, সে জয় বালা বলতে আমাদের তো দ্বিধা থাকার কথা নয়? অনেক রক্তে, অনেক ত্যাগে আমরা যে বাংলাদেশ পেয়েছি, 'বাংলাদেশ জিন্দাবাদ' এড়িয়ে চলতে আমরা এতো পারঙ্গম কেনো?

সত্যি, বাংলাদেশ আমি তোমার ওপর বিরক্ত!
একুশের প্রভাত ফেরীতে আর রফিক-শফিক-বরকত কে মনে পড়ে না!
মনে পড়ে মুজিবকে! মনে পড়ে জিয়াকে!
আমার লজ্জা লাগে, যেসব সৈনিকেরা রাজপথে নেমেছিলো ভাষাকে রক্ষার জন্য, যাদের রক্তের ওপর দাড়িয়ে, যাদের রক্তে গড়া একুশে ফেব্রুয়ারীতে, যাদের রক্তের হরফে লেখা বাংলা ভাষার শ্লোগানে, আমার তাদের স্বরন নয় বরং অভয় দান করি হাসিনা-খালেদাকে! "শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই" "খালেদা জিয়া ভয় নাই, রাজপথ ছাড়ি নাই"!
হায়রে রাজপথ! যেখানে কান পাতলে আজো শোনা যাবে- "রাষ্ট্রভাষা বাংলা চাই, বাংলা চাই"। যে পথের কালো পিচ, ইট, বালু সুরকির মধ্যে খুঁজে পাওয়া যাবে ভাষা শহিদের রক্ত, সে পথ আজ শুধুই হাসিনা-খালেদার দখলে! এ পথ আজ শুধুই মুজিব-জিয়াকে স্বরন করে! ভাষা শহিদদের স্বরন করার সময় কৈ?

সত্যি, বাংলাদেশ আমি তোমার ওপর বিরক্ত!
২১শে ফেব্রুয়ারী'১৪। কেন্দ্রীয় শহীদ মিনার মুখি এক রাস্তা ধরে মিছিল সহযোগে যাচ্ছিলো আওয়ামীলীগ কিংবা তার কোন অঙ্গসংগঠন, শ্লোগানগুলো ছিলো- 'শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই' 'জয় বাংলা' 'জয় বঙ্গবন্ধু'।
অনেকক্ষন পরে মিছিল নিয়ে গেলো বিএনপি কিংবা তার অঙ্গসংগঠন, শ্লোগানগুলো ছিলো- 'একুশের এই দিনে, জিয়া তোমায় পড়ে মনে', 'খালেদা জিয়া ভয় নাই, রাজপথ ছাড়ি নাই'....

আমি ভাবছিলাম, ২১শে ফেব্রুয়ারী কি কোন জাতীয় দিবস নাকি হাসিনা-খালেদার রাজপথ দখল করার মহড়া? একুশে ফেব্রুয়ারী কেন জিয়াকে মনে পড়বে? কেনো বঙ্গবন্ধুর জয় হবে?
তাদের মতো বড়মাপের নেতাদের বছরে প্রতিদিন মনে করা যেতে পারে। কিন্তু মনে করার এ ধারাবাহিকতা যদি ভাষা শহীদদের বাদ দিয়ে হয় কিংবা তাদের তুলনায় ভাষা শহীদদের স্বরন ক্ষীন হয়, সেটা কি লজ্জার নয়?

বাংলাদেশ, আমি আর তোমার ওপর বিরক্ত নই!!!
সন্তান যখন কৃতি হয়, মা তখন রত্নগর্ভা হয় কিন্তু সন্তান যখন কুলাঙ্গার হয় তার দায় নিশ্চই মায়ের নয়।
বাংলাদেশ তো আমাদের মা, জননী-জন্মভূমি। আমরা সন্তানেরা যখন ভালো কিছু করি, সে গর্ব বাংলাদেশের। আমাদের ভাষা আন্দোলন, স্বাধীনতা সে তো বাংলাদেশেরই গর্ব। তেমনি আমরা যদি খারাপ কিছু করি, সে দায় আমাদের, বাংলাদেশের নয়।

আমার কান্না পায়, নিজেদের অপরাধবোধের কান্না। আমার কান্না পায়, জাতীয় সংগীতের ভাষায়- "মা তোর বদন খানি মলিন হলে, আমি নয়ন জলে ভাসি..."
আজ বাংলাদেশের বদনখানি বড্ড বেশী মলিন, অথচ কান্নার লোকের বড় অভাব!
সত্যি, হাসিনা-খালেদাদের কোন ভয় নাই! দেশের জন্য কান্না করার লোকের অভাব হলেও রাজপথ দখল করার লোকের অভাব নিশ্চই হবে না, হয়ও না......
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নস্টালজিক

লিখেছেন সামিয়া, ১৬ ই মার্চ, ২০২৬ রাত ৩:৩৩



আমার ঘরটা এখন আর আগের মতো লাগে না। দরজার লক নষ্ট, বন্ধ করলেও পুরোপুরি বন্ধ হয় না, আধখোলা হয়ে থাকে। বুকশেলফে ধুলো জমে আছে, ড্রেসিং টেবিলের পর্দাটা এলোমেলোভাবে ঝুলে... ...বাকিটুকু পড়ুন

স্বপ্ন যখন মাঝপথে থেমে যায়: ঢাকার জলপথ ও এক থমকে যাওয়া সম্ভাবনার গল্প

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৬ ই মার্চ, ২০২৬ সকাল ৮:২৫

ঢাকার যানজট নিয়ে আমরা অভিযোগ করি না এমন দিন বোধহয় ক্যালেন্ডারে খুঁজে পাওয়া যাবে না। অথচ এই যানজট নিরসনের চাবিকাঠি আমাদের হাতের নাগালেই ছিল—আমাদের নদীগুলো। সম্প্রতি বিআইডব্লিউটিএ ঘোষণা করেছে যে,... ...বাকিটুকু পড়ুন

কেন আমি ইরানের বিরুদ্ধে-২

লিখেছেন অর্ক, ১৬ ই মার্চ, ২০২৬ দুপুর ১:১৪



ইরান বিশ্বসভ্যতার জন্য এক অভিশাপ, এক কলঙ্ক। কাঠমোল্লারা ক্ষমতা পেলে একটি রাষ্ট্রের যে কি পরিণতি হয়, তার জ্বাজ্জল্যমান উদাহরণ ইরান। সম্পূর্ণরূপে অসভ্য বর্বর অসুস্থ রাষ্ট্র গড়ে উঠেছে সেখানে। যেখানে... ...বাকিটুকু পড়ুন

ভাগাভাগি

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৬ ই মার্চ, ২০২৬ বিকাল ৩:৩৭

ভাগাভাগি
সাইফুল ইসলাম সাঈফ

এলাকায় এক ইফতার মাহফিল-এ
দাওয়াত পাই আর যথাসময় চলে যাই।
অনেক মানুষ পড়ছে দোয়া দুরুদ
ঘনিয়ে আসছে রোজা ভাঙার সময়।

তখন সবার সামনে বিলিয়ে দিচ্ছে বিরিয়ানি
আমার ভাবনা- হয়ত কেউ ভাবছে
যদি একসাথে খাওয়া... ...বাকিটুকু পড়ুন

২০২৩ এ ওয়াকআউট করেছিলেন, ২০২৬ এ তিনিই ঢাবির ভিসি ।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:২২


২০২৩ সাল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সভা চলছে। একজন শিক্ষক দাঁড়িয়ে বললেন, হলগুলোতে ছাত্রলীগের গেস্টরুম নির্যাতন বন্ধ করতে হবে। কথাটা শেষ হতে না হতেই তৎকালীন ভিসি জবাব দিলেন, "গেস্টরুম কালচার... ...বাকিটুকু পড়ুন

×