somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উপদ্রব

১৪ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১।
"সে এমন ছিল না" একটা বহুল ব্যবহৃত কথা, এতটাই ব্যবহৃত, যে আজ এটা ক্লিশে হয়ে গেছে।

২য় বার শুনলেই আজ বিরক্ত লাগে, যেমন বিরক্ত লাগে, নিজের কন্ঠের কথা, গান, কিংবা কবিতা।

না, গান কখনোই আমার ছিল না, বড়জোর পরকীয়া প্রেমিকা; অথবা, সে আমার কন্ঠে মুমূর্ষ ধর্ষিতা।

তার কথা বলতেই হচ্ছে, সে কবিতা,
তাকে আপনি আমার প্রেমিকা বা তার থেকেও বেশী কিছু বলতে পারেন, আপনার কল্পনা শক্তির চূড়ান্ত অপব্যবহার করে।

এই ক্লিশে শব্দ গুচ্ছেই কেন যেন আমার সাথে লেগে যাচ্ছে, ধ্যাত !

এত বড় ভূমিকা কখনো কেউ পড়ে না, আমি জানি আপনিও পড়বেন না, তারপরেও যদি পড়ে থাকেন, ধন্যবাদ প্রাপ্তির আশা একদমই করবেন না।

ঘটনা হচ্ছে, সেদিন সেন্ট্রাল লাইব্রেরিতে গিয়েছিলাম, বই পড়তে না, মিশুর কাছ থেকে টাকা ধার করতে;

সে এক লম্বা লাইন, এরা পড়ুয়া, কামলা বলাই ভাল বরং, সকাল ৮.০০ টায় এসে ঢোকে, আর রাত ৯.০০ টার পরে বেড়োয়; ব্যাংকারদের নাকি অফিসে ঢোকার সময় আছে, বেড়োবার কোন নির্ধারিত সময় নাই, এদের দুটোই আছে, তবে সে ৮ ঘন্টা নাহ, পুরো ১৩ ঘন্টা, যাহ! শালা, তাও আবার আনলাকি...

কথা ছেড়ে অন্য প্রসংগে চলে যাচ্ছি, এই এক সমস্যা, ঠিক, ঠিক এই একটিমাত্র কারনেই প্রেমটা হইয়া ও হইল না!

না, একেবারে যে হয়নি, তা নয়, যেটা হয়েছিল সেটাকে হিসাব বিজ্ঞানের ছাত্ররা বড়জোড় একতরফা প্রেম বলবে, অবশ্য আমার দিক থেকে ওটা পুরোই...

সেদিন সেন্ট্রাল লাইব্রেরিতে গিয়েছিলাম,মিশুর পার্টস থেকে রীতিমত ছিনতাই করে কিছু টাকা নিয়ে উঠতে যাচ্ছি, ঘাড় ঘুড়াতেই দেখি ডান হাতে তার বই, বা হাতে উড়ন্ত ওড়না, মাথায় খোলা চুল, উড়ছে, টেবিল ফ্যানের তীব্র বাতাসে...

বুঝলাম না, এটা কি হচ্ছে, শুটিং, বিজ্ঞাপন, সিনেমার পর্দা থেকে নেমে আসছে, নাকি ৭২ এর একজন!

ঃ আহ! আরে মারছিস ক্যান?
মিশুঃ ক্যাবলার মত তাকিয়ে আছিস ক্যান?
ঃ তোর দিকে জীবনে তাকাইছি এভাবে।
ঃ যা ভাগ।

"ভাগ মিলখা ভাগ" দেখছি রুম নং ২০৩ এ বসে।
ঃ রায়হান তুই ২০৩ টাকে বদলে ৪০৩ নং রুমটা নিয়ে নে।

মিলখা ভেগে গেছে বহুত আগেই মনের পর্দা থেকে, ফ্যনের তীব্র বাতাসে, ওড়নার দাপটে আর হাতের বইয়ে, দৃশ্যটা ধীরে ধীরে স্পষ্ট থেকে স্পষ্টতর হচ্ছে, তার কানের দুল
ছিল না
হাতের চুড়ি
ছিল না
নাক ফুটানো
ছিল না
মুখে মেকাপ
ছিল না
মাত্র মুখ ধুয়ে আসছে, চুল- কান ভেজা।

যাহ! শালা, এই বুঝি ফেসে গেলাম।

হ্যা, এভাবেই ফেসে গেছিলাম, আর এই গল্পটুকুন বলার জন্যই এত আয়োজন। ও হ্যা, গল্পটা এখানেই শেষ হয়নি।
সর্বশেষ এডিট : ১৫ ই মার্চ, ২০২১ বিকাল ৪:১০
৬টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভারত কেন মক্কা চুক্তি নিয়ে শ্বাসকষ্টে ভুগছে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৭ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৭


সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে চলতি মাসে স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি যা মক্কা চুক্তি নামে পরিচিত। সবেমাত্র এতে বাংলাদেশকে যুক্ত করার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। যা এখনো... ...বাকিটুকু পড়ুন

ময়নাদ্বীপের মাঝি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৭


(পদ্মানদীর মাঝী উপন্যাসের মূল চরিত্র ও প্রেক্ষাপট অবলম্বনে ২০২৬ সালের এক কল্পিত উত্তরকথা)

পদ্মা আর মেঘনার যেখানে বিয়ে হয়েছে, সেখান থেকে আরও গভীরে, বঙ্গোপসাগরের নোনা মোহনায় জেগে থাকা... ...বাকিটুকু পড়ুন

ডানপন্থীদের তোয়াজ বা মক্কা প্যাক্টে ঢোকার আগ্রহ দ্রুতই বুমেরাং হতে পারে বিএনপি সরকারের জন্য

লিখেছেন শেহজাদ আমান, ২৭ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৮



জামাত-এনসিপিকে 'বিরোধী দল হিসেবে' হাতে রাখতে বা আওয়ামী লীগের ফিরে আসাকে ঠেকাতে জামাত-এনসিপি বা এদের মতো ডা*নপন্থীদের দাবি-দাওয়াকে খুব বেশি প্রাধান্য দিলে সেটা বুমেরাং হয়ে দেখা দেবে বিএনপি সরকারের... ...বাকিটুকু পড়ুন

মক্কাহ চুক্তি কি ?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৭ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯



মক্কাহ চুক্তি লেখা হয়েছে আরবি ভাষায়। বাংলাদেশের পত্র পত্রিকা - পূর্ণাঙ্গ “মক্কাহ চুক্তি” বাংলা অনুবাদ করে প্রকাশ করছে না কেনো ? দেশের মানুষ কিভাবে জানবে এই চুক্তিতে কি লেখা... ...বাকিটুকু পড়ুন

চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫৩



চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

উনি আমাদের ভবেরচর পোস্ট অফিসের পোস্টমাস্টার। অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তাঁর সঙ্গে আমার পরিচয়টা শুধু পোস্ট অফিসের প্রয়োজনের কারণে নয়; বরং দীর্ঘদিনের এক আন্তরিক... ...বাকিটুকু পড়ুন

×