পাগল বেশে এলো দয়াল -ফরিদ উদ্দিন আহম্মদ চিশতী
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
[৭]
পাগল বেশে এলো দয়াল
-ফরিদ উদ্দিন আহম্মদ চিশতী ।

পাগল বেশে এলো দয়াল
ধনাশির পাক ভূমিতে
চিনলি নারে কিনলি নারে
দিন কাটালি হিংসাতে- ।।
কুমিল্লাতে নবীনগর
ধনাশি তাঁর গ্রামের খবর
জন্ম কুলীন বংশের ভিতর
জলিল শার ঐরশ হতে- ।।
হযরত খাজা আব্দুল গনি
রংগু শাহ্ ডাক নামের ধ্বনি
সে যে তাপস কুলের পরশমণি
আছে ভক্তের প্রানেতে- ।।
অর্থ নারী সংসার সুখ
দয়াল না করিলেন কিছু ভোগ
সয়ে নিলেন সর্ব দুঃখ
পাপী তাপী তরাইতে- ।।
তিনি না ভাবতেন নিজের কথা
ঘুচাইতেন ব্যথির ব্যাথা
তাঁহার মত দয়াল দাতা
দেখি না এই ভবেতে- ।।
পেয়ে বাবার চরণ ধুলি
কতজনা হয় ফকির অলি
স্বার্থ দিয়ে জলাঞ্জলি
মজিল তাঁর প্রেমেতে- ।।
তাঁর পীর কেবলা মাহমুদ আলী
সিলেট জেলা আখাঁলী
চিশতিয়াতে ফুটলো কলি
ফরিদ পাগল হয় সে গন্ধেতে- ।।
তাং ১৩/৭/৮২ইং
মণিপুর মীরপুর ঢাকা।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
চন্দ্রপ্রভা
সাইফুল ইসলাম সাঈফ
তোমাকে দেখে মোহিত হই চন্দ্রপ্রভা
রোদ পড়লে চকচক করে
এতই সুন্দর লাগে
একদৃষ্টে তাকিয়ে থাকি।
তোমাকে ছুঁতে ইচ্ছে করে
কিন্তু পাই না যে সাহস।
তুমি নাই বলে কি এত ঝড়?
তুমি পাশে নাই বলে... ...বাকিটুকু পড়ুন

বাংলার দুই নোবেল জয়ী রবি ঠাকুর আর ডঃ ইউনুসের পিছনে অনেক কথাই তো বললেন।
ব্লগ লেখায় ভরিয়ে ফেললেন!
খোদা তাঁদেরকে যে জায়গা দিয়েছেন, তা থেকে এক চুল কি নিচে নামাতে...
...বাকিটুকু পড়ুন
নেহা বোরাকে তোমরা বাংলাদেশের কথা বোলো না। বোলো না যে, তিনি যখন বাংলাদেশের ছাত্র আন্দোলনের ভূয়সী প্রশংসা করছেন, তখন বাংলাদেশে একটি বিশ্ববিদ্যালয়ের তরুনেরা ক্যাম্পাসে গরু জবাই করে জেয়াফত খাওয়ার আন্দোলন...
...বাকিটুকু পড়ুনজগন্নাথবাসীগণ,
আপনাদের গরু কোরবানি যদি হযরত জাবের (রাঃ)-এর মতো
নবীজীর সম্মানে হয়ে থাকে, তাহলে মোবারকবাদ।
আর, শুধু প্রতিবাদ দেখাতে একটি অবলা পশুকে হত্যা করে থাকলে,
তার জন্যে খোদার দরবারে বিচার দিলাম।
...বাকিটুকু পড়ুন
লিখেছেন
কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮

কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়...
...বাকিটুকু পড়ুন