somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হাউ টু ওয়ার আ লুংগি

২৩ শে অক্টোবর, ২০২১ সকাল ৭:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লুংগি পরা একটা আর্ট!

সবাই না ঠিক পরতে পারে না, না আমি বলছি না, লোকজন লুংগি না পরতে পেরে আদিম যুগে চলে গেছে।

হ্যা, তারা লুংগি পরে, তবে সে লুংগি না ঠিক, ঠিকভাবে পরা হয় না;
হ্যা হ্যা, জানি কি ভাবছেন...

আচ্ছা, আমার কথা বিশ্বাস হচ্ছে না?
আপনার চারিদিকে তাকান, লুংগি ঠিকই পরছে লোকজন, কিন্তু সে লুংগির ব্যালেন্স নাই।
কারো লুংগি একপাশে খুব জেগে আছে, কারোটা আবার নেমে আছে, কারোটা যেন বিশ্রীভাবে ঝুলে আছে। আর কেউ কেউ তো ঠিকঠাক লুংগি না পরতে পারার ভয়ে লুংগি পরা ই ছেড়ে দিছে। ভাবছেন ভয় কিসের!

গভীর রাতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের গনরুমে গিয়া দেখেন, অতদূর যেতে কষ্ট হলে আপনার আশেপাশে ই তাকান, কি দেখছেন, সে বলে আর লজ্জা না পেলেও চলবে।

ছেলেছোকরারা নিজেদের ব্যর্থতা ঢাকতে হাফপ্যান্ট পড়া শুরু করছে, আর এর নাম দিয়েছে আধুনিকতা, হা হা হা হা।

ভাবুন মশাই, কি দূরবস্থা!

যাক, এতক্ষণ বকবক করলাম, এখন যদি না বলি, লুংগিটা কিভাবে পরতে হয়, সে ভারী অন্যায় হয়ে যাবে।
ইংরেজিতে বললে এটাকে বলতে হবে, "হাউ টু ওয়্যার আ লুংগি।"

নিন শুরু করুন, একখানা লুংগি নিন, নতুন বা পুরাতন ব্যাপার নাহ, খানিক পুরাতন লুংগি হলে পরতে সুবিধা আর কি। লুংগির ভিতরে প্রবেশ করুন, (সে আপনি মাথার উপর থেকে বা পায়ের নিচ থেকে ও পরতে পারেন।

ঝুকি মুক্ত থাকার জন্য আন্ডারওয়ার পরতে পারেন, বলা তো যায় না!
আমরা বাঙালরা অবশ্য আন্ডারওয়ার পরি না, (বাতাসটা না ঠিক লাগে না) ওসব ভারতে দক্ষিণের ওরা পরে।

আপনি লুংগির ভিতরে প্রবেশ করলেন, এর উপরের প্রান্ত দুই হাত দিয়ে ধরে দুই হাত দুদিকে যতটা সম্ভব প্রসারিত করুন (ইটস ভেরি ইম্পর্টান্ট), এবারে খুব দ্রুত, একেবারে উসাইন বোল্টের গতিতে ডান হাত বা দিকে, আর বাহাত ডান দিকে নিয়ে আসুন, এক হাত দিয়ে কোমরের সাথে লুংগিটা চেপে ধরুন, আরে আমার কোমরের সাথে না, আপনারটার সাথে, এবারে খেয়াল করে দেখুন, কোথা ও লুংগি উচুনিচু, অসমান, টোল খাওয়া, আছে কিনা, আবার ও খেয়াল করে দেখুন, লুংগির কুচি, ভাজ ঠিক আছে কিনা, কোথাও কোনও অসামঞ্জস্য দেখা দিলে বাকী হাত দিয়ে এটা ঠিক করুন।

আস্তে সাবধান, ঠিক করতে গিয়ে আবার লুংগি ছেড়ে দিবেন না। প্রেস্টিজ ইস্যু ভাই।

এবারে আপনার দুই হাতে লুংগির দুই প্রান্ত, আপনার ই কোমরে গুজান, কোথায় গুজবেন?
আপনার লুংগির ভিতরে ই, চাইলে বেল্ট ও ব্যবহার করতে পারেন, আমরা বাঙালরা অবশ্য ওসব ব্যবহার করি না।

যাক, হয়ে গেল আপনার লুংগি পরা।
এবারে ঝটপট একখান ছবি তুলে ফেসবুকের ডিপিটা পালটে ফেলুন।

#লুংগি, #লুংগিপরারটিউটোরিয়াল
সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০২১ বিকাল ৩:৪৩
৫টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চিরবিদায়ে শ্রদ্ধা ও ভালোবাসায় শায়িত ডা. খায়রুল ইসলাম – Regional Director for South Asian Countries, WaterAid UK

লিখেছেন খায়রুল আহসান, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ৮:৫৪




২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরে ঘুমাতে ঘুমাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ফলে সকালে উঠতেও দেরি। আগের দিন দুপুরে বিদ্যুৎ এক ঘণ্টার জন্য চলে যাবার পর... ...বাকিটুকু পড়ুন

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

×