
চিত্রঃ অন্তর্তেল (অন্তর্জাল)
সুরভী আমার ক্লাসমেট।
সেদিন ওরে বললাম,
দেখ, মানুষ মানুষের নিকট অনেক কিছুই চায়,
আমি ও তোর কাছে কিছু চাই
অজানা আতংকে ওর মুখ পাংশুবরণ ধারন করল,
কল্পনার চোখে দেখে নিলাম
মানুষ কত বিচিত্র প্রানী,
কত বিচিত্র তার চাওয়া,
এত বিচিত্র চাওয়া সামলানো!
ঈশ্বর ও পারেনি
ওর উত্তর কিংবা পার্মিশনের ধার না ধারি
"তেল দিবি? খানিক তেল!"
অনেকেই অনেক কিছুই চায়,
ভালোবাসা, ভালো-বাসা
প্রেম, শরীর, কাম
ওসব কিচ্ছু চাইনারে,
খানিক তেল চাই.. দিবি?
মনে রাখিস, এপারে দিলে ১ ফোটা
ওপারে পাবি সত্তর গুন
দেনা, তেল!
বেলা ১.১৫, শুক্রবার
সেপ্টেম্বর ৮, ২০২৩ খ্রি:
পাতারহাট
মেহেন্দীগঞ্জ বরিশাল
সর্বশেষ এডিট : ০৯ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


