খানিক সুখ হবে!
০৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
খানিক সুখ হবে?
অর্গানিক!
সদ্য খামার থেকে তোলা
যার শেকড়ে রয়েছে সোদা মাটি
এখনো
যার পাতায় পাতায়
ভোরের শিশির বিন্দু বিন্দু
মুক্তোর দানা
খানিক সুখ হবে!
প্রাকৃতিক!
সন্ধ্যে বেলায়
সদ্য নামানো
তালের রস!
গাছির হাতের ছোট্ট দা'য়ের
আলতো পোচে
তালের রস
খানিক সুখ হবে?
নীল বেদনায়!
পোয়াতির সুতীব্র চিৎকার
বুকের পাজড় ফেটে
জমিন চিড়ে
মুষ্ঠিবদ্ধ হাত
সদ্য কেদে ওঠা আদম
অনিশ্চিত জীবন
খানিক সুখ হবে?
বৃদ্ধার হাসি!
ভোটের সিড়ি
হাজার খানেক পুরান প্রতিশ্রুতি
নেতা
রিলিফের লাইনে
চাল- তেল- নুন
হাতের ব্যাগ
খানিক সুখ হবে?
বিশ্বাসে!
ভাঙিতেছে যা
খাটে ঘাটে হাড়ে
নিঃশ্বাস
খানিক সুখ হবে?
জীবন!
কখনো ছিল না
আজও নেই
জীবনের বিনিময়ে
খানিক সুখ কর্য হবে?
সুদাসলে ফেরত দেব
চক্রবৃদ্ধি হারে!
০৪ ফেব্রুয়ারি ২৩ খ্রিঃ
মেহেন্দীগঞ্জ, বরিশাল।
সর্বশেষ এডিট : ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫

মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের...
...বাকিটুকু পড়ুনবাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,...
...বাকিটুকু পড়ুনমাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক ভাবনা
মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।...
...বাকিটুকু পড়ুন