somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পঞ্চমীর রাত

১১ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শহরজুড়ে পুঁতিময় গন্ধ। বাইকের পেছনে বসে চুপচাপ ভাবছিল আবির

রাতের শহর, গন্তব্য মিরপুর, এলিটের ফাঁকা বাসা। গেট-টুগেদার: সাপ্তাহিক ক্লান্তিগুলো এখানে এসে ধোঁয়ায় ওড়ে, সুরায় শুদ্ধ হয়।

বিজয় সরণির সিগন্যাল ছাড়ার ঠিক আগে বাইকার হঠাৎ বলল, “জ্বী মামা, ঠিকই বলেছেন, গন্ধ আসতাছে।”



আবির চমকে উঠল। “আপনি কি মাইন্ড রিডিং করেন?”

“আমার লিসেনিং সেন্স হাইটেন্ড, মার্ভেলের সুপার হিরোদের মত।”

“ভালো, সব কিছু শুইনেন না, নিতে পারবেন না।”

“তা ঠিক বলেছেন, শুরুতে এইটা বেশ এনজয় করতাম। নিজেরে সুপার হিরো ভাবতাম, একটা নামও দিয়া ফালাইছিলাম। প্রথম ধাক্কা খাইলাম, মায়ের কথা শুনে। আমারে নিয়া চিন্তিত, আবার চিন্তিত না।”

“কেমন স্ববিরোধী হয়ে গেল না কথাটা!”

“আমাদের জীবনটাই তো স্ববিরোধিতায় পূর্ণ,” বলল বাইকার।

“যাক, বল, তোমার স্ববিরোধী গল্প, আমি ভালো লিসেনার।”

“একমাত্র ছেলে আমি, মায়ের বুড়াকালের একমাত্র পেনশন স্কিম।”

“ও! বুঝছি।” মাথা নাড়াল আবির।

আবির সোহরাওয়ার্দী থেকে দুটো স্টিক টেনে বাইকে উঠেছিল। তার ঘোর লাগছে।

“আচ্ছা, মামা, তোমার এই হাইটেন্ড লিসেনিং সেন্স কি বাই বার্থ?”

“না মামা, বাই ডেথ,” বলল বাইকার।

আবিরের ঘোর সামান্য কাটল। “বুঝলাম না।”

“শোনেন তাইলে লাস্ট ঘটনাটা,” বাইকার বলল।

“সেদিন মা মোবাইলে কল করল। মায়ের হার্টের সমস্যাটা বাড়ছে, জরুরি কিছু ওষুধ কিনতে হবে। বাসা ভাড়া দেওয়ার পরে হাতে তেমন টাকা-পয়সাও নাই। আগে রাতে দশটা ট্রিপ পাইতাম। এখন পাঁচটাও পাই না। নিরাপত্তার কথা চিন্তা করে রাতে রাইড শেয়ার না করলেও চার দিন ধরে বাড়তি ট্রিপ মারছিলাম।”

বাইকার মিরপুর রোডে গিয়ার শিফট করল।

“পঞ্চম রাতে একটা ট্রিপ পেলাম। গন্তব্য: বনানী কবরস্থান। ছিনতাইকারীরা ধরল। গলায় ছুরি বসায়া দিছিল। বাইকটা নিতে পারে নাই। এত রক্ত ঝরছিল… একসময় চোখের সামনে সব অন্ধকার হয়ে গেল। নিশ্বাস বন্ধ হওয়ার আগে শুধু একটা কথাই মাথায় ঘুরতেছিল—মায়ের ওষুধের টাকা। মায়ের বুড়াকালের একমাত্র পেনশন স্কিম রাস্তায় মইরা যাচ্ছে।

ভোরে ঠিকই উঠে দাঁড়াইলাম। শরীরে কোনো গরম নাই, পালস নাই। কিন্তু আমি হাঁটতে পারতেছি। ভোরের আলোয় শরীরটা কেমন যেন অচেনা লাগছিল। বেলা হতে ছায়ার পথ ধরে গিয়ে পকেটের রক্তমাখা টাকাগুলো মায়ের নম্বরে বিকাশ করলাম। তখনই টের পেলাম, আমার হাইটেন্ড সেন্স।”

বাইক ষাট ফুটের কাছাকাছি চলে এল।

“সেই থেকে রাতের ভয় দূর হয়ে গেল। রাতেই, শুধু রাতেই বাইক চালাই, এ শহরজুড়ে। কিছু স্পেশাল কাস্টমারও জুটে গেছে।”

বাইক থামল।

“কখনো যদি মনে হয়, আপনার কিছু শোনা দরকার, স্মরণ করবেন।”

আবির পকেট থেকে ভাড়ার টাকাটা দিল। বাইকার টাকাটা নিয়ে ইউটার্ন করে শহরের স্রোতে মিশে গেল।

আবির খেয়াল করল, শহরের সেই পুঁতিময় গন্ধটা আর নেই। বাতাস একদম পরিষ্কার। যেন বাইকার যাওয়ার সময় শহরের সব দুর্গন্ধ নিজের সঙ্গে নিয়ে গেছে।

আবির ফুটপাতে দাঁড়িয়ে রইল। তার হাতের তালুতে বাইকারের ফেরত দেওয়া দশ টাকার ছেঁড়া নোটটা তখনো অস্বাভাবিক ঠান্ডা।
সর্বশেষ এডিট : ১২ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০০
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেউ জানেনা

লিখেছেন অপ্‌সরা, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৪২


কেউ জানেনা
আমার একটা জগৎ আছে,
খুব গহীনে, সংগোপনে,
বুকের ভেতর লুকিয়ে থাকা
একটা জগৎ....
নিজের জগৎ, নিজের মত
আমার একটা জগৎ লাগে।

রোজ বিকেলে কাজের পরে
একটু যখন অবসরে,
একটু সময় চায়ের কাপে
নিজের মত, নিজের... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদীরের জুলাই আন্দোলন: কারণটা কি একান্ত ব্যক্তিগত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০১


সালমান মুক্তাদীর বাংলাদেশের কনটেন্ট ক্রিয়েশন জগতের পথিকৃৎ। তার হাত ধরে এদেশে কনটেন্ট ক্রিয়েশনকে পেশা হিসেবে গ্রহণ করেছে কত তরুণ, তার কোনো হিসাব নেই। তার ভক্তের সংখ্যা অগণিত। তবে কাজের... ...বাকিটুকু পড়ুন

সামুতে পর্ণ এটাকের জনককে পাওয়া গিয়েছে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৮



ব্লগার চারাগাছ সামুতে মডারেটর নেই বলে সন্দেহ করছেন। নিজের ধারণা পাকাপোক্ত করতে সামুতে পর্ণ এটাকের প্ল্যান করছেন। ইহা কি ব্লগার?

সামুতে পর্ণ এটাকের কারণে পর্ণ সাইটের ধুয়া তুলে বিগত সরকার... ...বাকিটুকু পড়ুন

কেউ জানে না.....অপ্‌সরাপু মেইড মাই ডে!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১২

গানঃ কেউ জানে না
গানের লিংক - https://on.soundcloud.com/t6S1rpHbzq62HoSW98



হয়নি বলা হয়নি বলা...
সবচে' আপন যে জন ছিলো
সবচে' দূরের মানুষ সেও।
হঠাৎ কোথা হারিয়ে গেলো!
একটা অজান সূর।
কোন সুদূরে কোন অপারে
কোন সে অচিনপুর!


==========
কবিতার... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



যে কেউ যে কোনো ধরনের পোশাক পরে যে কোনো সমাজে যেতে পারেন, সাধারণত কেউ বাধা দেয় না। তবে সর্বসাধারণের ক্ষেত্রে “দৃষ্টিকটু” বলে একটি বিষয় উল্লেখ্যযোগ্য। যা সময় স্থান কাল পাত্র... ...বাকিটুকু পড়ুন

×