বড় হয়ে যায় বাচ্চারা, আমাদের চোখের সমুখে
দিনে দিনে ছাড়িয়ে যায় কোমড়, বুক ঘাড় মাথা
বুকে থাকত জড়ায়ে, পরম আদরে আর মমতায়
শরীরের ওমে এ নিরাপদ আশ্রয়ে, পাইনা ভেবে
সে কার আশ্রয়, ওর নাকি আমার,
ওর ছোট্ট বুকে আমার আবাস, পরম বিশ্বস্ততায়
ওর চোখের জল কিংবা আমার,
আলতো হাতে মুছিয়ে দেয়ার চেষ্টা, প্রানান্তকর
ওর কান্না বা আমার, একই স্রোতে গাথা,
একই রুপে, নির্বাক
ভেঙে আসে ছোট্ট বুক, কান্নার ধারায়
খুজি ফিরি, "বাবা" ডাকে, জীবনের মানে
যেথায়, দিন শেষে নীড়ে ফিরে
সব অর্থহীন লাগে
প্রতি ক্ষনে হাতছানি দিয়ে ডাকে মোরে
সে অমোঘ নিয়তি
পথিমধ্যে দেয়াল হয়ে দাঁড়ায়
একটা ডাক, "বাবাহ!"

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


