somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শিক্ষা কি মানুষ কে অমানুষ বানাচ্ছে ? শিক্ষিতরা কি বিবেক হীন নির্বোধ লোভী

১২ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৫:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



শিক্ষা জাতির মেরুদন্ড , বাংলাদেশ এ শিক্ষিত লোকের সংখ্যা এখন অনেক বেড়েছে যা যে কোনো জাতির উন্নতির জন্য মাইল ফলক হিসাবে বিবেচিত হয় । বাস্তবে দুই একটি নয় হাজার হাজার যৌন নির্যাতন , দুর্নীতি,স্বেচ্ছাচারিতা ,অন্যায় কাজে শিক্ষিত লোকেরা জড়িত । অথচ শিক্ষা মানুষকে পরিশোধিত করার কথা । বিবেকের ও জ্ঞানের সমন্বয়ে একজন দেশ ও মানবপ্রেমিক ভদ্রলোকের সৃষ্টি করতেই শিক্ষা ব্যবস্থা ।
আমার নিজের পি এইচ ডি (ডক্টরেট) করার সময় Bryman and Bell এর ইথিক্যাল বা নৈতিক বিবেচনার বর্ণনায় শিখছিলাম কিভাবে শিক্ষা বা গবেষণা অন্য কারো ক্ষতি বা অসুবিধার কারণ না হয় তার নির্দেশনা এবং সেগুলি মেনে চলার আপ্রাণ চেষ্টা করে চলেছি ।

দুঃখের বিষয় হলো এই পর্যন্ত যতগুলো ঘুষ ও দুর্নীতির খবর পড়েছি সব গুলো শিক্ষিত লোকের দ্বারাই ঘটেছে ।অথচ অনেক অশিক্ষিত সন্তান এই ধরণের আচরণ করেন না । অনেক শিক্ষিত লোকেরা অন্য শিক্ষিত লোকদের আচরণ দেখে লজ্জা পেয়ে থাকেন ।
সংবাদপত্রে শিক্ষিত অফিসার ,রাজনীতিবিদ ,ব্যাবসায়ী দেড় দুর্নীতির খবর ই বেশি । কোনো অশিক্ষিত কৃষক ঘুষ খেয়ে বা দুর্নীতি করে বাড়িগাড়ি করেছেন এমন খবর কিন্তু কম । বি আই ডব্লিউ টি এর চিফ ইঞ্জিনিয়ার ঘুষেখেতে যেয়ে গ্রেফতার হলেন ডাক্তার রা টেস্ট বাণিজ্য করছেন ,অফিসের বস থেকে পিওন ঘুষ খাচ্ছেন কারণ শিক্ষা তাদের সেই সুযোগ করে দিয়েছে । অন্যদিকে কিছু ভালো ও ব্যাতিক্রমী শিক্ষিত ও অশিক্ষিত সৎ লোক অনেক কষ্টে তাদের জীবন কাটাচ্ছেন ।

শিক্ষিত বানানোর কারিগরেরা মানে শিক্ষকদের কোচিং বাণিজ্য ,ছাত্রীদের যৌন নির্যাতন ,বিশেষ কোনো দলের প্রতি বিবেকহীন অনুগত্য দিয়ে পদ ,পদবি নেয়ার ক্ষেত্রে তাদের শিক্ষিত হওয়ার সুযোগ নেয়া দেখে আমি অবাক হয়ে যাই ।
আল্লাহ ওয়ালা বলে পরিচিত মাদ্রাসার শিক্ষকেরা যৌন নির্যাতনের কারণ হয়ে দাঁড়াচ্ছেন , আবার একশ্রেণীর শিক্ষিত লোকেরা যেমন থানা পুলিশ , উকিল ,তাদের পক্ষে কাজ করছেন । বিচারকদের কেউ কেউ নাকি অবিচারে জড়িত । শিক্ষিত উকিল দিব্বি অপরাধীর পক্ষে সাফাই গাইছেন ।

বর্তমানে আমাদেরদেশে কলেজ ও বিশ্ব বিদ্যালয় এর ছাত্র ছাত্রদের দলীয় আচরণ রীতিমত ভয়ের কারণ ।বাবা মা আতঙ্কে থাকেন সন্তান শিক্ষা নিতে যেয়ে হিংস্র বা মাদকাসক্ত হয়ে যেতে পারে । অথচ শিক্ষাশেষে এই শিক্ষিত ছেলেদের খারাপ হয়ে যাওয়া অনেকেই টাকা দিয়ে বা দলীয় পরিচয়ে চাকুরী পাবেন ।কেউ হবে কর্মকর্তা , কেউ পুলিশ অফিসার তখন তাদের হাত থেকে সাধারণ মানুষের স্বাভাবিক সেবা পাওয়ার কোনো উপায় থাকবে না ।
সর্বোচ্চ শিক্ষিত মানুষ সবচেয়ে নিচু ও জঘন্য মানুষ হিসাবে আবির্ভুত হয় ।
বৃদ্ধাশ্রমে বাস্ করেন এমন বৃদ্ধ মানুষদের শিক্ষিত সন্তানদের বাবা মায়ের প্রতি আচরণ শুনে মানুষ অবাক হয় । তাহলেশিক্ষা কি তাদের নৈতিকতা নষ্ট করে দিলো ? না শিক্ষা সার্টিফিকেট ও কাজের যোগ্যতার বাইরে কোনো মনুষত্বের শিক্ষা দিতে পারে না ?

তাহলে এগুলো থেকে আমরা কি ভাবে পরিত্রান পেতে পারি আপনারাই বলুন । আমি অধম সত্যি আন্তরিক ভাবে এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত জানাবেন|

সর্বশেষ এডিট : ২৩ শে এপ্রিল, ২০১৯ রাত ১০:১১
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এটাই কি সামুর প্রথম পোস্ট?

লিখেছেন অধীতি, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩১


https://www.somewhereinblog.net/blog/deborah/9
২০১৩ সালের দিকে ঢাকায় আসি। তখন মাত্র মাধ্যমিক পরীক্ষা শেষ করেছি। ঢাকায় এসে যেই বিষয়টা নেশার মত হয়ে যায় তা হলো বিভিন্ন জায়গায় কম্পিউটার চালানোর জায়গা ছিল। ডেমরা রানী মহল... ...বাকিটুকু পড়ুন

পদ্মা ব্যারাজের ডিজাইনার : খাল বাবা স্বয়ং

লিখেছেন অপলক , ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৮

আসন্ন বিসিএস পরীক্ষার কমন প্রশ্ন ফাঁস করে দিলাম। পদ্মা ব্যারাজের ডিজাইনার মহাপ্রতিভাবান খাম্বা/খাল বাবা। তিনি HSC ডিগ্রীধারী হলেও তার প্রতিভা আকাশচুম্বী। রবিঠাকুর বা নজরুলের সাথে তার কোন তুলনা হয় না।... ...বাকিটুকু পড়ুন

ব্লগ ডেভেলপমেন্টে করণীয় কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৪৬



গত কয়েক বছর ধরে সামহোয়্যারইন ব্লগ সহ দেশের সকল পত্রিকা ও টিভি চ্যানলে রাজনৈতিক লেখা বেশি আসছে যা সকলের কাছে ভালো লাগার বিষয় না। রাজনীতি ভালো লাগবে শুধুমাত্র জেনজি’দের... ...বাকিটুকু পড়ুন

ফ্যাসিবাদ মোকাবেলায় এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৫৬


ফ্যাসিবাদকে পরাজিত করা গেছে, কিন্তু পুরোপুরি নির্মূল করা যায়নি। অন্তত প্রযুক্তির দিকে তাকালে এমনটাই মনে হচ্ছে। যে আওয়ামী লীগ এতদিন মানুষের ভোট, মতামত, রাজপথ, রাষ্ট্রযন্ত্র সবকিছুর ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা... ...বাকিটুকু পড়ুন

"টোকাই থেকে হিরো"

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৬



টোকাই থেকে হিরো! বাংলা ছবির  অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির... ...বাকিটুকু পড়ুন

×