somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লজ্জা হয় নিজেকে মানুষ পরিচয় দিতে!

০৫ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছি! লজ্জা এই মানবজাতির জন্য! ধিক্কার এই মানবজাতির জন্য! নিজেকে মানুষ বলে পরিচয় দিতেও আজ কুণ্ঠা হয়। সৃষ্টির সেরা জীবের পদবীধারী (?) এই মানবজাতি দিনদিন যে বীভৎসতার পরিচয় দিচ্ছে তা জন্তু জানোয়ারের হিংস্রতাকেও হার মানিয়েছে। নিকৃষ্টতা, বর্বরতা ও হিংস্রতার পরাকাষ্ঠা প্রদর্শন করছে মানুষ দাবিদার কিছু নরপশু।
অতি সাম্প্রতিক ঘটনা। ভোলা জেলার বোরহানউদ্দীন উপজেলার আব্দুল মান্নানের ছেলে শিপন। রাজনৈতিক অস্থিরতা ও লাগামহীন সহিংসতার মধ্যেই পেটের দায়ে জীবন বাজি রেখে কাভার্ডভ্যান নিয়ে রওনা দিয়েছিলেন চাপাইনবাবগঞ্জে মাল আনার উদ্দেশ্যে। সঙ্গে হেলপার হিসেবে ছিল ১৪ বছরের শিশু শাকিল। কিন্তু রাজনৈতিক সন্ত্রাসের ধারালো পথ অতিক্রম করে কেউই ফিরতে পারলেন না। গত মঙ্গলবার ভোরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটে গণতান্ত্রিক সন্ত্রাসের বলি হতে হয় দু’জনকেই। গাড়ি থেকে নামার এতটুকু সুযোগ না দিয়ে একদল নরপিশাচ পেট্রল বোমা ছুঁড়ে গাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। ফলে কাভার্ডভ্যানের ভেতরেই পুড়তে থাকে চালক শিপন ও হেলপার শাকিল। বহু কষ্টে দগ্ধ শাকিল ভ্যান ছেড়ে বের হতে পারলেও, বের হতে পারেনি চালক শিপন। দাউ দাউ করে জ্বলতে থাকা আগুনে ঝলসে যায় সে। আমৃত্যু আগুনের যন্ত্রণা ভোগ করে মৃতুর কোলে ঢলে পড়ার পরও জ্বলতে থাকে শিপনের প্রাণহীন দেহটি। হতভাগা এই মানুষটির গোস্ত-চামড়া লেপ্টে যায় পোড়া সিটের লোহার সাথে, মেঝের সাথে। কোনো অপরাধ নেই, কোনো রাজনৈতিক দলের সাথে বিন্দুমাত্র সংশ্লিষ্টতাও নেই। কিন্তু তা সত্ত্বেও অন্ধ রাজনীতি তাকে ক্ষমা করল না। এ কেমন বর্বরতা? এ কেমন হিংস্রতা? মানুষ কেন বন্য পশুর চেয়েও অধম জানোয়ারে পরিণত হলো? আরে তুমি যাকে পোড়ালে, তুমি যার পরিবারের মুখের অন্ন কেড়ে নিলে সে তো তোমাদেরই মুখের অন্ন সরবরাহ করছিল! এটাই কি তার অপরাধ? যে শরীরের ঘাম ঝরিয়ে, রক্ত পানি করা পরিশ্রম করে শিপনের দরিদ্র সংসার চলতো সেই দেহখানি পেট্রল বোমার আগুনে জ্বলে কয়লায় পরিণত হলো। যে বয়সে একটি শিশুর বাবা-মার পূর্ণ আদর-সোহাগ ভোগ করার কথা সেই বয়সে শাকিল কিনা মানুষরূপী বন্য হায়েনার লোলুপ শিকারে পরিণত হলো। দেহের ৪০ শতাংশ পোড়ার দগদগে ক্ষত শিশুটি কতক্ষণ বয়ে বেড়াবে? শিশুটির প্রতিটি আর্তনাদ কি আমাদের জীবনে অভিশাপ হিসেবে আবির্ভূত হবে না? রাজনীতিক অধঃপতনেরও তো শেষ বলে কথা আছে, মানসিক বিকারগ্রস্ততারও তো সীমা আছে। আমরা ভালোভাবেই জানি এরপরও রাজনীতিকদের লজ্জা হবে না, ক্ষমতার মোহ দূর হবে না, স্বার্থের জয়গীত বন্ধ হবে না। কারণ আমরা সাধারণ জনগণ ঐক্যবদ্ধ নই। আমরা সহিংসতা-সন্ত্রাসকারীদের স্বার্থের বলি হয়েও নিশ্চুপ, উদ্বেগহীন, প্রতিবাদহীন। এ বীভৎসতাও আমাদের গা সওয়া হয়ে যাচ্ছে। আমরা একযোগে সকল অন্যায়, অবিচার, সন্ত্রাস, সহিংসতার বিরুদ্ধে সোচ্চার হই না। নিয়তির উপর দায় চাপিয়েই দায়িত্বের ইতি টানি, যেন নিয়তিই এ দুর্ভোগের কারণ। কিন্তু প্রকৃতপক্ষে এ পরিস্থিতি কি আমাদের কর্মফল নয়? মানুষের কর্মের উপর ভিত্তি করেই রচিত হয় মানুষের নিয়তি। তাই আর নিয়তির উপর অপবাদ নয়, আসুন এ অন্যায়ের প্রতিবাদে সোচ্চার হই, সন্ত্রাসকে প্রতিহত করি; পরিবার, আত্মীয়-স্বজন, প্রতিবেশী এবং দেশ-মাটি ও মানুষের শান্তির কথা ভেবে, এমনকি শুধু নিজের অস্তিত্বের জন্য হলেও যাবতীয় অসত্য ও অন্যায়ের বিরুদ্ধে ১৬ কোটি জনতা ঐক্যবদ্ধভাবে শক্ত প্রতিরোধ গড়ে তুলি।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৩


কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন

এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২০



চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন

=মনে রং নেই আর=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৫২


মন তো ছিল গোলাপী রঙ আভায় বন্দি, মন ছিল চন্দ্র মল্লিকা,
মন আর সেই মন নেই, মনের চারিপাশে এক সমুদ্দুর কুহেলিকা;
মন যেন পাথর হয়ে আছে, নেই অফুরন্ত ফুরসত
মন গোলাপী রঙ নয়... ...বাকিটুকু পড়ুন

দেয়ালে রবীন্দ্রনাথ, রাজনীতিতে আতঙ্ক

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১:৫০


দেশে এখন যারা ক্ষমতায় আছেন, তারা মধ্য ডানপন্থী রাজনৈতিক দলের মানুষজন । সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ে আছেন প্রবীণ নেতা নিতাই চন্দ্র রায়। এই অবস্থায় শিল্পকলা একাডেমির উদ্যোগে দেয়ালে... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের ধর্মীয় পরিচয়, গ্রাফিতিতে চুনকালি ও পলিটিক্যাল ইসলাম

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:০৪


রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন প্রগতিশীল লেখকের লেখা পড়ে আমি হতাশ ও বিস্মিত হয়েছি। তাঁদের মধ্যে একাধিকজন লিখেছেন, রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন না, তিনি ছিলেন ব্রাহ্ম।... ...বাকিটুকু পড়ুন

×